পার্বত্য এলাকায় ডেঙ্গুর প্রকোপ কম, বাড়ছে ম্যালেরিয়া

১৮ জুলাই ২০২৩ ১০:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক:
পাহাড়ি জেলা রাঙামাটির দুর্গম এলাকাগুলোতে দিনদিন ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়ছে। প্রতি বছর বর্ষার শুরু থেকে দুর্গম এলাকার বাসিন্দারা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। জেলা সদরে এ রোগের প্রভাব নেই বললেই চলে। তবে ম্যালেরিয়ার প্রকোপ থাকলেও এ জেলায় নেই ডেঙ্গুর প্রকোপ। রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ১০ দিনে জেলায় ১৯১ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে জুরাছড়ি উপজেলায়ই ৫৩ জন।

জেলার উপজেলাগুলোর মধ্যে জুরাছড়ি উপজেলায় গত ছয় মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ৭৭৫ জন, বাঘাইছড়িতে ১৮৪, বরকলে ২৩৫ জন, বিলাইছড়িতে ২৪৩, কাপ্তাইয়ে ১২ জন, কাউখালীতে একজন, লংগদুতে ১৮ জন, নানিয়ারচরে একজন, রাজস্থলীতে ৩০ জন এবং জেলা সদরে সাতজন।

এসব উপজেলাগুলোর মধ্যে জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল, বাঘাইছড়ি ভারত সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় এখানে ম্যালেরিয়ার প্রকোপ বেশি দেখা যায়। পুরো জেলায় গত ছয় মাসে সর্বমোট ১৫২১ জন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন

আপনার কি ইমিটেশনের গয়নায় অ্যালার্জি আছে

আপনার কি ইমিটেশনের গয়নায় অ্যালার্জি আছে

এর আগে ২০২২ সালে পুরো জেলায় ৩২১৯ জন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ উপজেলা জুরাছড়িতে ১২১২ জন আক্রান্ত হয়েছিল। এরপর অন্যান্য ঝুঁকিপূর্ণ উপজেলা বিলাইছড়িতে ৬০৬ জন, বাঘাইছড়িতে ৭০৮ জন, বরকলে ৩৫৮ জন এবং রাজস্থলী উপজেলায় ১৪৪ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল।

এছাড়াও ২০২১ সালে জেলায় ১৫৫৪ জন, ২০২০ সালে ১৩৯০ জন এবং ২০১৯ সালে ৬০০৩ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে জেলায় ম্যালেরিয়ার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল। ২০২০ এবং ২০২১ সালে জেলায় ম্যালেরিয়ার প্রকোপ কম থাকলেও ২০২২ সালে এ রোগের প্রভাব কিছুটা বাড়ে এবং ২০২৩ সালে ম্যালেরিয়া আবারও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে।

সূত্রটি বলছে, ম্যালেরিয়া মোকাবিলায় পুরো জেলায় তিন লাখ মশারি বিতরণ করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ টিমের পাশাপাশি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর আমরা ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীদের বিশেষ যত্ন নিয়ে সেবা দিয়ে থাকি। রোগীরা অনেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি আরও বলেন, পুরো শহরে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করছে যাতে এসব রোগের প্রকোপ না বাড়ে।

রাঙামাটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী  ম্যালেরিয়া এবং ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যবিভাগ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম এলাকা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন, জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন এবং বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ম্যালেরিয়া রোগের প্রকোপ বেশি। যে কারণে এ রোগের মোকাবিলায় ওই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি ওই অঞ্চলে বসবাসরত মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন আরও বলেন, ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশারি বিতরণ করা হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগের টিমের পাশাপাশি ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরাও আমাদের সঙ্গে সমন্বয় রেখে ম্যালেরিয়া মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ