প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হেযবুত তওহীদের বিরুদ্ধে আবারও অপপ্রচার

হেযবুত তওহীদের বিরুদ্ধে আবারও অপপ্রচার

১১ জুন ২০১৭ ০২:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মসীহ উর রহমান: বেশ কিছুদিন থেকে একটি স্বার্থান্বেষী মহল দেশে নানা ধরনের গুজব রটিয়ে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তারা একেক সময় একেক ইস্যু নিয়ে আবির্ভূত হয়। বর্তমানে তারা বরিশালের উজিরপুর পৌর এলাকায় অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ সম্পর্কে অপপ্রচারমূলক হ্যান্ডবিল বিতরণ করছে। এই একই মিথ্যা, বানোয়াট, নামঠিকানা বিহীন বেনামী হ্যান্ডবিল প্রচার করে তারা গত ১৪ মার্চ ২০১৬ নোয়াখালীতে হেযবুত তওহীদ সদস্যদের বাড়িঘর লুটপাট করে ধ্বংসযজ্ঞ চালায়, ভস্মীভূত করে, বহু সদস্যের অঙ্গহানি ঘটায়, দুই জনকে নৃশংসভাবে জবাই করে, হাত পায়ের রগ কেটে, চোখ উপড়ে হত্যা করে, পেট্রোল দিয়ে তাদের দেহ জ্বালিয়ে দেয়, উদ্ধারকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এবং থানাতে পর্যন্ত হামলা চালায়। কাজেই এমন বেনামী, মিথ্যা, বানোয়াট, গুজব সৃষ্টিকারী প্রচারণা সম্পর্কে আমরা সর্বশ্রেণির জনসাধারণকে সজাগ ও সচেতন থাকার আহ্বান করছি।
হেযবুত তওহীদ আল্লাহর প্রকৃত ইসলাম মানবজাতির সামনে তুলে ধরছে এবং সকল প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি, ধর্মব্যবসার বিরুদ্ধে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। মো’মেন মুসলিম হিসাবে এটা একদিকে যেমন আমাদের ঈমানী দায়িত্ব অন্যদিকে আমাদের নাগরিক কর্তব্য। এ কাজের জন্য আমরা কোনো বিনিময় আশা করি না, আমাদের রাজনৈতিক কোন অভিসন্ধি নেই। আমরা এর বিনিময় আমরা নেব আল্লাহর কাছ থেকে।
কয়েক বছর আগের কিছু গবেষণামূলক প্রবন্ধের বিচ্ছিন্ন অংশকে তুলে এনে বিকৃতভাবে উপস্থাপন করে হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মোন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। আপনারা এ সকল ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকবেন এবং আমাদের পূর্ণ বক্তব্য জানার চেষ্টা করবেন। আমাদের সুস্পষ্ট কথা হচ্ছে, আমরা চাই ধর্মের নামে যেন আর কোনো জঙ্গিবাদী কর্মকা- না হয়, যেন মানুষের ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে স্বার্থহাসিল করা না হয় সে লক্ষ্যে ধর্মের প্রকৃত শিক্ষাগুলো মানুষের সামনে তুলে ধরতে। তাদের অপপ্রচারের বিষয়গুলো হচ্ছে:
তারা প্রচার করছে যে, এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী নাকি নবী হওয়ার দাবি করেছেন (নাউযুবিল্লাহ)! এমন ডাহা মিথ্যা কথা আমরা কোথায় লিখেছি বা বলেছি তার প্রমাণ চাই। এই ব্যাপারে আমরা কোটি টাকার চ্যালেঞ্জ করছি। এমামুয্যামান শত সহস্রবার বলেছেন এবং লিখেছেন যে, তিনি আখেরী নবী মোহাম্মদ (সা.) এর এক গোনাহগার উম্মত আর আমরা উম্মতে মোহাম্মদী। তাহলে এই মিথ্যা কথাটি কীভাবে তারা প্রচার করল?
তাদের অভিযোগ আমরা নামাজকে সামরিক বাহিনীর কুচকাওয়াজ বলেছি। ডাহা মিথ্যা কথা। প্রকৃতপক্ষে আমরা যেটা বলেছি তা হলো, নামাজ হচ্ছে মো’মেনের চরিত্র তৈরির প্রশিক্ষণ। আল্লাহর রসুল (সা.) ইসলামকে একটি ঘরের সাথে তুলনা করে বলেছেন নামাজ হচ্ছে সেই ঘরের খুঁটি আর জেহাদ হচ্ছে তার ছাদ (হাদীস: মুয়াজ বিন জাবাল রা. থেকে তিরমিযি)। খুঁটির উদ্দেশ্য যেমন ছাদকে ধরে রাখা তেমনি নামাজের উদ্দেশ্য জেহাদের জন্য মো’মেনের চরিত্রে যে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য তথা আত্মিক, শারীরিক ও আধ্যাত্মিক গুণাবলীর আবশ্যকতা রয়েছে সেগুলো সৃষ্টি করা। আমাদের এই কথা শতভাগ সত্য। স্বয়ং আল্লাহই বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে (সুরা আনকাবুত ৪৫)।
তারা প্রচার করছেন, হজ্বকে আমরা নাকি এবাদতের পরিবর্তে আন্তর্জাতিক সম্মেলন বলে প্রচার করি। প্রকৃত সত্য হচ্ছে, হজ্ব এমন একটি এবাদত যা মুসলিম জাতির বার্ষিক জাতীয় সম্মেলন। নবী করিম (সা.) ও খোলাফায়ে রাশেদিনের আমলে মুসলিম জাতির যাবতীয় সামাজিক সমস্যার সমাধান করা হতো জুমার দিন মসজিদে। আর সারা দুনিয়ার মুসলমানেরা বছরে একবার আরাফাতের ময়দানে হাজির হয়ে তাদের জাতীয় সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতেন। এই ঐতিহাসিক সত্যটি আমরা তুলে ধরেছি মাত্র।
আমরা নাকি বলেছি নবী করিম (সা.) পূর্বের কোনো ধর্মকে বাতিল করেন নি। এখানেও সম্পূর্ণ বিকৃতভাবে আমাদের প্রকৃত বক্তব্যকে খ-িতভাবে উপস্থাপন করা হয়েছে। সকলেই জানেন যে, সকল নবী-রসুল ও তাঁদের উপর অবতীর্ণ কেতাবগুলোর উপর ঈমান রাখা প্রত্যেক মো’মেনের উপর ফরজ। তাছাড়া আল্লাহ পবিত্র কোর’আনে বলেছেন, তিনি সত্যসহ তোমার প্রতি কেতাব (কোর’আন) অবতীর্ণ করেছেন যা তা পূর্বের কেতাবের সমর্থক। আর তিনি অবতীর্ণ করেছেন তওরাত ও ইঞ্জিল (সুরা ইমরান ৩)। সুতরাং পূর্বের কেতাব ও ধর্মপ্রবর্তকদেরকে অশ্রদ্ধা না করে শ্রদ্ধা করা উচিত। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। যদিও পূর্বের কেতাবগুলোর মধ্যে কালের বিবর্তনে অনেক বিকৃতি প্রবেশ করেছে। কিন্তু কোর’আনকে আল্লাহ নিজে হেফাজত করবেন।
আমাদের প্রতি অভিযোগ আরোপ করা হয় যে আমরা নাকি আন্তধর্মীয় ঐক্য চাই, আমরা নাকি নতুন ধর্ম সৃষ্টি করছি। এ বিষয়ে আমাদের কথা হচ্ছে, সারা পৃথিবীর সকল মানুষকে এক পরিবারভুক্ত করার জন্যই আল্লাহর শেষ রসুল আবির্ভূত হয়েছিলেন। রসুলাল্লাহকে (সা.) আল্লাহ অন্য ধর্মের অনুসারীদেরকে এ কথা বলতে আদেশ করছেন যে, ‘হে আহলে-কেতাবগণ! এমন একটি বিষয়ের দিকে এসো- যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান- যে, আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাঁর সাথে কোন শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে প্রতিপালক বলে মানবো না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে, ‘সাক্ষী থাক আমরা তো মুসলিম।’ (সুরা ইমরান ৬৪)। সুতরাং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণের অর্থ নতুন ধর্ম সৃষ্টি করা নয় বরং এটা ফরজ এবং রসুলের সুন্নাহ। মদীনায় তিনি সকল ধর্মের অনুসারীদেরকে নিয়ে একটি জাতি তৈরি করেছিলেন।
এভাবে বলতে গেলে আরো হাজারো মিথ্যা তারা আমাদের বিরুদ্ধে প্রচার করছে সেগুলোর জবাব দিতে গেলে একটি বড় বই হয়ে যাবে। কিন্তু যাদের বিবেক জাগ্রত তাদের জন্য এ কটিই যথেষ্ট বলে মনে করি। এ পর্যন্ত বহু মিথ্যাচার চালিয়ে হেযবুত তওহীদের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। অথচ মোমেন, মুসলিম হিসাবে আমরা কেবল ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরছি। অপপ্রচারকারীদের উদ্দেশ্য কী সেটা সকলকে বুঝতে হবে। এরা চায় একটা ফেতনা সৃষ্টি করে মানুষের ঈমানকে ভুল পথে প্রবাহিত করে নিজেদের স্বার্থোদ্ধার করতে এবং দেশে দাঙ্গাময় পরিস্থিতি সৃষ্টি করতে। আমরা সবাইকে এ ব্যাপারে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা