প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রসঙ্গ: ধর্মীয় উন্মাদনা সৃষ্টিতে মসজিদের...

প্রসঙ্গ: ধর্মীয় উন্মাদনা সৃষ্টিতে মসজিদের মাইক ব্যবহার

২০ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
প্রায়ই শুনি, বাংলার মানুষ ধর্মান্ধ নয়, ধর্মপ্রাণ, ধার্মিক, সংস্কৃতিমনা। যুগ যুগ ধরে এখানে সব ধর্ম সম্প্রদায় শান্তিপূর্ণ সহাবস্থান করেছে তাই এখানে উগ্রতার সংস্কৃতি কখনোই গৃহীত হবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা বোঝেন না যে, সময় অনেক পাল্টেছে। আজ থেকে পঞ্চাশ বছর আগে যা ছিল না তা এখন হরদম চলছে। বিশ্বের অন্তত একশটি ফ্রন্টে একসাথে যুদ্ধ চলছে, যার সবগুলোর পেছনে আছে ধর্ম ও ধান্ধাবাজির রাজনীতিকে ব্যবহার করে আধিপত্যবাদ। আমাদের এখানে গত কয়েক দশক থেকে মানুষের ধর্মানুভূতিকে বার বার হাইজ্যাক করে হিং¯্রতার চর্চা করা হচ্ছে।
মসজিদের মাইকে নামাজের আহ্বান শুনে কতজন মুসল্লী মসজিদে উপস্থিত হন? কিন্তু আমাদের দেশে যখনই মসজিদের এই মাইক ব্যবহার করে ধর্ম অবমাননার ভুয়া ঘোষণা দেওয়া হয় তখনই হাজার হাজার “ধর্মপ্রাণ, শান্তিপ্রিয়, ধার্মিক” তওহীদী জনতা ধারালো অস্ত্র, লাঠিসোটা, রাম দা, কিরিচ নিয়ে হজির হয়ে যায়। তারপর যা করে তাকে পাশবিকতা বলব না, কারণ এদের বন্যতা, হিং¯্রতা দেখে যে কোনো পশুও লজ্জিত হবে।
আমি সুশীলদের বলছি, আপনারা আর শাক দিয়ে মাছ ঢাকবেন না। ধর্মের অনুভূতি যখন একটি গোষ্ঠীর হাতে জমা রেখেছেন তখন মনে রাখবেন সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র কোনো সিরিয়াল কিলারের হাতে বন্ধক রেখেছেন। সে এই অস্ত্র যখন যেভাবে খুশি ব্যবহার করবে আপনার কিছুই করার থাকবে না। তাদের মাথায় ও বিভিন্ন স্থানে হাত বুলিয়ে শেষ রক্ষা হবে না। একটাই উপায় মানুষকে ধর্মের প্রকৃত রূপটি শিক্ষা দিন। মানুষের ধর্ম যে মনুষ্যত্ব তা শিক্ষা দিন, সমাজে শান্তি রক্ষার জন্য সর্বাত্মক প্রয়াস করাই যে এবাদত এটা শিক্ষা দিন। মানুষের ক্ষতি হয় এমন কাজই গোনাহের কাজ আর কল্যাণ হয় এমন কাজই সওয়াবের কাজ।
তাকে বলুন, যার প্রতিবেশী ক্ষুধার্ত তার নামাজ রোজা কবুল হয় না। তাকে বলুন, ধর্মব্যবসায়ীরা নিজেদের স্বার্থে তোমাদেরকে ঈমানকে ব্যবহার করছে। ঈমান তোমার স¤পদ, তাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাও- মানবতার অসম্মান করার জন্য লাগিও না, দেশ ধ্বংসের জন্য লাগিও না। তাদেরকে শেখান, মসজিদ নির্মাণ যেমন সওয়াবের কাজ তেমনি মানুষ চলাচলের জন্য রাস্তাঘাট, পুল, কালভার্ট নির্মাণ করাও এবাদত। মুসলিম জাতিকে সৃষ্টি করা হয়েছে এজন্য যে তারা ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজে বাধা দিবে। তাদেরকে শেখাতে হবে, গুজবে কান দেওয়া, হুজুগে মাতা, কোনো সংবাদ যাচাই না করে কারো বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া আল্লাহ নিষেধ করেছেন। এটা কোনো মো’মেনের কাজ না।
কেউ অন্যায় কিছু লিখলে বা বললে তার প্রতিবিধান করার জন্য রাষ্ট্রীয় আইন আছে। ব্যক্তিগত পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে একটি অন্যায়ের বিরুদ্ধে যুক্তি তর্ক দিয়ে সংশোধনের চেষ্টা করা যায় কিন্তু আইন হাতে তুলে নিয়ে দ- কার্যকর করতে হলে অবশ্যই আগে কর্তৃপক্ষের আসনে তোমাকে বসতে হবে। এই কথাগুলো বলার দায়িত্ব ছিল যাদের তারা বলবেন না, কারণ তাদের কায়েমী স্বার্থ নষ্ট হবে। এই কথাগুলো তাই সবাইকে বলতে হবে। শতকণ্ঠে বলতে হবে। কেউ যদি বলে তোমার দাড়ি কোথায়, লেবাস কোথায় তাকে বলুন, চিন্তা করবেন না। আজ রাখি নি, কাল রাখতেও তো পারি। আগে আসুন অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হওয়া ফরজ। আগে ফরজ কাজটি করি। ধর্মের নামে অনাচার আর অধর্ম চালু রাখলে আল্লাহর এবং ইসলামের অবমাননা করা হয়। আগে একে প্রতিহত করি।
(কলামিস্ট: রিয়াদুল হাসান, সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা