একযুগ পর আদালতের রায়ে বেকসুর খালাস পেলেন হেযবুত তওহীদের দুই সদস্য

২৯ এপ্রিল ২০২৫ ০৫:৪৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

দীর্ঘ এক যুগের হয়রানির পর অবশেষে মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন হেযবুত তওহীদের দুই সদস্য মো. ইজারনবী ও এমরান হোসেন। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) তাদের বেকসুর খালাস ঘোষণা করে রায় প্রদান করেন মহামান্য হাইকোর্ট।

এ সময় হেযবুত তওহীদের দুই সদস্য মো. ইজারনবী ও এমরান হোসেনকে গ্রেফতার কেন অবৈধ নয় তা জানতে চেয়েছেন মহামান্য হাইকোর্ট। এছাড়াও হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে ৫৪ ধারায় এবং পরে ১৫৩/১৫৩(ক)/৫০৫/৫০৫(ক) ধারায় মামলা দায়েরকে কেন অবৈধ নয় তা জানতে চেয়েছেন আদালত।

জানা যায়, ২০১২ সালের জুলাই মাসে রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৭০৩) করা হয় তাদের বিরুদ্ধে। পরবর্তীতে ওই বছরের ২৫ নভেম্বর পল্টন থানায় প্রথমে ৫৪ ধারায় এবং পরে ১৫৩/১৫৩(ক)/৫০৫/৫০৫(ক) ধারায় মামলা দায়ের করা হয়। পরে মো. ইজারনবী ও এমরান হোসেন উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

shi

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের জুলাই মাসে হেযবুত তওহীদের দুই সদস্য মো. ইজারনবী ও এমরান হোসেন রাজধানীর গুলিস্তান সংলগ্ন হকার্স মার্কেটের পূর্ব পার্শ্বে হেযবুত তওহীদের আদর্শসম্বলিত “আল্লাহর মোজেজা: হেযবুত তওহীদের বিজয় ঘোষণা” এবং দাজ্জালের প্রকৃত পরিচয়, ক্ষমতা, প্রতিপত্তি ইত্যাদি বর্ণনা করে দাজ্জাল ধ্বংসের বার্তা প্রচার করছিলেন এবং হেযবুত তওহীদ প্রকাশিত কিছু বই বিক্রয় ও প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় এলাকার কিছু লেবাসধারী উগ্রবাদী ব্যক্তি তাদের নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে মিথ্যা তথ্য পুলিশকে দেয়। পুলিশের টহল দল সেই তথ্যের ভিত্তিতে তাদের নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক করে।

এ সময় মো. ইজারনবী ও এমরান হোসেন হেযবুত তওহীদের বৈধতার স্বপক্ষে সকল কাগজপত্র প্রদর্শন করেন। পুলিশ কাগজপত্র দেখে বৈধতার ব্যাপারে নিশ্চিত হলেও তাদের নিকট থেকে উৎকোচ দাবি করে। উৎকোচ দিতে অস্বীকৃতি জানালে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে ব্যাপক তদন্ত ও অনুসন্ধান করে কোনো অপরাধ না পাওয়ার পরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রথমে ৫৪ ধারায় এবং পরে ১৫৩/১৫৩(ক)/৫০৫/৫০৫(ক) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়।

দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানেও কোনো অপরাধের প্রমাণ না পাওয়া সত্ত্বেও মামলা চালু রাখা হয়। পরে মামলার আসামিরা উচ্চ আদালতে রিট আবেদন করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বিজ্ঞ আদালত সোমবার তাদের নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস প্রদান করেন।

দীর্ঘদিন হয়রানির কারণে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার দুর্বলতার ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করলেও আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন হেযবুত তওহীদের এই দুই সদস্য। তারা বলেন, দীর্ঘ এক যুগ পরে হলেও আমাদের হয়রানিমূলক মামলাটি মিথ্যা প্রমাণ হয়েছে। এতে আমরা বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞ।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস. এম. সামসুল হুদা বলেন, “হেযবুত তওহীদ সারা দেশে রাষ্ট্রীয় আইন মেনে কাজ করে। আমাদের কার্যক্রমে বই বিক্রি, হ্যান্ডবিল বিলি, সভা-সমাবেশ এবং সেমিনার আয়োজন করা হয়। গত ৩০ বছরে আমরা কোনো আইন ভঙ্গ করিনি এবং ভবিষ্যতেও করব না। তা সত্ত্বেও একটি মিথ্যা মামলার জন্য এক যুগ ধরে আমাদের সদস্যদের ভোগান্তি পোহাতে হলো। এটি বিচার বিভাগের একটি নেতিবাচক দিক।”

তিনি আরও বলেন, “দুই মামলাতেই পুলিশ প্রথমে তাদেরকে ৫৪ ধারায় আটক করার পর ঘৃণা বা বিদ্বেষমূলক কাজের ১৫৩, ১৫৩(ক), ৫০৫ এবং ৫০৫(ক) ধারায় মামলা করে। কিন্তু হেযবুত তওহীদের বক্তব্য কোনোভাবেই ঘৃণা বা বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর সাথে সম্পৃক্ত নয়। আজ আদালতের রায়ে সেই বিষয়টি আবারও প্রমাণ হলো। সেই সঙ্গে হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলাগুলোও ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। আমরা চাই দ্রুত সেগুলোরও নিষ্পত্তি করা হোক।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ