প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   “হেযবুত তওহীদের মেয়েরা নব-সভ্যতার আলোকবর্তিকা”

“হেযবুত তওহীদের মেয়েরা নব-সভ্যতার আলোকবর্তিকা”

২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

গত মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স এর সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয় হেযবুত তওহীদের নারী সম্মেলন ২০১৮। সম্মেলনে বক্তারা ইসলামের দৃষ্টি নারীর প্রকৃত অধিকার ও অবস্থান সম্পর্কে আলোচনা করেন এবং নারীদেরকে সে আদর্শ মোতাবেক নতুন একটি সভ্যতা বিনির্মাণে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি সম্মেলনে আগত নারীদের উদ্দেশে বলেন, “আলোচনার বিষয়বস্তু হিসাবে পৃথিবীতে নারীর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে বলে অবস্থাদৃষ্টে মনে হয় না। হেযবুত তওহীদের সকল কার্যক্রমে নারী ও পুরুষের অংশীদরিত্ব থাকে। কোনো কাজে মেয়েরা বেশি অংশগ্রহণ করে, কোনো কাজে পুরুষরা। কোনো কোনো কাজে উভয়ের শ্রম মেধা শক্তি মিলেমিশে যায়। তবু আমাদের কথিত আলেম সমাজের চোখে হেযবুত তওহীদের নারীরাই প্রধান অপপ্রচারের ‘বস্তু’। আমরা তাদের এসব সমালোচনার তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছি, কারণ আমরা জানি আমরা কী করছি, কেন করছি। ধর্ম নারীদেরকে কোনো বহিরাঙ্গনের কাজে অংশ নিতে বারণ করে না, বারণ করে দেশাচার। এই দেশাচার শাস্ত্রসমর্থিত না হলেও মানুষ এর বির“দ্ধে দাঁড়াতে সাহসী হয় না।”

তিনি হেযবুত তওহীদের নারীদের সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখার ক্ষেত্রে প্রচলিত সমাজের ভুল ধারণাগুলো একে একে খণ্ডন করে বলেন, “আমরা কিছু মানুষ হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা মাননীয় এমামুয্যামানের অনুপ্রেরণায় এই দেশাচার বা প্রচলিত প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছি। না, ধর্মকে লঙ্ঘন করে নয়, বরং ধর্মের প্রকৃত বিধানের আনুগত্য করেই এ কাজটি আমরা করে যাচ্ছি। এর ফলে ঐ শাস্ত্রকানাদের মুখ বন্ধ হয়ে যাচ্ছে। মুখোসটাও প্রকটিত হয়ে উঠছে অবলা বানিয়ে রাখা নারীদের চোখে।”

তিনি বর্তমানের দেশাচার ও ইসলামের প্রকৃত আদর্শের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করে বলেন, “রসুলাল্লাহর সময় মেয়েদের যে অবস্থান ছিল সেটাই যে ইসলামের নির্ধারিত ও কাম্য অবস্থান এ সত্যকে কেউ অস্বীকার করতে পারবেন কি? রসুলাল্লাহ কি নারীদেরকে পর্দাপ্রথার নামে গৃহবন্দী করেছিলেন? তিনি কি তাদের আপাদমস্তক আবৃত বোরকা পরিয়েছিলেন? তিনি কি নারীদেরকে সামাজিক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততাকে নিরুৎসাহিত বা নিষিদ্ধ করেছিলেন? এই সবগুলো প্রশ্নের উত্তর হলো – না, করেন নি।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

রসুলাল্লাহর সময় নারীরা কি মসজিদে যেতে পারতেন? একত্রে সালাত আদায় করতে পারতেন? তারা কি সকল সামাজিক ও সামরিক কর্মকাণ্ডে অংশ নিতে পারতেন? তারা কি শালীনতার সঙ্গে পুরুষ সাহাবীদের সঙ্গে একত্রে আলোচনা-সভায়, পরামর্শ-সভায় নিজেদের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতেন? তারা কি গান গাইতে পারতেন, বাদ্য বাজাতে পারতেন? এই সবগুলো প্রশ্নের উত্তর হলো – হ্যাঁ, তারা পারতেন।

তাহলে আমাদের নারীরা মুসলিম দাবিদার হয়েও কেন রসুলাল্লাহর রেখে যাওয়া আদর্শের চর্চা করতে পারবেন না? কেন আজ তাদেরকে কথিত আলেমদের বানোয়াট ধর্মের চর্চা করতে হবে, যে বানোয়াট ধর্ম আজকে দেশাচার-লোকাচারের রূপ নিয়ে প্রকৃত ধর্মকে গলাটিপে হত্যা করছে?”

তিনি আরো বলেন, “উদ্বোধন শব্দটির মানে কেবল ফিতা কাটা নয়। উদ্বোধন শব্দটি অনেক বড় অর্থ প্রকাশ করে। উদ্বোধন আমার কাছে জাগরণ, আমার মনে হয় এর সঠিক ইংরেজি হলো রেনেসাঁ। হ্যাঁ, হেযবুত তওহীদের নারীদের দ্বারা একটি নতুন সভ্যতার উদ্বোধন হতে যাচ্ছে। কু-সংস্কার ও কু-প্রথায় বিদ্ধ নারী কখনও উন্নত জাতি প্রসব করতে পারে না। আমাদের নারীরা বিকৃত ফতোয়া ও পশ্চিমা প্রগতির নামে যাবতীয় কু-সংস্কার, অপসংস্কৃতি ও ধর্মান্ধতা থেকে মুক্ত হয়ে কথিত ধর্মব্যবসায়ীদের লালিত মিথ্যা ধর্মকে আঁস্তাকূড়ে নিক্ষেপ করতে প্রস্তুতি নিচ্ছেন ইনশাল্লাহ।”

হেযবুত তওহীদের সহস্রাধিক নারী কর্মীর দৃপ্ত পদচারণায় মুখর ছিল কেআইবি মিলনায়তন। এতে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখার সভাপতি আলী হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ নারী বিভাগীয় সম্পাদক রুফায়দাহ পন্নী। অনুষ্ঠানের এক পর্যায়ে হেযবুত তওহীদের কর্মীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা