প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ফেরকাবাজি বন্ধ হোক, ঈমানী চেতনা...

ফেরকাবাজি বন্ধ হোক, ঈমানী চেতনা ব্যয় হোক মানুষের কল্যাণে

২ মার্চ ২০১৮ ০৬:৫১ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মশিউর রহমান
আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পেছনে সাম্প্রদায়িক বিদ্বেষ অন্যতম প্রধান কারণ। আমরা সচরাচর দেখে থাকি বাংলাদেশে হিন্দুদের পাড়াতে এভাবে অগ্নিসংযোগ করে, প্রতিমা ভেঙে মানুষকে সর্বশান্ত করা হয়। এভাবে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রেও ধর্মব্যবসায়ীদের সৃষ্ট দাঙ্গায় হতাহত হয় বহু মানুষ। ভারতে করা হয় সেখানকার সংখ্যালঘুদেরকে, বার্মায় রোহিঙ্গাদেরকে। গোটা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন তো আছেই, সেটা অবশ্য সামরিক বাহিনীর মাধ্যমে। সেখানে হতাহত, আক্রান্ত ও উদ্বাস্তু মানুষের সংখ্যা হিসাব হয় লাখ ও কোটির ঘরে।

দুঃখজনক হলেও সত্য যে এক শ্রেণির ওলামায়ে কেরাম যারা বিভিন্ন অজুহাতে সাধারণ ধর্মপ্রাণ মানুষদের থেকে নানা অজুহাতে অর্থ আদায় করে থাকেন, তারা চিন্তার সংকীর্ণতায় এমনই তুলনাহীন যে মুসলিমদের উপর নেমে আসা বৈশ্বিক সংকট, অস্তিত্বের সংকট স¤পর্কে তাদের কোনো জ্ঞান নেই, সেটা যে একটা চিন্তার বিষয় এটাও তাদের মাথায় ধরে না। তারা একবার চোখ তুলে দেখেন না যে রোহিঙ্গা পল্লীতে এখনও আগুন জ্বলছে, এখনও নো ম্যানস ল্যাণ্ডে মুসলিম দাবিদার রোহিঙ্গা শরণার্থীরা দিবানিশি ক্রন্দন করছে। তাদের প্রায় প্রত্যেকটা নারী ধর্ষিতা। আজ বাদে কাল আমাদের দেশের মুসলমানদেরও সিরিয়া-ইরাক-লিবিয়া-ফিলিস্তিন-কাশ্মীর-রাখাইন-আফগানিস্তান-বসনিয়া-চেচনিয়া-রুয়ান্ডা-জিংজিয়াং-সোমালিয়ার মতো হয়ে যাওয়ার বিরাট আশঙ্কা রয়েছে। সেই বিরাট শত্রুর বিরুদ্ধে তাদের কোনো প্রস্তুতি নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো কর্মসূচি নেই। তাদের চোখ নিবদ্ধ ফতোয়ার পাতায়।

তাদের একমাত্র শত্রু হচ্ছে মুসলিমদের মধ্যেই বিরাজ করা ভিন্ন মতাবলম্বীরা। মধ্যপ্রাচ্যে সহস্রবর্ষব্যাপী শিয়া-সুন্নী যুদ্ধ ও দাঙ্গা দেখে পশ্চিমারা হাততালি দেয় আর দুই পক্ষের হাতে হাতে অস্ত্র তুলে দেয় আর বলে, তোরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করতে করতে মর। বিশেষজ্ঞরা বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এই শিয়া-সুন্নী যুদ্ধ থেকেই হবে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

আর আমাদের এখানেও বিকৃত মস্তিষ্ক ধর্মব্যবসায়ী গোষ্ঠী ব্যস্ত আছেন কারা ফেরকায়ে বাতেলা সেই ফতোয়া নিয়ে। “ওহাবিরা মাহফিল করবে, গায়ে একবিন্দু রক্ত থাকতে সেটা হতে দেব না” – এই বলে গর্জন করেন সুন্নী আলেমরা। তারা সংখ্যায় বেশি। এভাবে এক পীর আরেক পীরকে ভণ্ড বলে ওয়াজ করেন। তাদের ওয়াজের বিষয়ই হচ্ছে ইসলামেরই অন্য কোনো গোষ্ঠীর পিণ্ডি চটকানো। এভাবে তারা সারাদেশে ওয়াজ করে এক আলেম আরেক আলেমের দাঁত ভাঙ্গেন, এক পীর আরেক পীরকে জাহান্নামে পাঠান, এক মাদ্রাসা আরেক মাদ্রাসার উপর বিষোদগার করেন। এর পর জনতাকে ক্ষিপ্ত করে তুলে হামলা চালান প্রতিপক্ষের বিরুদ্ধে। উভয় পক্ষই “নারায়ে তাকবির – আল্লাহু আকবার” বলে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তেরশ বছর ধরে ফেরকা-দল-উপদলে বিভক্ত হয়ে ফতোয়াবাজি করার এই হলো শেষ পরিণতি।

যেভাবে আজকে এক ফেরকা আরেক ফেরকাকে নির্ম‚ল করার জন্য কোমর বেঁধে নামেন সেই প্রাণশক্তি আর উদ্যমটা যদি তারা মানুষের কল্যাণে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে ব্যয় করতেন তাহলে মুসলিম জাতির চেহারা আজ অন্য হতো। কে তাদেরকে বলে দেবে তোমরা যারা “এক জাতিকে একশখান” করেছ তোমরা কেউ মো’মেন না, মুসলিম না, উম্মতে মোহাম্মদী না। জান্নাত তোমাদের সবার জন্য নিষিদ্ধ, হারাম। জান্নাতে যেতে হলে, দুনিয়াতে বাঁচতে হলে আগে এসব ফেরকা-মাজহাব ত্যাগ করো, ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় আর মাসলা মাসায়েল নিয়ে এই জাতিবিনাশী মতোবিরোধ ত্যাগ করো আগে সাধারণ অঙ্গীকার – আল্লাহ ছাড়া কোনো এলাহ (বিধানদাতা, হুকুমদাতা) নেই, এ কথার ভিত্তিতে এক জাতি, এক উম্মাহ হও। তাহলে তোমরা আর হাসির পাত্র হবে না, আক্রান্ত হবে না। তাহলে তোমাদের দেশ বাঁচবে। নতুবা তোমাদের অবস্থাও হবে সিরিয়ার মতো। সেখানে এখন গোরস্তান, মৃত্যুপুরি। গোরস্তানে ওয়াজ চলে না, ধর্মব্যবসায়ীদের টাকা পয়সা দেওয়ারও কেউ থাকে না। তোমাদের কারণে আল্লাহ-রসুলের বদনাম হচ্ছে, তোমাদের কারণে মানুষ আতঙ্কিত, মানুষ সর্বশান্ত হচ্ছে। যদি ঐক্যবদ্ধ হতে না পারো তাহলে আগামীকাল মানুষ ঠিকই তোমাদের মুখোস টেনে ছিড়বে, তোমাদের প্রত্যাখ্যান করবে, তোমাদের অস্বীকার করবে, তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেদিন আর পালানোর জায়গা পাবে না।

এটাই রসুলাল্লাহ ভবিষ্যদ্বাণী করে গেছেন- আমার উম্মাহর আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্টতম জীব। তারা ফেতনা সৃষ্টি করবে। সেই ফেতনা তাদের পানেই ধাবিত হবে (বায়হাকি, মেশকাত)। ফেতনাসৃষ্টিকারীদের ব্যাপারে রসুলাল্লাহর এত সাংঘাতিক ভবিষ্যদ্বাণী বৃথা যাবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা