পণ্য কিনে ইনভয়েস নেওয়ার অভ্যাস নেই ক্রেতাদের

২৩ আগস্ট ২০২৩ ০৮:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট: 
কোন পণ্য কিনে ইনভয়েস নেওয়ার অভ্যাস নেই ক্রেতাদের, ভ্যাট ফাঁকি প্রতিরোধে ক্রেতাদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর এনবিআরের মাল্টিপারপাস হলে ভ্যাট আদায়ের ইলেক্ট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা ২০১২ সালের ভ্যাট আইন কার্যকর করলাম ২০১৯ সালে, এত দীর্ঘ সময় লাগল কেন তার পেছনেও একটা কারণ আছে। নতুন ভ্যাট আইনটি সম্পূর্ণ অটোমেশন বেজড। কিন্তু আমাদের বিজনেস, ইকনোমিক সম্পূর্ণ অটোমেশন বেজড হয়ে উঠেনি। সে জন্য ২০১২ সালে আইনটি কার্যকর করতে ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আধুনিক ভ্যাট আইনের মূল বিষয় হল তথ্য। সে তথ্যের মাধ্যমে ভ্যাট আইনের প্রয়োগ। অটোমেশন ছাড়া সেটা সম্ভব না।

আরও পড়ুন

১১ দিনে রেমিট্যান্স এলো ৮৮৩৯ কোটি টাকা

১১ দিনে রেমিট্যান্স এলো ৮৮৩৯ কোটি টাকা

তিনি বলেন, আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট সংগ্রহে অটোমেশন শুরু করতে পেরেছি। কিন্তু ব্যবসায়ী পর্যায়ে বা খুচরায় ম্যানুয়াল পদ্ধতিতে সফল ভাবে ভ্যাট সংগ্রহ সম্ভব না। ভ্যাট সংগ্রহের সিস্টেমটা হলো কাঁচামাল থেকে শুরু করে খুচরা ব্যবসায় পর্যন্ত প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে চলবে। সেই যায়গায় পৌঁছানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইসিআর মেশিন, পজ ইত্যাদি। কিন্তু কোনটাই ইফেক্টিভ সাকসেসফুল রেজাল্ট পাচ্ছিলাম না।

রহমাতুল মুনিম বলেন, অর্থমন্ত্রীর পরামর্শে আমরা ইএফডির পাইলট প্রকল্প শুরু করি। ২০২০ সালের আগস্টে পাইলট প্রোগ্রামে গিয়ে আমরা দেখতে পেলাম ইএফডিএমএস একটা কার্যকর সিস্টেম কিন্তু এফিশিয়েন্ট নয়। কেননা লাখ লাখ খুচরা ব্যবসায়ী সারা দেশে ছড়িয়ে আছে। এই ব্যবসায়ীদের কে এই যন্ত্র সরবরাহ করা, রক্ষণাবেক্ষণ করা জন্য এনবিআরের ম্যানপাওয়ার- টেকনিক্যাল নলেজ যথেষ্ট নয়। সেজন্য আমরা আউটসোর্সিং করার চিন্তা করি। যারা মেশিনগুলো দোকানে দোকানে বসাবে। মেশিনটা দেখভাল করবে, রক্ষাণাবেক্ষণ করবে, সমস্যা সমাধান করবে, দোকানে দোকানে বসাবে ও দোকানদারের সঙ্গে যোগাযোগ করবে। একটা দোকানে যে কয়টা ইনভয়েস ইস্যু হলো সেই তথ্যগুলো আমাদের লাগবে। ভ্যাট ও এসডির তথ্য আমরা পেয়ে যাব। আমরা মাস শেষে রাজস্ব সংগ্রহ করব।

বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাট আদায়কে পাইলট প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, তিনটা এলাকা আমরা সিলেক্ট করেছি ঢাকা ও চট্টগ্রামের। পাইলট হলেও ভ্যাটের বড় একটা অংশ কাভার হবে। এটা সাকসেসফুল হলে আমরা অন্য ভেন্ডর নেব। এর ফলে সারাদেশে ইএফডির মাধ্যমে সারা দেশে থেকে ভ্যাট সংগ্রহ করতে পারব।

তিনি বলেন, ক্রেতাদের ইনভয়েস নিতে আগ্রহী হতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। কোন জিনিস কিনে ইনভয়েস নেওয়ার অভ্যাস নেই ক্রেতাদের। ক্রেতা যদি ইনভয়েস না নেয় তাহলে প্রত্যন্ত অঞ্চলের ইএফডিতে ইনভয়েস জেনারেট হচ্ছে কী না সেটা পাহারাদারি খুব ডিফিকাল্ট। পাহারাদারি আমাদের পক্ষে সম্ভব না আমরা চাই ক্রেতার সচেতনতা।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সরকার কাজ করছে। ভ্যাট প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষ দেশের উন্নয়নে অংশ নিতে পারে। সেই জায়গায় আমরা স্বচ্ছতা আনতে চাই।  আমরা এনবিআর এর ব্যবস্থাপনায় এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের সহায়তায় এই উদ্যোগকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ সচিব মিজ ফাতিমা ইয়াসমিন ও এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং মূল উপস্থাপনা করেন এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ