ভারতে ধর্ম রক্ষায় বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘যুদ্ধের’ আহ্বান

২৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালানোর আহ্বান জানিয়েছে দেশটির একটি সংগঠন। ভারতীয় এই সংগঠনের নাম ‘অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম (এবিভিকেএ)’।

এই সংগঠনটি ভারতের কট্টর উগ্রপন্থি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) উপজাতীয় শাখা। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) উপজাতীয় শাখা অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম (এবিভিকেএ) দেশটির ঝাড়খণ্ডের উপজাতীয় সম্প্রদায়গুলোকে কথিত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালানোর আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

shi

তাদের অভিযোগ, কথিত ‘লাভ জিহাদে’ মাধ্যমে মেয়েদের ফাঁদে ফেলছে বাংলাদেশি অভিবাসীরা।

রোববার হরিয়ানা রাজ্যের সামালখা শহরে অনুষ্ঠিত এবিভিকেএ’র তিন দিনের দীর্ঘ বৈঠকের সমাপ্তিতে কট্টরপন্থি এই সংগঠনটি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে দ্রুত ধর্মান্তরিত হওয়ার বিষয়ে আদিবাসী সম্প্রদায়কে সতর্ক করেছে।

দ্য হিন্দু বলছে, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা অঞ্চলে কর্মরত এবিভিকেএ’র কর্মকর্তা রাজকিশোর হাঁসদা ভারত ও নেপাল থেকে এই অনুষ্ঠানে যোগদানকারী ২ হাজারেরও বেশি লোকের সামনে “লাভ জিহাদ” এবং “ল্যান্ড জিহাদ” এর ক্রমবর্ধমান ঘটনা সম্পর্কে কথা বলেন। মূলত অন্য ধর্মের ব্যক্তির কাছে জমি বিক্রির বিষয়টি ভারতের কট্টরপন্থি ও উগ্রবাদী সংগঠনগুলো “ল্যান্ড জিহাদ” নামে অভিহিত করে থাকে।

অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের মুসলমানরা, যারা এই অঞ্চলে অনুপ্রবেশ করেছে, তারা সাঁওতাল উপজাতির মেয়েদের বিয়ে করছে এবং পরে তাদের জমিও দাবি করছে। আমাদের সকলকে এর বিরুদ্ধে মহাভারত (যুদ্ধ) চালাতে হবে এবং আমাদের বোন ও কন্যা, বন এবং জমির পাশাপাশি আমাদের ধর্ম রক্ষা করতে হবে।”

নাগাল্যান্ডের থুম্বাই জেলিয়াং তার রাজ্যে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত আদিবাসীদের “সমস্যা” সম্পর্কে এবং কীভাবে এবিভিকেএ তাদের মূল বিশ্বাসে ফিরে যেতে “সহায়তা” করছে সে বিষয়ে কথা বলেন। তিনি বলেন, “ধর্মান্তরিত লোকজন স্থানীয় লোকজনকে বহিরাগত প্রমাণ করার চেষ্টা করছে।”

ছত্তিশগড় থেকে অনুষ্ঠানে যোগ দেওয়া রামনাথ কাশ্যপ রাজ্যটির বস্তার অঞ্চলে মাওবাদের প্রভাব সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের মৌলিক অধিকারের সাথে আপস করা হচ্ছে।

অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম (এবিভিকেএ)-এর জাতীয় সভাপতি সত্যেন্দ্র সিং এই অনুষ্ঠানে ভারতজুড়ে উপজাতীয় সম্প্রদায়কে বিভাজনকারী শক্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া যারা তাদের ‘হিন্দু’ সমাজ গঠনে বিচ্ছিন্নতার জন্য ‘উস্কানি’ দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


তিনি দাবি করেন, “আমাদের সবার শিকড় বনে আছে। আদিবাসীরা ‘সনাতনী’ সমাজের স্তম্ভ, যা প্রাচীন বেদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

সত্যেন্দ্র সিং আরও দাবি করেছেন, হিন্দুদের থেকে আদিবাসীদের আলাদা করার ষড়যন্ত্র ব্রিটিশরাও করেছিল। তারা এই কাজ করার জন্য ইতিহাস এবং বইও বিকৃত করেছিল।

দ্য হিন্দু বলছে, সভায় কট্টরপন্থি সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবতও উপস্থিত ছিলেন এবং তিনি এবিভিকেএ-এর সমস্ত স্বেচ্ছাসেবকদের নিজ নিজ অঞ্চলে উপজাতীয় উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ