প্রচ্ছদ    জাতীয়   গ্যাস সংঙ্কটের সমাধান না হলে...

গ্যাস সংঙ্কটের সমাধান না হলে বেশি দামে আমদানি করতে হবে সার

৫ আগস্ট ২০২২ ১২:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

তীব্র গ্যাস সঙ্কটের কারণে দেশে সারের উৎপাদন না বাড়লে আগের মতোই বেশি দামে বিদেশ থেকে আমদানি করতে হবে। আর গত এক বছরে আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে প্রায় তিনগুণ। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা দেশীয় কারখানায় সার উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তবে ইউরিয়া সার উৎপাদনে দেশের কারখানাগুলো সক্ষমতার পথে হাঁটছে। কিন্তু গ্যাস সঙ্কটে সাম্প্রতিক সময়ে দুটি কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে সচল থাকা দেশের অন্য দুটি সার কারখানা এবং মজুত সার দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে খাত-সংশ্লিষ্টরা মনে করছেন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) দেশে সারের উৎপাদন আরো বাড়াতে কারখানাগুলো সংস্কার করছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং কৃষি বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র মতে, দেশে প্রতিবছর সাড়ে ২৬ লাখ টন ইউরিয়া সারের প্রয়োজন হয়। তার মধ্যে ৪টি সার কারখানা থেকে প্রতিবছর ১০ লাখ টন উৎপাদন হচ্ছে। পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে মিলছে ৬ লাখ টন সার। আগামী বছরের নভেম্বরের মধ্যে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানাটি নতুন করে চালু হলে তাতে আরো ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন বাড়বে। আর পুরাতন সার কারখানাগুলো সংস্কার করায় ৫ থেকে ৬ লাখ টন সারের উৎপাদন বাড়বে। তাতে চাহিদার পুরো ইউরিয়া সার দেশেই উৎপাদন করা যাবে।

সূত্র জানায়, বিগত ১ জুন থেকে এনার্জি রেগুলেটরি কমিশন সার খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দর ৪ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১৬ টাকা করেছে। তাতে প্রতি টন সার উৎপাদনে খরচ বেড়েছে ১৯ হাজার ৫৯১ কোটি টাকা। গত জুনে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কারখানায় (জেএফসিএল) ২ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৬৫৪ ঘনমিটার গ্যাস ব্যবহৃত হয়েছে। সেজন্য ৩০ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ১০৪ টাকা অতিরিক্ত বিল গুনতে হবে। গ্যাসের দর বাড়ায় অতিরিক্ত টাকা সরকার পরিশোধ না করলে কারখানাগুলো চালু রাখা কঠিন হবে। বিগত ২০২১-২২ অর্থবছরে প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদনে খরচ হয়েছে ১৯ টাকা। অথচ আন্তর্জাতিক বাজার থেকে প্রতি কেজি সার ৭০ থেকে ৮০ টাকা দরে কেনা হয়েছে। তাতে গত অর্থবছরে শুধু ইউরিয়া সার আমদানি বাবদ খরচ হয়েছে ৯ হাজার ৭৪৫ কোটি টাকা। প্রতি কেজি সার উৎপাদনে ১৯ টাকা খরচ হলেও কৃষক কিনতে ১৪ টাকায় পারছে। উৎপাদন খরচের চেয়ে কম দামে সার সরবরাহ করতে গিয়ে বিসিআইসি বছরে গড়ে ৫০০ কোটি টাকা লোকসান গুনছে। কিন্তু সংস্থাটি লোকসানের ওই টাকা সরকারের কাছ থেকে পাচ্ছে না। যদিও অভিযোগ রয়েছে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে কৃষকের কাছে বেশি দামে বিক্রি করছে সার। সারাদেশ থেকেই ওই ধরনের অভিযোগ পাওয়া গেছে। রংপুর, নওগাঁ, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ অধিকাংশ জেলায় ১৪ টাকার ইউরিয়া সার ২০ টাকায় বিক্রি হচ্ছে। পর্যাপ্ত সার ব্যবহারের ফলে ২০২০-২১ সালে দেশে মোট দানাদার শস্য উৎপাদন হয়েছে ৪৫৫.৫ লাখ টন। তার মধ্যে চাল, গম, ভুট্টা, আলু, ডাল, পেঁয়াজ ও পাটের মতো ফসল রয়েছে। ইউরিয়া সার গাছের বর্ধন শক্তি বাড়ায়। টিএসপি ও ডিএপি গাছের কাণ্ড শক্তিশালী করে ফসল উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে দেয়। আর এমওপি গাছের দৃঢ়তা বাড়িয়ে তোলে।

আরও পড়ুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

Screenshot 1

সূত্র আরো জানায়, বেশি দামে সার কিনতে বাধ্য হওয়ায় গত অর্থবছরে সরকার সারের পেছনে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। এক বছর আগে আন্তর্জাতিক বাজার থেকে এক টন ইউরিয়া সার ৫০০ ডলারে কিনলেও এখন তা ৮০০ ডলার ছাড়িয়ে গেছে। টিএসপি সারের দাম ২০০-৩০০ ডলার থাকলেও তা বেড়ে ৬০০-৭০০ ডলারে বিক্রি হচ্ছে। ফলে সরকারকে বেশি দামেই সার কিনতে হচ্ছে। আবার করোনার কারণে ওই শিল্পও চাপের মুখে পড়েছে। অনেক দেশ নিজেদের উৎপাদন বাড়াতে সার রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে রেখেছে। চীন বিশ্বের ডিএপি সারের প্রধান রপ্তানিকারক হলেও দেশটি ওই সারের রপ্তানিতে এ বছর নিষেধাজ্ঞা জারি করেছে। এমন পরিস্থিতিতে দেশে ইউরিয়া সারের উৎপাদন বাড়ানো গেলে ঝুঁকি কমবে। তবে চলমান গ্যাস সঙ্কটের মধ্যেও দেশে ৭ লাখ টনেরও বেশি সার মজুত আছে। দেশের বৃহৎ কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সংকটে বন্ধ হয়ে গেলেও মজুত সার দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানো যাবে। ফলে আসছে আমন মৌসুমে সার পেতে সমস্যা হবে না।

এদিকে এ প্রসঙ্গে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব রিয়াজ উদ্দীন আহমেদ জানান, বাংলাদেশে জমি সীমিত। সারের ব্যবহারের কারণেই জনসংখ্যার সঙ্গে মিল রেখে দেশে কৃষি উৎপাদন বেড়েছে। দেশের খাদ্যের চাহিদার বেশিরভাগ দেশেই হচ্ছে। ফলে সার ব্যবহার রাতারাতি বন্ধ করে দিলে তা ফসল উৎপাদনের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
অন্যদিকে কৃষি উৎপাদন প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক জানান, আমদানির চেয়ে দেশে উৎপাদিত সারের দাম অনেক কম। তবে গ্যাস সঙ্কটের কারণে সার কারখানাগুলো চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। ওসব নিয়ে সরকার অনিশ্চয়তায় রয়েছে। সার কারখানার বাড়তি গ্যাসের দাম পরিশোধের ব্যাপারে অর্থ, শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। আর দেশে টিএসপি, এমওপি ও ডিএপি সারের যে মজুত আছে, তাতে আগামী বোরো মৌসুম পর্যন্ত কোনো সমস্যা হবে না। সরকারের দ্রুত পদক্ষেপে বিকল্প উৎস কানাডা থেকে সার আনা সম্ভব হচ্ছে। চলমান পরিস্থিতি আগামী দুই মাসের মধ্যে ঠিক হলে সবকিছু স্বাভাবিক করা সম্ভব।
এ বিষয়ে বিসিআইসির চেয়ারম্যান শাহ্ মো. ইমদাদুল হক জানান, কয়েক বছরের তুলনায় দেশে ইউরিয়া সারের উৎপাদন অনেক বেড়েছে। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালুর পর সার আমদানি করতে হবে না। দেশে সারের ভবিষ্যৎ অনেক ভালো। তারপরও সরকার সার উৎপাদনে কোনো খরচ দিচ্ছে না। তার মধ্যে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এমন অবস্থায় সরকার টাকা না দিলে গ্যাসের দাম দেয়া সম্ভব হবে না।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা