শিখ নেতা হত্যায় কানাডার মুসলিমদের মধ্যে ক্ষোভ-উদ্বেগ-শঙ্কা

২৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগে ক্ষোভ, উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন কানাডার মুসলিমরা। তারা বলছেন, এই ঘটনায় মুসলিমদের মধ্যে ক্ষোভ রয়েছে, এমনকি উদ্বেগও রয়েছে যে, বর্তমানে তারা নিরাপদ নয়।

এছাড়া কানাডার মুসলিম এবং শিখ সম্প্রদায় দীর্ঘদিন ধরে একে অপরকে সমর্থন করে এসেছে বলেও জোর দিয়ে বলছেন তারা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে গত সপ্তাহে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেসময় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে।

আল জাজিরা বলছে, শিখ নেতা হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর কানাডার অনেক মুসলিম ও সমর্থক আইনজীবীরা দেশটির সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আরও ভালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এমনকি তাদের কেউ কেউ ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বানও জানিয়েছেন।

অ্যাডভোকেসি গ্রুপের ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)-এর প্রধান স্টিফেন ব্রাউন আল জাজিরাকে বলেছেন, ‘ভারত সরকারের এজেন্টরা কানাডায় কাজ করছে এবং প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্যবস্তু করছে, এটা সবাই জানে।’

তিনি বলেন, ‘তবে প্রকাশ্য দিবালোকে উপাসনাস্থলের বাইরে কাউকে হত্যা করার মতো ঘটনাটি আসলে একটি বার্তা পাঠানোর উদ্দেশ্যে ঘটানো হয়েছে।’

ব্রাউন বলছেন, কানাডিয়ান মুসলমানরা চায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রুডো সরকার ব্যবস্থা গ্রহণ করুক। তার ভাষায়, ‘আমি বলব তাদের (মুসলিমদের) মধ্যে ক্ষোভ রয়েছে, প্রকৃত উদ্বেগও রয়েছে যে, বর্তমানে তারা নিরাপদ নয়।’

ভারত অবশ্য দীর্ঘদিন ধরে কানাডার শিখ সম্প্রদায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এছাড়া ভারত ২০২০ সালে নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসাবে ঘোষণা করে এবং নিজ্জারকে হত্যায় জড়িত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোর আনা অভিযোগটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

অবশ্য ভারতের বিরুদ্ধে ট্রুডোর এই অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি ট্রুডোর এই অভিযোগ ভারত ও কানাডার মধ্যে কুৎসিত কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যদিও এই দুটি দেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভালো বাণিজ্য সম্পর্ক রয়েছে।

উত্তেজনার একপর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে এবং গত বৃহস্পতিবার থেকে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত। এছাড়া কানাডা ভারতে তার কর্মীর সংখ্যা কমিয়ে এনেছে এবং বলেছে, কানাডিয়ান কিছু কূটনীতিক সোশ্যাল মিডিয়ায় হুমকি পেয়েছেন।

যদিও কানাডার শিখ সম্প্রদায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে, তারপরও ব্রাউন বলছেন, ভারত সরকার কানাডায় নিজ্জার বা শিখ অ্যাক্টিভিজমকে যেভাবেই দেখুক না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো নিহত শিখ নেতাকে কানাডার নাগরিক হিসেবে কোনও ধরনের অভিযোগের মুখোমুখি করা হয়নি।

আল জাজিরাকে তিনি বলেন, ‘আমাদের সরকার, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মনে করেননি যে, শিখ নেতা নিজ্জার একজন সন্ত্রাসী ছিলেন, মনে করেননি যে তিনি এই দেশের জন্য হুমকি। এবং এটিই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়।’

ব্রাউন আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা – সেটি বিদেশি রাষ্ট্র বা কানাডার নিজস্ব সরকারের বিরুদ্ধে হোক না কেন – কানাডিয়ান পরিচয়ের প্রধান সত্ত্বা। তিনি বলেন, ‘আপনি যদি বিশ্ব সম্পর্কে খোলাখুলিভাবে আপনার মতামত প্রকাশ করতে না পারেন, আপনি যদি ভয় পান যে- বিদেশি সরকারের এজেন্ট আপনাকে হত্যা করবে বা আপনাকে টার্গেট করবে, তাহলে সেই সমাজ আর উন্মুক্ত সমাজ থাকবে না।’

কানাডার মুসলিম সম্প্রদায়ের অন্যান্য অ্যাডভোকেটরাও ব্রাউনের এই দৃষ্টিভঙ্গিরই প্রতিধ্বনি করছেন। তারা কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে এবং কানাডীয় পররাষ্ট্র নীতিতে মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়ার জন্য অটোয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

অবশ্য বছরের পর বছর ধরে মুসলিমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের অধীনে ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের নিন্দা করে আসছেন। তাদের অভিযোগ, ভারতে বৈষম্যমূলক আইন হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে।

নয়াদিল্লি অবশ্য এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইসলামোফোবিয়া বা ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করে মানবাধিকার গোষ্ঠী জাস্টিস ফর অল কানাডা। সংস্থাটির নির্বাহী পরিচালক ত্বহা গাইয়ুর বলেছেন, শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টি করেছে।

আল জাজিরাকে তিনি বলছেন, ‘উদাহরণস্বরূপ বলা যায়, কানাডায় ভারতীয় মুসলমানরা ভারতে যা ঘটছে তা নিয়ে কথা বলতে বা এমনকি একটি শব্দও বলার বিষয়েও খুব উদ্বিগ্ন। কারণ তারা জানে, এখানে কথা বললে ভারতে তাদের বা তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার খুব গুরুতর আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক ভারতীয় মুসলমান কথা না বলার জন্য অনেক চাপের মধ্যে রয়েছেন। তাই এখানে এই ভয়টাও আছে।’

গাইয়ুর বলেন, কানাডায় শিখ এবং মুসলমানরা ঐকবদ্ধ হয়েছে, কারণ তারা উভয়ই দৃশ্যমান ধর্মীয় সংখ্যালঘু। কানাডার মুসলিম এবং শিখ নেতারা এখন তাদের সম্প্রদায়কে প্রভাবিত করে এমন ‘স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় বিদ্বেষের বিষয়ে কথা বলছেন’।

কানাডা সরকার অবশ্য ভারতের বিরুদ্ধে আনা তার অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ প্রকাশ করেনি। এই বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। গত সপ্তাহে, ট্রুডো নয়াদিল্লিকে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা ভারত সরকারকে আমাদের সাথে কাজ করার জন্য, এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য এবং ন্যায়বিচারের পথ অনুসরণ করার জন্য আহ্বান জানাই।’

কানাডার মন্ট্রিল-ভিত্তিক মুসলিম সম্প্রদায়ের আইনজীবী শাহীন আশরাফ অবশ্য প্রধানমন্ত্রী ট্রুডোর ওপর আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া ভারতের বিরুদ্ধে এসব অভিযোগ প্রকাশ্যে আনতেন না।

তিনি আল জাজিরাকে বলেন, ‘কিছু কিছু দুর্বৃত্ত রাষ্ট্র আছে যারা এই ধরনের কাজ করে, কিন্তু ভারত এটা করবে এমন আশা আমি করিনি।’

আশরাফ বলেন, নিজ্জার হত্যায় ভারত সরকারের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে জানার পরে তিনি ‘অবাক’ এবং ‘হতাশ’ হয়েছেন। তিনি বলেন, সহিংসতা কখনোই কোনও সমস্যার সমাধান নয়। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম কানাডিয়ানরা মারাত্মক সহিংসতার সম্মুখীন হয়েছে বলেও জানান তিনি।

আল জাজিরা বলছে, ২০১৭ সালে কানাডার কুইবেক সিটির একটি মসজিদে অতি-ডানপন্থি এক বন্দুকধারী ছয়জনকে গুলি করে হত্যা করে এবং ২০২১ সালে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্টারিওর লন্ডনে এক মুসলিম পরিবারের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে চারজনকে হত্যা করে।

এসব ঘটনাকে সেসময় কর্মকর্তারা সন্ত্রাসবাদ হিসাবে অভিহিত করেছিলেন।

লন্ডন কাউন্সিল অব ইমামস-এর প্রধান আবদ আলফাতাহ তাওয়াক্কল উল্লেখ করেছেন, দুই বছর আগে ওই হামলার পর স্থানীয় মুসলমানরা শিখদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল। সেসময় শিখ সম্প্রদায়ের সদস্যরা মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিল এবং পানি বিতরণ করেছিল।

তাওয়াক্কল বলেন, কানাডা বিশাল এক দেশ যেখানে বিপুল সংখ্যক মুসলিম বাস করেন। কিন্তু লন্ডনের মুসলিমরা এখনও ২০২১ সালের সেই হামলার ক্ষত টানছে এবং সন্দেহভাজন ব্যক্তির বিচার কেবল চলতি মাসে শুরু হয়েছে।

আল জাজিরাকে তিনি বলছেন, ‘এখানে মানুষের মনে ভয় রয়েছে। লোকেদের নিরাপত্তার অভাব বা নিরাপত্তা বোধ নিয়ে উদ্বেগও রয়েছে। যদি বিদেশি সরকার এই ধরনের কর্মকাণ্ডগুলো করতে সক্ষম হয় … তাহলে সেটি মানুষকে আরও বেশি নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যেতে পারে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ