লেবাননে আতঙ্কে দিন কাটছে বাংলাদেশি প্রবাসীদের

১৬ অক্টোবর ২০২৪ ০৪:৪৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
‘দিনে কাজ করি। রাতে ঘুমাতে যাই। তখনই শুরু হয় বোমাবর্ষণ। চারপাশ যেন জাহান্নামে পরিণত হয়। পুরো এলাকাজুড়ে শুরু হয় কান্নার রোল। বিকট আওয়াজে বোমা ফাটতে শুনি। হামলা শুরুর পর থেকে দুশ্চিন্তা আর বোমার শব্দে ঘুম নেই।’
এমনটা বলতে বলতে আপ্লুত হয়ে ওঠেন সাহিদ হোসেন। তিনি লেবাননের বৈরুত শহরের হামড়া এলাকায় থাকেন।
কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের ভাইড়া গ্রামের মোহাম্মদ ফজলুর রহমানের ছেলে সাহিদ। ২০২৩ সালের সেপ্টেম্বরে জীবিকার তাগিদে পরিবার ছেড়ে লেবাননে পাড়ি জমান তিনি।
শুধু সাহিদ নন, লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে প্রায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীকে। অনেকের দাবি, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক। অপরদিকে ঋণ করে দেশছাড়া বেশির ভাগ বাংলাদেশি নিরাপদে থেকে কাজ করতে চান। তবে আতঙ্ক সবার মাঝেই রয়েছে।
লেবাননে অবস্থানরত অন্তত ১০ বাংলাদেশি প্রবাসীর সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। তাদের একজন বৈরুত শহরের পাশের শহর সেমুনের বাসিন্দা বাংলাদেশের মো. ফরহাদ। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মো. হোসেনের ছেলে।
ফরহাদ জানান, লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দুশ্চিন্তায় রাত কাটে তার ও তার সঙ্গী বাংলাদেশিদের। সবার মাঝে আতঙ্ক, কেউ কাজ হারিয়েছেন, কেউ ঠিকমতো কাজ করতে পারছেন না।
মো. ফরহাদ বলেন, ‘বৈরুতের পাশের সেমুনসহ তারাবুলস, জুনি, আলাইসহ কয়েকটি এলাকায় এখন পর্যন্ত কোনও হামলা হয়নি। তবে আশপাশের সব শহরে একের পর এক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। যেসব বাংলাদেশি আশপাশের শহরগুলোয় অবস্থান করছিলেন, তারা স্থান পরিবর্তন করে নিরাপদ আশ্রয়ে গেছেন; যাদের মধ্যে কয়েক হাজার মানুষ কাজ হারিয়েছেন।
তবে দুশ্চিন্তা থাকলেও ফরহাদরা প্রত্যাশা করছেন এই সংকট শিগগিরই কেটে যাবে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার লেবানন প্রবাসীদের দেশে আনার জন্য কাজ শুরু করেছে। যদি সংকট দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশিদের নিরাপদে দেশে নেওয়ার দাবি করেছেন এই প্রবাসী বাংলাদেশি।
পূর্ব লেবাননের জাহলে জেলার আসতুরা এলাকার বাসিন্দা বাংলাদেশের নিজাম উদ্দিন। এক যুগের বেশি আগে লেবানন গিয়েছেন তিনি। তার জেলা জাহলের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটলেও তার এলাকা আসতুরায় এখনও কোনও হামলা হয়নি। তবে তার বাসস্থান থেকে এক ঘণ্টা দূরের এলাকায় হামলা হয়েছে। এ ছাড়া রাজধানী শহর বৈরুতের দাহি, জুনুবসহ পাশের বিভিন্ন শহরে হামলা হচ্ছে।

নিজাম বলেন, ‘দিনে আকাশে কালো ধোঁয়া দেখলে বুঝি হামলা শুরু হয়েছে। কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যায়। তবে আমি এখনও নিরাপদ থেকে কাজ করছি। আমার এলাকায় এখনও কোনও হামলার ঘটনা ঘটেনি। তবে আমি সবার কাছে দোয়া চাই।’
নাম প্রকাশ না করার শর্তে লেবাননে অবস্থানরত কয়েকজন বলেন, ‘আমরা একটা বিষয় লক্ষ করছি, যেসব এলাকায় সাধারণ লেবাননের নাগরিকরা আছে, সেসব এলাকায় হামলা হচ্ছে না। কিন্তু যেসব এলাকায় হিজবুল্লাহ আছে, সেসব এলাকায় প্রতিনিয়ত হামলা হচ্ছে। তাই যারা বাংলাদেশি আছেন, তারা কিছুটা হলেও আঁচ করতে পারছেন কোথায় অবস্থান নিতে হবে। এভাবে কিছুটা নিরাপদ থাকা যায়। আমরা বাংলাদেশিদের ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতার জন্য যোগাযোগ রাখছি।’
‘লেবাননপ্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউয়নিয়ন’-এর সভাপতি আব্দুল করিম বলেন, ‘দুই যুগের বেশি সময় ধরে লেবাননে থাকি। এর আগে এমন হামলা দেখিনি আর। আকাশ দিয়ে ড্রোন ও বিমান উড়ে যায়। ভয়ে ভয়ে থাকি। কয়েক দিন আগে আমার বাসার পাশেই হামলা হয়েছে। এ ঘটনার পর থেকে অনেক ভয় হয়।
তিনি বলেন, শুধু আমি নই, সব বাংলাদেশিই ভয়ে আছেন। অনেকে দেশে যেতে চাচ্ছেন। কিন্তু যারা ঋণ করে এ দেশে এসেছে, তাদের অবস্থা খারাপ। কাজও পাচ্ছেন না; দেশে টাকাও পাঠাতে পারছেন না। এত ঋণ নিয়ে তারা দেশেও যেতে চাচ্ছেন না। যারা দেশে যেতে চান, দূতাবাস থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হয়। এরপর থেকে লেবানন সীমান্তে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
গত ১৭ সেপ্টেম্বর লেবাননে বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েল। ৩০ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে স্থল হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন অঞ্চলে এখনও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে লেবাননে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ