‘দীন প্রতিষ্ঠায় জনমত গঠন অপরিহার্য’ শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

১৭ জানুয়ারি ২০২৬ ১১:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬: রাজধানীতে হেযবুত তওহীদের আয়োজনে ‘দীন প্রতিষ্ঠায় জনমত গঠন অপরিহার্য’ শীর্ষক এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিলনায়তন ছাড়িয়ে আশপাশের এলাকায়ও কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমাম সংগঠনের কর্মীদের ওপর চলমান নানামুখী ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “উগ্রবাদী একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সমাবেশ করে যাচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে সমাবেশ ডেকে প্রতিনিয়ত মিথ্যাচার করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং আমাদের উপর হামলা করার উস্কানি দিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

তিনি আরও বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যেন আগের মতো এত সভা-সমাবেশ না করি। কারণ হিসেবে তারা বলেছেন- নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বিভিন্ন মহল। খুব ভালো কথা, আমরা মানলাম আপনাদের অনুরোধ। কিন্তু সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যেসব সভা-সমাবেশ হচ্ছে, মানুষকে উস্কানি দেয়া হচ্ছে, মব সৃষ্টির চেষ্টা হচ্ছে, সেগুলো বন্ধ করার দায়িত্বও সরকারকে নিতে হবে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ দেখতে পাই নি। এটা স্পষ্টত বৈষম্য। এক দেশে এরকম দুই নীতি চলতে পারে না।”

বক্তব্য চলাকালীন তিনি সংগঠনের নীতি ও আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা আইনমান্যকারী একটা দল, আমাদের আইন ভঙ্গের রেকর্ড নাই। আমরা শান্তি, সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করছি। উগ্রবাদসহ যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। অথচ আমাদেরকে এখানে ওখানে হামলার শিকার হতে হচ্ছে। কিন্তু প্রতিটি জনগণের মানবাধিকার রক্ষায় রাষ্ট্র দায়বদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন সকল স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নসিহত প্রদান করেন। তিনি বলেন, “সত্যের পথে চলতে গেলে নানামুখী প্রতিকূলতা ও ষড়যন্ত্র আসবেই, কিন্তু ধৈর্য ও দৃঢ়তার সাথে নিজেদের আদর্শে অটল থাকতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্তি ও শৃঙ্খলার সাথে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই প্রকৃত মানবতার কল্যাণ সম্ভব।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় প্রধান ডা. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগীয় প্রধান রুফায়দাহ পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য ও যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ।

বক্তারা বলেন, হেযবুত তওহীদ দীর্ঘ তিন দশক ধরে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মের সঠিক মর্মবাণী প্রচারের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং হেযবুত তওহীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে। বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান যেন এই উস্কানিদাতা ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে আগত কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যদের দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলার সাথে সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ article from dphtorg

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ article from dphtorg

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ article from dphtorg

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ article from dphtorg

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ article from dphtorg

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ article from dphtorg

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ article from dphtorg

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ article from dphtorg

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ article from dphtorg