প্রচ্ছদ    বিনোদন   বয়কটের প্রভাব পড়ছে, মানুষ আমাকে...

বয়কটের প্রভাব পড়ছে, মানুষ আমাকে ভুল বুঝছে : অমি

১১ জুন ২০২৪ ১২:৩৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যখন গোটা বিশ্ব উত্তাল, তখন বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক উঠেছে। বিশেষ করে কোমলপানীয় ব্র্যান্ড ‘কোকাকোলা’র বিরুদ্ধে অবস্থান নিয়েছে সাধারণ শ্রেণি পেশার মানুষ।

কোকাকোলা বিরোধী এই প্রচারণা বন্ধের জন্য সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রচার করেছে প্রতিষ্ঠানটি। যেখানে দাবি করা হয়েছে, কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়।

সেই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

আরও পড়ুন

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

অনিশ্চয়তার মুখে ‘ফোক ফেস্ট’

‘কোকাকোলা’র এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই কঠোর সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের তোপের মুখে ক্ষমা চেয়েছেন অভিনেতা শিমুল শর্মা। অন্যদিকে শরাফ আহমেদ জীবন নিজের অবস্থান পরিষ্কার করেছেন।


তবুও সাধারণ মানুষের প্রতিক্রিয়া থামেনি। সামাজিক মাধ্যমে কোকাকোলার পাশাপাশি বিজ্ঞাপনের অভিনেতাদেরও বয়কটের ডাক উঠেছে। যার প্রভাব পড়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির উপরে।

কোকাকোলা বা বিজ্ঞাপন সংশ্লিষ্ট না থাকার পরেও তোপের মুখে পড়েছেন অমি। কারণ অভিনেতা শিমুল ও জীবন অমির বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। এছাড়াও শিমুল কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন। যে কারণে অনেকেই এই অভিনেতাদের পাশাপাশি অমিকেও বয়কটের ডাক দিয়েছেন।

বিষয়টি নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, বিজ্ঞাপন নিয়ে যেই আলোচনা হচ্ছে, সেসব আমি দেখেছি। মানুষ আমাকে ভুল বুঝছে। নানা প্রতিক্রিয়া জানাচ্ছে। তবে আমি কিন্তু এই বিজ্ঞাপনের সঙ্গে জড়িত নই।

 

অমি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বয়কটের ডাক তুলেছে। এর প্রভাব আমার কাজের উপরও পড়ছে। তবে আমি মনে করি, সকলের উচিত সেই বিজ্ঞাপন সংস্থার উদ্দেশে প্রতিক্রিয়া জানানো। যারা আমাকে পছন্দ করেন তারা জানেন- আমি মানুষের মূল্যবোধ, পছন্দ-অপছন্দ বিবেচনায় রেখেই কাজ করি।’

শিমুল ও জীবনের কাজের দায় আপনি এড়াতে পারেন কিনা— এমন প্রশ্নে এই নির্মাতা বলেন, ‘আমি তাদের পরিচালক। অভিভাবক নই। দু’জনের সঙ্গেই আমার কাজের সম্পর্ক। তাদেরকে আমি পরামর্শ দিতে পারি। তবে কী করবে কী করবে না, সেই আদেশ দিতে পারি না। আর এই বিজ্ঞাপন তো আমি নির্মাণ করিনি।’

অমি বলেন, ‘শিমুল আমার সহকারী পরিচালক। সে আমাকে বলেছিল, জীবন ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করবে। তবে আমি গল্পটা তখনও শুনিনি। কারণ ফিমেল ৪-এর এডিটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। পরে যখন আমি বিজ্ঞাপনটি দেখলাম তখনই মনে হয়েছে, এটা মানুষ ভালোভাবে নিবে না।’

বিজ্ঞাপন দেখার পরে শিমুলের সঙ্গে কথা হয়েছে বলেও জানালেন এই নির্মাতা। কাজল আরেফিন অমি বলেন, ‘বিজ্ঞাপনটি দেখার পরপরই আমি শিমুলের সঙ্গে কথা বলি। তাকে বললাম- তোর এই কাজটা ঠিক হয়নি। মানুষ ভালোভাবে নেয়নি। তোর উচিত সকলের উদ্দেশে ক্ষমা চাওয়া। নিজের অবস্থান পরিষ্কার করা।’


শিমুলের বয়স খুব কম। সে হয়তো বুঝে কাজটি করতে পারেনি। তবে পুরো বিষয়টি নিয়ে সে খুব অনুতপ্ত বোধ করছে। আশা করি, সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারবে- যোগ করেন অমি।

এবারের ঈদে মুক্তি পাবে কাজল আরেফিন অমির ফিমেল- ৪ নাটক। অমি মনে করেন, দর্শক যারা আমার কাজ পছন্দ করেন তারা অবশ্যই পাশে থাকবেন। সকলে কাজ দিয়েই আমাকে বিচার করবেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা