কানাডার আবাসন সংকট সমাধানে সময় লাগবে কয়েক বছর

১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১২ এএম
বজ্রশক্তি ডেস্ক

কানাডার আবাসন সংকট সমাধানে সময় লাগতে পারে কয়েক বছর। এমনকি আবাসন নির্মাণকাজ যদি গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে উচ্চতায় পৌঁছায়, তারপরও এই সময় লাগবে। কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড একথা জানিয়েছেন।

এমনকি চলমান আবাসন সংকট কানাডিয়ান সরকারের জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী মূল্যের আবাসন সংকট যা কানাডিয়ান সরকারের জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করছে তা সমাধান করতে কয়েক বছর সময় লাগবে বলে দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড শনিবার বলেছেন। এমনকি নির্মাণকাজ যদি ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তারপরও এই সময় লাগবে।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

রয়টার্স বলছে, আবাসন সংকট নিয়ে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে, সেটি এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল প্রশাসনের একজন সিনিয়র সদস্য স্বীকার করে নিয়েছেন। জনমত জরিপে কানাডার ক্ষমতাসীন লিবারেল গোষ্ঠী তাদের প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভদের চেয়ে পেছনে রয়েছে।

মূলত উচ্চ মুদ্রাস্ফীতি এবং বাড়ির দাম বৃদ্ধির জন্য অটোয়া তথা কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আসছেন কনজারভেটিভরা।

রয়টার্স বলছে, কানাডায় আবাসনের বিষয়টি প্রধানত দেশটির ১০টি প্রদেশের পাশাপাশি প্রধান প্রধান পৌরসভাগুলোর দায়িত্বের মধ্যে পড়ে। অন্যদিকে এই বিষয়ে অটোয়ার ভূমিকা নীতি পরামর্শমূলক এবং আর্থিক প্রণোদনার মধ্যে সীমাবদ্ধ।

স্থানীয় সময় শনিবার ফ্রিল্যান্ড বলেন, ‘এই কাজে আমাদের সবাইকে লাগবে — ফেডারেল সরকার এবং প্রদেশ, শহর ও নগর, বেসরকারি খাত এবং অলাভজনক সংস্থাসহ সবাইকে অভিন্ন কারণে একসাথে কাজ করতে হবে, আর সেটিও কয়েক সপ্তাহ বা মাস নয়, বছরের পর বছর কাজ করতে হবে।’

মন্ট্রিয়ালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কানাডায় ক্রমবর্ধমান ভাবে প্রয়োজনীয় বাড়িগুলো নির্মাণের জন্য আরেকটি বড় ধরনের জাতীয় প্রচেষ্টার প্রয়োজন হবে।’

তার মতে, সংকট মেটাতে কানাডাকে এমন গতি এবং স্কেলে বাড়ি তৈরি করতে হবে যা ১৯৪০ এবং ১৯৫০ এর দশকের পর থেকে আর দেখা যায়নি।

রয়টার্স বলছে, বাড়ির সরবরাহ বাড়ানোর জন্য কানাডার কেন্দ্রীয় সরকার বলছে, নতুন ভাড়ার অ্যাপার্টমেন্ট বিল্ডিং নির্মাণের ওপর ফেডারেল সরকারের নির্ধারিত ৫ শতাংশ কর সরিয়ে দেওয়া হবে। এছাড়া আবাসন সমস্যার সমাধান করার জন্য দেশের শহরগুলোকেও আরও কিছু করতে বলছে দেশটির সরকার।

উল্লেখ্য, বর্তমানে কানাডাজুড়ে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে। ছোট-বড় সব শহরেই এ সমস্যা। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বাড়ি ভাড়া করতে না পেরে হাজার হাজার ডলার খরচ করে হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। আর এই কারণে কেউ কেউ এখন অর্থাভাবে ভুগছেন।

প্রসঙ্গত, কানাডায় দিন দিন আবাসন সংকট তীব্র হয়ে উঠার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে স্রোতের মতো আসতে থাকা শিক্ষার্থী ও অভিবাসীদের দায়ী করেছেন অর্থনীতিবিদরা।

তারা বলছেন, প্রতি বছর কানাডায় আসা লাখ লাখ শিক্ষার্থী ও অভিবাসীদের কারণে আবাসনের চাহিদা হু হু করে বাড়ছে দেশটিতে, কিন্তু সেই অনুপাতে নতুন বাড়িঘর নির্মাণ করা হচ্ছে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ