বেড়েছে রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী ডেঙ্গু মশার উপদ্রব

১৫ জুলাই ২০২৩ ১২:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাজধানী প্রতিনিধি:
রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান-বনানীর বাসিন্দাদেরও ছাড় দিচ্ছে না মশা। এসব এলাকার বাসা, বাড়ি, নির্মাণাধীন ভবনেও নিয়মিত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। বেড়েছে মশার উপদ্রবও।

শনিবার (১৫ ‍জুলাই) গুলশান-বনানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার লেকপাড়ের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত পাত্রসহ অপরিচ্ছন্ন পরিবেশ দেখা গেছে, যা এডিসের প্রজনন উপযোগী পরিবেশ। এসবের কারণে এলাকায় মশার উপদ্রব বেশি বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা।

বর্ষাকালে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে ধুলাবালির দুর্ভোগ আর বছরজুড়ে যানজটের ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী রাজধানীবাসীর। এসব ভোগান্তির সঙ্গে এখন ডেঙ্গু আতঙ্ক আর মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ, অভিযানসহ নিত্যনতুন পদক্ষেপও হার মানছে মশার কাছে, ডেঙ্গুর কাছে। বছরজুড়ে মশক নিধন কর্মসূচি, অর্থব্যয়, নানা পদক্ষেপ গ্রহণ করেও ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে নগরবাসীকে মুক্তি দিতে পারেনি ঢাকার দুই সিটি কর্পোরেশন।

আরও পড়ুন

সাপ্তাহিক জয়যাত্রার ৪৩ বছর পূর্তি উৎসব পালিত

সাপ্তাহিক জয়যাত্রার ৪৩ বছর পূর্তি উৎসব পালিত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকার দুই সিটি কর্পোরেশনের ৫৫টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মোট ১২৯টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে ৯৮টি ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির কীটতত্ত্ব দল জরিপ চালিয়েছে। গত ১৭ থেকে ২৭ জুন পর্যন্ত প্রাক-বর্ষা এডিস জরিপে ঢাকার দুই সিটির ৯৮টি ওয়ার্ডে তিন হাজার ১৪৯টি বাড়িতে জরিপ পরিচালিত হয়। সেখানে ৫৫টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে থাকার তথ্য উঠে আসে।

যে কারণে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, এবার ডেঙ্গু ভয়ানক রূপ নিতে পারে। দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি ছিল ২০১৯ সালে। সেবার ঢাকার দুই সিটিতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের সংখ্যা ছিল ২১টি। এবার ঢাকার দুই সিটিতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকির ওয়ার্ডের সংখ্যা ৫৫টি। সেই বিবেচনায় এবার ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার ঘনত্ব ও সম্ভাব্য প্রজননস্থলের সংখ্যা সর্বোচ্চ।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের ৯৮টি ওয়ার্ডে চালানো জরিপে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক মশার প্রজননস্থল শনাক্ত, পূর্ণাঙ্গ মশা ও লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং করা হয়েছে। জরিপের তথ্যে দেখা গেছে, এসময় ঢাকার ২ হাজার ৫১১ বাড়ির মধ্যে ৪৫৩ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। আর ২ হাজার ৭৩৮টি পাত্রের মধ্যে ৬২৫টিতে পাওয়া গেছে এই লার্ভা।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯৬২টি বাড়ির মধ্যে ২১০টি বাড়ি ও ৯৯৪টি পাত্রের মধ্যে ২৭৭টি পাত্র এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৫৪৯টি বাড়ির মধ্যে ২৪৩টি বাড়ি ও ১ হাজার ৭৪৪টি পাত্রের মধ্যে ৩৪৮টি পাত্রে মিলেছে এডিস মশার লার্ভা।

এদিকে গুলশান-বনানীর ১৫টি বাড়ির মধ্যে চারটিতে এডিস মশার লার্ভা খুঁজে পান জরিপকারীরা। যে কারণে বলা হচ্ছে, গুলশান-বনানীর অবস্থাও এবার ভালো নয়। ডেঙ্গুর এই পরিস্থিতিতে অন্য এলাকার মতো ঝুঁকিতে আছে এসব অভিজাত এলাকাও।

রাজধানীর গুলশান-২ এর লেকপাড়ের একটি বাড়ির মালিক লিয়াকত আলী বলেন, গুলশান অভিজাত এলাকা হলেও এখানে মশার উপদ্রব ভয়াবহ। দিন নেই, রাত নেই সব সময় মশার উপদ্রব। এখন তো পুরো ঢাকা শহরেই ডেঙ্গু আতঙ্ক। আমরাও এই আতঙ্ক নিয়ে দিন পার করছি। বিশেষ করে লেকপাড়ের পাশে পরিত্যক্ত পাত্র, অপরিচ্ছন্ন পরিবেশ, লেকের পানিতে আটকে থাকা আবর্জনা মশার প্রজননের জন্য উপযুক্ত। এ কারণে গুলশানের এদিকটাতে মশার উপদ্রব অনেক বেশি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান এলাকার মশক নিধন কর্মীদের সমন্বয়কারী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের মশক নিধন কর্মীরা নিয়মিত সব এলাকায় তাদের কাজ করে যাচ্ছে। মশার ওষুধ ছিটানোসহ অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গুর সিজনে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি চলছে, যার মাধ্যমে প্রতিটি এলাকায় আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া কোনো এলাকায় এডিসের লার্ভা বেশি পাওয়া গেলে আমরা সেখানেও বিশেষভাবে নজর দিয়ে ওষুধ ছিটাচ্ছি।

জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি পরিচালনা করছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে উত্তর সিটি কর্পোরেশন থেকে নিয়মিত লার্ভিসাইডিং করার পাশাপাশি নানা পদক্ষেপ চলমান রয়েছে। ইতোমধ্যে ডিএনসিসির সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের কাজের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সবাই মিলে চেষ্টা করলে, সচেতন থাকলে তবেই কেবল ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ