পোল্যান্ড সীমান্তে চীন-বেলারুশের সেনাদের যৌথ মহড়া

৯ জুলাই ২০২৪ ১২:৩২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও বেলারুশ। সামরিক জোট ন্যাটের সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের ঠিক কাছেই সোমবার (৮ জুলাই) থেকে এই মহড়া শুরু করেছে উভয় দেশ।


যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এই মহড়া শুরু করল দেশ দুটি। মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও বেলারুশ সোমবার যৌথ সামরিক মহড়া শুরু করেছে বলে বেলারুশিয়ান এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ন্যাটো-সদস্য পোল্যান্ডের সীমানা থেকে মাত্র কয়েক মাইল দূরে এই মহড়া চালাচ্ছে উভয় দেশ।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

বেলারুশিয়ান স্পেশাল অপারেশন কমান্ডের প্রধান মেজর জেনারেল ভাদিম ডেনিসেনকোর বরাত দিয়ে বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে দেওয়া এক পোস্টে বলেছে, ‘বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলো উদ্বেগজনক, পরিস্থিতি অস্বস্তিকর, তাই আমরা কৌশলগত কাজ সম্পাদনের নতুন কাঠামো এবং পদ্ধতি অনুশীলন করতে যাচ্ছি।’

মন্ত্রণালয় বলেছে, চলমান এই সামরিক মহড়ার কোডনাম ‘ফ্যালকন অ্যাসাল্ট’। এটি আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে এবং ব্রেস্ট শহরের কাছে একটি প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হবে। ব্রেস্ট শহরটি দক্ষিণ-পশ্চিম বেলারুশে পোল্যান্ডের সীমান্তে পাশেই অবস্থিত।


এদিকে ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতারা মঙ্গলবার ওয়াশিংটনে একটি শীর্ষ সম্মেলনে মিলিত হবেন। রাশিয়ার আগ্রাসন মোকাবিলা করা ইউক্রেনের জন্য আরও সামরিক ও আর্থিক সহায়তা এই সম্মেলনের আলোচ্যসূচিতে থাকবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় ভূখণ্ডে সেসময় এই হামলা চালানোর জন্য রাশিয়াকে নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিল বেলারুশ।

বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাস বিরোধী মহড়ার’ অংশ হিসাবে উভয় দেশের সামরিক কর্মীরা রাত্রিকালীন অবতরণ, পানির বাধা অতিক্রম করা এবং জনবহুল এলাকায় অভিযান পরিচালনার মতো বিষয়গুলো নিয়ে কাজ করবে।

মন্ত্রণালয় তার টেলিগ্রামে পোস্টে একাধিক ছবিও প্রকাশ করেছে। গত রোববার প্রকাশিত ছবিতে চীনা সৈন্যদের বিমান থেকে নামতে এবং বিভিন্ন সরঞ্জাম অফলোড করতে দেখা যাচ্ছে। এছাড়া সোমবার পোস্ট করা ছবিতে সৈন্যদের একটি প্রশিক্ষণ স্থলে মার্চ করতে দেখা যাচ্ছে। মহড়ায় কতজন সেনা অংশ নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, গত ৬ জুলাই বেলারুশে পৌঁছানো চীনা সৈন্যদের স্বাগত জানাতে ‘একটি দুর্দান্ত অনুষ্ঠান’ আয়োজন করেছে বেলারুশ।

চীনা ওই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইংরেজিতে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অংশগ্রহণকারী সৈন্যদের সমন্বয় ক্ষমতা বাড়ানো এবং দুই সেনাবাহিনীর মধ্যে ব্যবহারিক সহযোগিতাকে আরও গভীর করাই এই যৌথ প্রশিক্ষণের লক্ষ্য।’

এদিকে টেলিগ্রামে পৃথক পোস্টে বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, বেলারুশের সীমান্তে ন্যাটো বাহিনীর আকার দ্রুত বাড়ছে, যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে।

এতে আরও বলা হয়েছে, ‘উত্তেজনা রোধে আমাদের দেশ সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে। তবে কেউ যদি আমাদের সীমানা অতিক্রম করে, তাহলে প্রতিক্রিয়া হবে কঠোর।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ