প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আল্লাহ কোর’আনকে বোঝার জন্য সহজ...

আল্লাহ কোর’আনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন

২০ এপ্রিল ২০১৮ ০৮:৪২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
একটি শ্রেণি মাতৃভাষায় কোর’আন হাদিস পড়াকে অবহেলার দৃষ্টিতে দেখেন। তাদের বক্তব্য হচ্ছে- ইসলাম নিয়ে কথা বলতে চাইলে সর্বপ্রথম আরবি জানতে হবে। কারণ কোর’আন হাদিস আরবি ভাষার গ্রন্থ। আরবি জানলে তবেই কেউ কোর’আন হাদিসের সঠিক বুঝ লাভ করবে, সেই সাথে ইসলামের বিষয়ে কথা বলার যোগ্যতা অর্জন করবে। পক্ষান্তরে আরবি না জেনে কেবল ভাবানুবাদ পড়ে সঠিক মর্ম বোঝা যায় না, ইসলাম নিয়ে কথা বলার যোগ্যতাও অর্জিত হয় না। তেমন কেউ ইসলাম নিয়ে কথা বললে, লেখালেখি করলে, বক্তব্য প্রদান করলে তারা ওই ব্যক্তিকে নিয়ে রীতিমত ব্যঙ্গ-বিদ্রুপও করেন। তাকে প্রশ্ন করা হয়- ‘দুই পাতা বাংলা অনুবাদ পড়েই আপনি ইসলাম বুঝে গেছেন? ইসলাম এত সহজ নয়!’
মাতৃভাষায় কোর’আন-হাদিস পড়ার বিরুদ্ধে এমন খোঁড়া যুক্তি আমি যতবার শুনেছি বিস্মিত ও লজ্জিত হয়েছি। ধর্মের নামে অজ্ঞতাকে বৈধতা দেওয়ার কী নিদারুণ প্রচেষ্টা তাদের। মাতৃভাষায় পড়ালেখা করেই মানুষ বিজ্ঞান শিখছে, ইতিহাস শিখছে, অংক শিখছে- কোনো অসুবিধা হচ্ছে না। শুধু কোর’আন হাদিস শিখতে গেলেই হাজারো বিপত্তি। যেন কোর’আন হাদিসের ভাষ্য বোঝার ক্ষমতা মানুষের নেই। যেন আল্লাহ এমন জটিল পদ্ধতিতে কোর’আন রচনা করেছেন এবং আল্লাহর রসুল সারাজীবন এমন জটিল জটিল কথা বলেছেন যেগুলোর পাঠোদ্ধার করা কোনো সাধারণ মানুষের কর্ম নয়, কেবল মৌলভী-মাওলানাদের পক্ষেই তা সম্ভব। সাধারণ মানুষ ওসব পড়লে ঈমান হারাবার ভয় আছে! কোর’আনের কোনো আয়াত যতই সহজ-সরল মনে হোক, আল্লাহ যতই বলুন ‘কোর’আনকে তিনি বোঝার জন্য সহজ করে দিয়েছেন’ আসলে তা নয়! (নাউজুবিল্লাহ) যেন সত্যিকার অর্থে কোর’আন অত্যন্ত দুর্বোধ্য। এতই দুর্বোধ্য যে, ভাবানুবাদ পড়ে বোঝার উপায় নেই। মূল আরবি জানতে হয়, তার একাধিক অর্থ জানতে হয় এবং বিভিন্ন তাফসিরের পাতা খুঁজে খুঁজে গুপ্ত অর্থও জেনে নিতে হয়। একমাত্র মাওলানা মোফাসসিরদের পক্ষেই তা সম্ভব। কাজেই তারা যেটা বলবেন সেটাই নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে এবং এখানে আর কোনো কথা চলবে না। কথা বলতে চাইলে অবশ্যই আরবির মহাপ-িত হয়ে তারপর আসতে হবে!
আমরা বুঝি এই শ্রেণিটির আসল উদ্দেশ্য কী। মাতৃভাষার প্রতি তাদের অবহেলা, ব্যঙ্গ-বিদ্রুপসহ সমস্ত প্রচার-প্রচারণার আড়ালে মূল কথাটা হচ্ছে, ‘যেভাবেই হোক মানুষকে অজ্ঞ বানিয়ে রাখতে হবে।’ তারা চায় ধর্মকে মুঠোবন্দী করে রাখতে। সেজন্য কোনোভাবেই মানুষকে পড়তে দেওয়া চলবে না, জানতে দেওয়া চলবে না। সাধারণ মানুষ ধর্ম শিখবে কেন? তারা কেবল অনুসরণ করবে, আদেশ পালন করবে। ধর্ম সাধারণ মানুষের শেখার বিষয় নয়, ধর্ম মুফতি-মাওলানাদের শেখার বিষয়। সাধারণ মানুষ কেবল ওই শ্রেণিটির দিকে বোয়াল মাছের মত হা করে তাকিয়ে থাকবে আর তাদের প্রতিটি আদেশকে শিরোধার্য করবে- এই তাদের চাওয়া।
ওই ধর্মীয় নেতারা আরবি ভাষায় শুদ্ধ মাখরাজে কিছু একটা পড়ার পর বলবেন- সুতরাং বোঝা গেল অমুক সরকার কাফের, ওই সরকারের পতন ঘটাতে হবে, অমুক দল ইহুদির দালাল, ওদেরকে যেখানেই পাওয়া যাবে হামলা করতে হবে, অমুক ব্যক্তি মুরতাদ, তাকে কতল করা ওয়াজিব ইত্যাদি- আর সাধারণ মানুষ কিছু না পড়ে, কিছু না জেনে, কিছু না যাচাই করেই তাদের আদেশ পালন করবে। তারা বলবেন, আমার হাতে বাইয়াত নাও, আমায় নজরানা দাও, আমি জান্নাতের সুপারিশকারী হব; অমুক মার্কায় ভোট দাও, সেই ব্যালট পেপার তোমার জান্নাতের অসিলা হবে; অমুক জায়গায় আত্মঘাতী হও, তুমি শহীদের মর্যাদা পাবে। সাধারণ মানুষ মনে করবে এটাই কোর’আনের হুকুম, রসুলের সুন্নাহ। এগুলোই বুঝি কোর’আনের পাতায় পাতায় আরবি হরফে লেখা আছে! তারা দ্বিধাহীনচিত্তে হুকুম তামিল করবে। এখন এই অজ্ঞ-মূর্খ মানুষগুলো যদি নিজেরাই ধর্মগ্রন্থ পাঠ করা শুরু করে, মতামত দেওয়া শুরু করে, তাহলে তো ইচ্ছেমত তাদের ঈমানকে ব্যবহার করা যাবে না। পৌরহিত্যের ব্যবসায় জ্বলবে লালবাতি।
তারচেয়েও বড় কথা হচ্ছে- এতদিন এই ধর্মব্যবসায়ী শ্রেণিটি যেই আদেশ নিষেধগুলো গোপন করে এসেছে সেগুলো আর গোপন থাকবে না। মানুষ জেনে যাবে কোর’আনের সেই আয়াতগুলো- যেখানে আল্লাহ সু¯পষ্টাক্ষরে বলে দিয়েছেন দ্বীনের বিনিময় নেওয়া হচ্ছে আগুন খাওয়ার সমান। সেই হাদিসগুলো মানুষ জেনে যাবে যেগুলোকে তারা এতদিন ধর্মব্যবসার স্বার্থে গোপন করে এসেছে। মানুষ বুঝবে যাদেরকে তারা ইসলামের কর্তৃপক্ষ মনে করত, যাদের প্রতিটি আদেশকে আল্লাহর আদেশ মনে করে পালন করত তারা কী প্রতারণাটাই না করে এসেছে!
এই ভয়েই কি তারা মানুষকে কোর’আন-হদিস থেকে দূরে রাখতে চান?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা