প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মহাভারতে ধর্মাধর্ম

মহাভারতে ধর্মাধর্ম

১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক
মোহাম্মদ আসাদ আলী

যে যত ধর্ম মেনে চলে, তার সাথে তত বেশি অধর্ম করা যায়- শকুনির এই কথাটি ‘মহাভারত’ থেকে জেনেছিলাম। তারপর আর ভুলি নি। কোনোদিন ভুলবও না। ধর্ম-অধর্মের চিরন্তন লড়াইয়ে অধর্ম কীভাবে ধর্মের উপর আধিপত্য লাভ করার স্পর্ধা দেখায় তার গুঢ় রহস্য নিহিত আছে এই একটি বাক্যে।
যারা মহাভারত পড়েছেন তারা জানেন- ধর্মপুত্র যুধিষ্ঠির কখনও মিথ্যা বলে না, ওয়াদার খেলাপ করে না, ছলনা করে না- এই গুণগুলো শকুনিকে স্বস্তি দিত। কেননা যুধিষ্ঠিরের এই ধর্মচেতনাকে কাজে লাগিয়ে শকুনি তার অভিসন্ধি বাস্তবায়ন করত। খুব সহজেই যুধিষ্ঠিরকে ধর্ম সঙ্কটের মুখোমুখী করা যেত, ধর্ম বাঁচাতে গিয়ে অর্থাৎ সত্য বলতে গিয়ে বা ওয়াদা পালন করতে গিয়ে এমন কাজ করতে হতো যা শকুনির চালবাজিকে সহজ ও সফল করে দিত। যুধিষ্ঠিরের সহজ-সরল ধর্ম পরাজিত হতো শকুনির ছলনাময়ী অধর্মের কাছে। এভাবে পরাজিত হতে হতে একসময় নিজেদের ন্যায্য অধিকার হারিয়ে রাজ্যহারা পর্যন্ত হতে হয়েছে পাণ্ডবদের, মুখ বুঁজে সহ্য করতে হয়েছে স্ত্রী দ্রৌপদীর বস্ত্রহরণ। প্রাণসঙ্কটের মুখোমুখী হতে হয়েছে অনেকবার।
এক পর্যায়ে যুধিষ্ঠিরের সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার ধর্ম যখন অধর্মের ছলচাতুরি ও নানাবিধ চক্রান্তের কাছে ধরাশায়ী হয়ে পড়ল, পাণ্ডবরা রাজ্যহারা হয়ে বনে-বাদাড়ে ঘুরতে লাগল, ন্যায়বিচার থেকে বঞ্চিত হলো, তখন এগিয়ে এলেন অবতার শ্রীকৃষ্ণ। শিক্ষা দিলেন- ধর্ম কোনো মৃত চিন্তার নাম নয়, ধর্ম কোনো অপরিবর্তনীয় প্রথা নয়, ধর্ম হলো জীবনের নাম। জীবন গতিময়, ধর্মও গতিময়। যা মানুষকে শিকলে আবদ্ধ করে রাখে, অধর্মের সামনে অসহায়ভাবে মাথা নত করতে শেখায় তা কখনো ধর্ম হতে পারে না। প্রকৃত ধর্ম মানুষকে কোথাও আবদ্ধ করে না, বরং মুক্ত করে, জগতকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন থেকে মুক্তি দেয়।
তিনি গঙ্গাপুত্র ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের ব্যক্তিগত ধর্মকে সত্যের আঘাতে চূর্ণ-বিচূর্ণ করে ফেললেন। তিনি শেখালেন- সমাজ যখন অধর্ম দ্বারা আক্রান্ত হয়, মানুষ দুঃখ-কষ্টে নিমজ্জিত হয়ে পড়ে, তখন আর ব্যক্তিগত ধর্ম বলে কিছু থাকে না। সমাজকে যে কোনো উপায়ে অধর্মের করালগ্রাস থেকে মুক্ত করাই তখন প্রধান ধর্ম হয়ে দাঁড়ায়। জগতের অকল্যাণ হবে জানার পরও প্রতিশ্রুতির দোহাই দিয়ে অন্যায়কে মেনে নেওয়া ধর্ম নয়, তখন প্রতিশ্রুতি ভাঙ্গাটাই ধর্ম হয়ে দাঁড়ায়। যেখানে সত্য বললে জগতের অকল্যাণ হবে সেখানে সত্য না বলাই ধর্ম। ধর্ম-অধর্ম কাজ দ্বারা নির্ণিত হয় না, হয় উদ্দেশ্য দ্বারা। জগতের কল্যাণে ছল-চাতুরি-প্রতারণার আশ্রয় নেওয়া অধর্ম নয়, অন্যদিকে যে কাজে জগতের অকল্যাণ হয় তা যতই সততার সাথে করা হোক তা অধর্ম।
তিনি আরও শেখালেন- সন্ন্যাসী হবার জন্য রাজ্য ছেড়ে বনে-জঙ্গলে যাবার দরকার নেই, নিঃস্বার্থভাবে, কামনাহীনভাবে মানুষের কল্যাণে কাজ করেও সন্ন্যাসী হওয়া যায়। খাবার খাওয়া অন্যায় নয়, অন্যায় খাবারের প্রতি আসক্ত হয়ে পড়া। সন্তান-সন্ততি জন্ম দেওয়া অন্যায় নয়, অন্যায় সন্তান-সন্ততির প্রতি মোহগ্রস্ত হয়ে পড়া।
এভাবে শ্রীকৃষ্ণ যখন স্থবির ও প্রাণহীন ধর্মে প্রাণের সঞ্চার করলেন ধর্মের শক্তি এতটাই বেড়ে গেল যে, অধার্মিকদের সমস্ত চক্রান্ত, সমস্ত শক্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি মাটির সাথে মিশে গেল। ধর্ম আর অসহায় থাকলো না। যে যত ধর্ম মেনে চলবে, তার সাথে তত বেশি অধর্ম করা যায়- শকুনির এই বাক্যটিও মিথ্যা প্রমাণিত হলো।
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। আজ আমরা যে ধর্মের চর্চা করছি তা ওই যুধিষ্ঠিরীয় ধর্ম, যা অসত্যের কাছে মাথা নত করতে শেখায়, চারদিকে অন্যায়ের সীমাহীন দৌরাত্ম্য দেখার পরও নির্জীব হয়ে ঘরে বসে থাকতে শেখায়। আক্ষরিক অর্থেই আজ যে যত ধর্ম মেনে চলে অধর্মের মোকাবেলায় সে যেন তত বেশি অসহায়। সবাই ব্যক্তিগত ধর্ম নিয়ে ব্যস্ত, ওদিকে সমাজ গেছে রসাতলে। প্রাণহীন এই মৃত ধর্মে যতদিন না প্রাণের সঞ্চার হচ্ছে, ধর্ম তার পূর্ণ শক্তি ফিরে পাচ্ছে ততদিন কারও মুক্তি নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা