স্পেনের ভ্যালেন্সিয়ায় একদিনে বছরের সমপরিমাণ বৃষ্টি, বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

৩১ অক্টোবর ২০২৪ ০৫:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
স্পেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে, এতে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে আর আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ বুধবার বলেছে, পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভবন ও সেতু ভেসে গেছে।
আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে।
রয়টার্স জানায়, এতে মহাসড়কগুলোতে এলোমেলো গাড়ির স্তূপ জমে যায়। স্পেনের কমলা উৎপাদনের প্রধান অঞ্চলটির খামারগুলো ডুবে যায়। বিশ্বের নেতৃস্থানীয় লেবুজাতীয় ফল রপ্তানিকারক স্পেনের দুই তৃতীয়াংশ কমলা উৎপাদন অঞ্চলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দারা বর্ণনা করেছেন কীভাবে লোকজন তাদের গাড়ির ছাদের ওপর উঠে রাস্তা দিয়ে বয়ে যাওয়া কর্দমাক্ত বাদামি জলের ঘূর্ণিস্রোত থেকে বাঁচার চেষ্টা করছিল। এই হড়কা বানের তোড়ে গাছপালা উপড়ে পড়ে আর বহু ভবনের বিভিন্ন অংশ ভেঙে পানির সঙ্গে ভেসে যায়।
ভ্যালেন্সিয়া শহরের একটি পেট্রল পাম্পে আটকা পড়া ডেনিশ ল্যাভাতি বলেন, “যেন একটি নদী নেমে এসেছিল। দরজাগুলো ভেঙে পানির সঙ্গে ভেসে যায়। চারদিকে ২ মিটার গভীর পানির মধ্যে এক কোনায় সারারাত থাকতে বাধ্য হই আমি।”
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ পরিস্থিতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। চরম পরিস্থিতি অব্যাহত থাকায় কিছু উদ্ধার প্রচেষ্টা সীমিত করতে বাধ্য হয়েছেন তিনি; জানিয়েছে বিবিসি।
ভ্যালেন্সিয়ায় অন্তত ৯২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ভ্যালেন্সিয়ার পশ্চিমে কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলে আরও দুইজন এবং মালাগায় আরও একজনের মৃত্যু হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, এখনও ‘বহু মানুষ নিখোঁজ থাকায়’ মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস কাদেনা সের রেডিওকে বলেছেন, সামরিক বাহিনীর উদ্ধার অভিযানের জন্য বিশেষায়িত একটি ইউনিট বৃহস্পতিবার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাদা ও আবর্জনার মধ্যে চিরুনি অভিযান শুরু করবে।
মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা আশাবাদী হতে পারছি না।”
সামরিক বাহিনীর ওই ইউনিটটি তাদের সঙ্গে ৫০টি মোবাইল মর্গ নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী সানচেজ যেসব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে সেগুলো পুনর্র্নিমাণ করার প্রত্যয় জানিয়েছেন।
তুরিস, চিবা আর বুনলসহ ভ্যালেন্সিয়ার কিছু অংশে মঙ্গলবার আট ঘণ্টায় ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে দেশটির অবহাওয়া সংস্থা আইমেত মঙ্গলবার ওই এলাকাগুলোতে রের্ড অ্যালার্ট জারি করে। বুধবার বৃষ্টি কমে আসার পর সতর্কতার মাত্রা কমিয়ে অ্যাম্বার অ্যালার্ট জারি করা হয়।
ভ্যালেন্সিয়ার পাশাপাশি স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুশিয়ায়ও প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ