প্রচ্ছদ    আন্তর্জাতিক   ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭,...

ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭, দেশজুড়ে ধর্মঘট-বিক্ষোভ গ্রিসে

৩ মার্চ ২০২৩ ০৫:০৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

তিন দিন আগের মর্মান্তিক রেল দুর্ঘটনায় গ্রিসে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৫৭ জনে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছেন।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য সরকারের অবহেলাকে দায়ী করে গ্রিসজুড়ে ধর্মঘট-বিক্ষোভ শুরু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার গভীর রাতে রাজধানী এথেন্স ও থেসালোনিকি লারিসা শহরের মাঝামাঝি একটি মালবাহী কার্গো ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উচ্চগতিসম্পন্ন একটি যাত্রীবাহী ট্রেনের। এতে যাত্রীবাহী সেই ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন অনেকে। সেই সঙ্গে এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরার জানিয়েছেন, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৩৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন গ্রিসের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। দপ্তরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘বৃহস্পতিবার আমাদের তৎপরতা শেষ করার কথা ছিল; কিন্তু এখনও যারা নিখোঁজ আছেন— তাদের (সন্ধানের) জন্য শুক্রবার পর্যন্ত আমরা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, ভয়াবহ সেই দুর্ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রিসজুড়ে। মঙ্গলবারই ইউরোপের ভূমধ্যসগারীয় অঞ্চলের এই দেশটির অনেক শহরে লোকজন সড়েকে নেমে প্রতিবাদ শুরু করেন।

ইতোমধ্যে দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন গ্রিসের পরবিহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরই পদত্যাগের ঘোষণা দিয়ে কারামানলিস বলেন, রেলওয়ে ব্যবস্থাকে ঠিক করতে কর্তৃপক্ষের দীর্ঘদিনের ব্যর্থতার দায় নিচ্ছেন তিনি।

যে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার রেলস্টেশনের স্টেশনমাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে, মামলাও করা হয়েছে তার বিরুদ্ধে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসও স্বীকার করেছেন, এই দুর্ঘটনার জন্য মানবসৃষ্ট ভুল দায়ী।

কিন্তু তারপরও থামছে না বিক্ষোভ। জনগণের এই বিক্ষোভকে সমর্থন করে বৃহস্পতিবার এক দিনের ধর্মঘট পালন করেছে গ্রিসের রেলকর্মীদের ট্রেড ইউনিয়ন সংস্থা রেলওয়ার্কার্স ইউনিয়ন।

শুক্রবার এক বিবৃতিতে ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা পরিবহনমন্ত্রীর পদত্যাগকে স্বাগত জানাই, কিন্তু নতুন যে পরিবহনমন্ত্রী আসবেন—তাকে প্রতিশ্রুতি দিতে হবে যে, তার আমলে মানবসৃষ্ট ভুলের কারণে এমন দুঃখজনক ঘটনা ঘটবে না।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা