প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় দানই...

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় দানই সর্বোৎকৃষ্ট দান

১৪ জানুয়ারি ২০২০ ০৭:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
ইসলাম হলো মানুষের সামগ্রিক জীবন পরিচালনার জন্য ভারসাম্যপূর্ণ, ত্রুটিহীন, সহজ-সরল একটি আদর্শ, জীবন চলার পথ বা পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই আদর্শ প্রতিষ্ঠার অনিবার্য ফল হলো শান্তি ও নিরাপত্তা আর এ ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার অনিবার্য পরিণতি হলো অন্যায়, অবিচার, অশান্তি, সুদ, ঘুষ, ব্যভিচার, দুর্নীতি, ধর্ষণ, নিরাপত্তাহীনতা, যুদ্ধ, রক্তপাত, চুরি, ডাকাতি, ছিনতাই এক কথায় সমাজে সর্ব রকম অন্যায় বেড়ে যাওয়া। এজন্য এই দীনের নাম হলো- দীনুল ইসলাম অর্থাৎ শান্তির জীবনব্যবস্থা। কোনো আদর্শ যত ত্রুটিহীন, যত নিখুঁতই হোক না কেন তার কোনো মূল্যই থাকে না যদি সেটা প্রতিষ্ঠা করা না হয়। এজন্যই মহান আল্লাহ বলেছেন, “তিনি (আল্লাহ) তাঁর রসুললকে হেদায়াহ ও সত্যদীনসহ প্রেরণ করেছেন এই জন্য যে, তিনি (রসুল) যেন এটাকে (হেদায়াহ ও সত্যদীনকে) অন্যান্য সমস্ত দীনের উপরে প্রতিষ্ঠা করে, বিজয়ী করে।” (তওবা-৩৩, সফ-২৮, ফাতাহ-৯)। তাহলে বোঝা গেল ইসলাম নামক এই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার দুটি অংশ। একটি হলো হেদায়াহ ও সত্যদীন এবং অপরটি হলো এটি প্রতিষ্ঠা করা। প্রথমটি আল্লাহ দান করেছেন, মানুষ শুধু সেটা গ্রহণ করবে, পালন করবে, মেনে নেবে কিন্তু দ্বিতীয় বিষয়টি হলো সংগ্রামের মাধ্যমে, জীবন-সম্পদের কোরবানির মাধ্যমে সমগ্র পৃথিবীতে এটি প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করা না হলে মানুষ এটা পালনও করতে পারবে না, ফলে কাক্সিক্ষত ফল অর্থাৎ শান্তিও আসবে না। এজন্য দীন প্রতিষ্ঠার গুরুত্ব অধিক এবং যারা প্রতিষ্ঠা করবে তাদের পুরস্কারও বিরাট। এই প্রতিষ্ঠার দায়িত্ব প্রথমত আল্লাহ দিলেন রসুলাল্লাহ (সা.) এর উপর। কিন্তু এটা তো কোনো ব্যক্তির কাজ নয়, এই কাজ হলো জাতির কাজ। এজন্য রসুলাল্লাহ একটি জাতি গঠন করলেন যার নাম উম্মতে মোহাম্মদী। যারা এই জাতির অন্তর্ভুক্ত হবে, যারা নিজেদেরকে মোহাম্মদ (সা.) এর অনুসারী হিসাবে বিশ্বাস করবে তাদের প্রত্যেকের উপরেই এই দায়িত্ব অর্পিত হবে। এজন্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ (সা.) এই আদর্শটি, এই দীনটি অক্লান্ত পরিশ্রম করে, অবর্ণনীয় নির্যাতন সহ্য করে, জান-মালের কোরবানি ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সমগ্র আরব উপদ্বীপে প্রতিষ্ঠা করে রেখে গেলেন এবং তাঁর হাতে গড়া উম্মাহ তথা উম্মতে মোহাম্মদীর উপরে দায়িত্ব অর্পণ করে গেলেন এই দীনটি সমগ্র পৃথিবীতে সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য। এটা সাধারণ জ্ঞান যে, যে কোনো আদর্শ মানবসমাজে প্রতিষ্ঠা করতে হলে সংগ্রাম লাগবে আর সংগ্রামের মূল জ্বালানী হলো- জীবন এবং সম্পদ। এজন্য এই জাতির প্রাথমিক সদস্য তথা মো’মেন হবার জন্য মহান আল্লাহ দু’টি শর্ত বেঁধে দিয়েছেন। প্রথমটি হলো- কলেমার উপর (আল্লাহকে ইলাহ হিসাবে এবং মোহাম্মদকে (সা.) রসুল হিসাবে) সন্দেহাতীত ঈমান আনয়ন করা এবং দ্বিতীয়টি হলো- জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় (এই আদর্শ প্রতিষ্ঠার জন্য) সংগ্রাম করা (সুরা হুজরাত- ১৫)। আবার আল্লাহ বলেছেন, “নিশ্চয় আল্লাহ মো’মেনদের থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।” (সুরা তওবা- ১১১)। জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করাকেই আল্লাহ বলেছেন আমলে সালেহ। কোর’আনে বহু আয়াতে তিনি ঈমান আনয়নের পরেই আমলে সালেহ করতে বলেছেন। মহান আল্লাহ সুরা আসরের মধ্যে সময়ের শপথ করে বলেছেন- “মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে এবং তারা পরস্পরকে সত্য ও সবরের উপদেশ দেয়।” (সুরা আসর ২-৩)।
তাহলে বোঝা গেল জান্নাতে যাবার শর্ত প্রধানত দু’টো, মো’মেন হবার শর্ত প্রধানত দু’টো, উম্মতে মোহাম্মদী হবার শর্ত প্রধানত দু’টো। প্রথমটি হলো কলেমাতে সন্দেহাতীত বিশ্বাস ও স্বীকৃতি এবং দ্বিতীয়টি হলো আল্লাহর রাস্তায় জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করা। আল্লাহ আমাদেরকে দান করবেন জান্নাত আর আমরা আল্লাহর রাস্তায় দান করব জীবন ও সম্পদ। এখানে আমরা দান নিয়ে আলোচনা করব।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম তথা মানুষকে সৃষ্টি করে তার দেহের মধ্যে নিজের আত্মা থেকে ফুঁকে দিলেন (সুরা হিজর-২৯)। অর্থাৎ আল্লাহর যত রকম গুণাবলী, সিফত আছে সব মানুষের মধ্যে চলে এলো যদিও খুবই সামান্য পরিমাণে। আল্লাহর একটি সিফতি নাম ওয়াহ্হাব অর্থাৎ মহাদাতা। এ বিশ্বজগতে আমরা যা কিছু দেখতে পাই তা সব তাঁরই দান। যে কারণে স্বভাবগতভাবে মানুষ দানশীল হওয়াই বাঞ্ছনীয়। তাছাড়াও দানের উদ্দেশ্য, আকিদা ও গুরুত্বের বর্ণনার পাশাপাশি দান করার জন্য আল্লাহ সরাসরি হুকুম দিয়েছেন (সুরা নাহল- ৯০), যার মাধ্যমে আল্লাহর রাস্তায় তথা মানবকল্যাণে দান করা মো’মেনের জন্য ফরদ হয়ে যায়। রসুলাল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি দান কর, আমি তোমাকে দান করব [আবু হুরায়রাহ (রা.) থেকে বোখারি ও মুসলিম]।” হাদিসে আরও উল্লেখিত আছে যে, হাশরের মাঠে দান মো’মেনের জন্য ছায়াস্বরূপ হবে। এ ছাড়া দান আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আল্লাহর রাস্তা হলো মানুষের কল্যাণের রাস্তা। আল্লাহর যাবতীয় হুকুম মানুষের কল্যাণের জন্য। আল্লাহর রাস্তায় দান মানেই মানুষের কল্যাণার্থে কোনো কিছু নিঃস্বার্থভাবে প্রদান করা। এক্ষেত্রে দাতা তার দানের বিনিময় কেবল আল্লাহর নিকট আশা করবে। আল্লাহ তাঁর নিজ অনুগ্রহে বান্দার এই দানকে বহুগুণে বাড়িয়ে দেন। প্রথমত হেদায়াহ ও সত্যদীন প্রতিষ্ঠার সংগ্রামে সম্পদ ব্যয় করাই হলো সর্বোৎকৃষ্ট দান। এই দানের ফলেই সমাজে আল্লাহর হুকুম তথা সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়, যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি বিদূরিত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়। কাজেই সত্যদীন প্রতিষ্ঠার চেয়ে বড় মানবতার কল্যাণ আর কিছু হতে পারে না। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়টি হলো যাকাত তথা সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্রদের জন্য দান করা। সার্বিক জীবনব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো অর্থনীতি। কোনো জাতি অর্থনীতিকভাবে সমৃদ্ধ হলে অন্য সমস্ত দিক দিয়েও উন্নত হতে থাকে কিন্তু অর্থনীতি দুর্বল হলে ঐ জাতির মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর একটা জাতির অর্থনীতিক সমৃদ্ধির অন্যতম শর্ত হলো- অধিকাংশ জনগণকে শ্রমের আওতায় আনা এবং সম্পদকে যথাসম্ভব সঞ্চালিত করা। অর্থ-সম্পদ অলস পড়ে না থেকে সেটা যদি বেশি বেশি সঞ্চালিত হয় তাহলে তার দ্বারা বেশি মানুষ লাভবান হয়, ফলে সার্বিক অর্থনীতি চাঙ্গা হয়। মানুষ যেন তার উপার্জিত সম্পদ পুঞ্জীভূত করে না রেখে বিভিন্নভাবে সঞ্চালন করে বা হস্তান্তর করে এজন্য আল্লাহ ও তাঁর রসুল বিভিন্নভাবে দান করতে নির্দেশ দিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন। উঁচু-নিচু ভূমিতে যদি পানি ঢালা যায় তাহলে ঐ পানি গড়িয়ে নিচু জায়গাগুলো ভরাট করবে, আপনাআপনিই পানির উপরিতল সমান হয়ে যাবে। দান হলো ঠিক তেমনই একটা ব্যবস্থা যা ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনে, সমাজের মানুষগুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, জাতিকে সমৃদ্ধ করে, দাতা এবং গ্রহীতার মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি করে, অর্থনীতিক অবিচার বন্ধ করে, সর্বদিক দিয়ে সমাজকে সমৃদ্ধ করে। দানের বহু পর্যায় রয়েছে। শুধু নগদ অর্থ নয়, নিজের অধিকারভুক্ত যেকোনো কিছুই দানের বিষয়বস্তু হতে পারে। রসুলাল্লাহর হাদিস মোতাবেক নিজের পোষ্যদের জন্য ব্যয় করা, আত্মীয়তা রক্ষার জন্য ব্যয় করা, মানুষকে বিপদে আশ্রয় দেওয়া, কারো জন্য দোয়া করা, কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাদ্য দেওয়া, পথ-সন্ধানীকে পথ দেখিয়ে দেওয়া, পতিত জমিতে আবাদ করা, কোনো মো’মেন ভাইয়ের প্রতি হাস্যমুখ করা, কাউকে সৎ কাজের উপদেশ দেওয়া, অসৎ কাজ হতে নিষেধ করাও দান, পথের থেকে কাঁটা সরিয়ে দেওয়াও একটি দান। এক কথায় বলতে গেলে, প্রত্যেক পুণ্য কাজই মো’মেনের জন্য এক একটি দান যদি সেই কাজে আল্লাহর কোনো সৃষ্টি উপকৃত হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা