প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   শেষ পর্যন্ত কি মুচির কাছ...

শেষ পর্যন্ত কি মুচির কাছ থেকে ইসলাম শিখতে হবে?

৩০ এপ্রিল ২০২৩ ০৬:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

যখন প্রকৃত ধর্ম হারিয়ে যায়, মানুষ তওহীদ থেকে বিচ্যুত হয়ে যায় তখন আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তিকে মনোনীত করেন মানুষকে আবার তওহীদে ফিরিয়ে আনার জন্য। এই মনোনয়ন আল্লাহ কাকে করবেন সেটা আল্লাহর এখতিয়ারে।

হেযবুত তওহীদের এমামের সমালোচনা করতে গিয়ে অনেকে বলেন, ইসলাম শিখতে হলে কি এখন মুচির কাছে যেতে হবে? রোগের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার ছাড়া যেমন রোগীর রোগ ভালো হয় না তেমনি ইসলাম শিখতে হলে যারা মাদ্রাসায় পড়ে মওলানা, মুফতি তাদের কাছে যেতে হবে। এটা দ্বারা তারা বোঝাতে চান যে, নির্দিষ্ট লেবাসধারী শ্রেণী ব্যতীত আর কারো ইসলামের কথা বলার অধিকার নাই। এই কথাটার মধ্যে একটা চরম অহংকার লুকায়িত আছে।

এই ক্ষেত্রে আমাদের বক্তব্য এই যে, ইসলাম শিখতে যদি মুচির কাছে যেতে হয় তবে তাই যাবে। এই কথাটিই ঈসা (আ.) এর সময় বলেছিল, তিনি যখন সত্যের প্রচার শুরু করছিলেন আলেমরা অহংকার করে বলতেন যে, এখন কি ছুতোর মিস্ত্রীর কাছে আমাদের ধর্ম শিখতে হবে?

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

শেষ নবী রসুলে পাক (সা.)- কেও বলা হতো যে তিনি লেখাপড়া জানেন না, মক্কায় কত বড় বড় পুরোহিত ধর্মযাজক থাকতে তার কাছে আমাদের ইসলাম শিখতে হবে? এটা হলো জাহেল, কাফের, দুরাচারী, স্বৈরাচারী ইবলিসের দোসরদের অহংকার। ইবলিসের একটাই অন্যায় ছিল যে, সে আল্লাহর হুকুম অমান্য করে নিজেকে ঠিক বলে ভেবে নিয়েছিল। আমাদের কথা হচ্ছে, এই ক্ষেত্রে সত্য যে বলুক না কেন, সে কোন পোশাক পড়ে, কোন প্রতিষ্ঠানের, শিক্ষিত না মূর্খ অথবা জুতা সেলাই করেন নাকি কাপড় সিলাই করেন কোন চিন্তা করার প্রয়োজন নেই। মানুষের মর্যাদা তার পেশা, পোশাক দিয়ে মাপা যায় না। প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আল্লাহর রসুল (স.) কে আল্লাহ কোর’আনে আদম (আ.) এর দুই পুত্র হাবিল ও কাবিল প্রসঙ্গে বলছেন, “এরপর তার চিত্ত তাকে ভ্রাতৃহত্যায় উত্তেজিত করল। ফলে সে (কাবিল) তাকে হত্যা করল; তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। [সুরা আনআম, আয়াত ২৭-২৯]। নিজ ভাই হাবিলকে হত্যার পর সে অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম কীভাবে ঢাকবে, তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখনো মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোন মানুষের মৃত্যু ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কী করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল, একটি কাক আরেকটি কাককে হত্যা করল। তারপর সে তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল। তারপর সেই গর্তে মৃতু কাকটিকে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবলো, তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে। তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর। অর্থাৎ দেখা যাচ্ছে যে, মানবজাতির শুরুতেই থেকে কবর পর্যন্ত শিখতে হলো একটি কাক থেকে।

মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির হস্তিনাপুর সিংহাসনে বসলেন। রাজত্বের পঁয়ত্রিশ বছর পূর্ণ হলে অভিমন্যুপুত্র পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে তিনি ভাইদের সঙ্গে স্ত্রী দ্রৌপদীকে সাথে নিয়ে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। একটি কুকুর তাঁদের সঙ্গ নিল। যেতে যেতে দ্রৌপদী সহদেব নকুল অর্জুন ও ভীম- সবাই একে একে মারা গেলেন। শেষে দেবরাজ ইন্দ্র রথ নিয়ে এলেন যুধিষ্ঠিরকে জীবিত অবস্থায় স্বর্গে নিয়ে যাবার জন্য। যুধিষ্ঠির বললেন যে, দ্রৌপদী ও ভাইদের না নিয়ে তিনি স্বর্গে যাবেন না। ইন্দ্র তাঁকে আস্ব¯— করলেন যে, স্বর্গে তাঁরা থাকবেন। যুধিষ্ঠির তখন কুকুরটিকে নিয়ে রথে উঠতে চাইলেন। ইন্দ্র তাতে আপত্তি জানালে যুধিষ্ঠির বললেন যে ভক্ত কুকুরটিকে ছেড়ে তিনি যাবেন না। তখন কুকুর-রূপী ধর্ম তাঁর স্বরূপ ধারণ করে যুধিষ্ঠিরকে আশীর্বাদ করলেন। আসরে কুকুরটি ছিল তার জন্য পরীক্ষা।

পৃথিবীর সর্ব চৌকস সেনাবাহিনী শক্তিশালী, গোয়েন্দা সংস্থা নিজেদের জ্ঞানের উপর নির্ভরশীল হতে না পেরে তারা নির্ভর করছে ডগ স্কোয়াডের উপরে। ব্রিটিশ আর্মির একটি কুকুর আফগানিস্তানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ভিক্টোরিয়া ক্রস অর্থাৎ একটি উচ্চস্তরের পুরস্কারে ভূষিত হয়েছে। এখানে মানুষের সকল জ্ঞানের অহঙ্কার নিঃশেষ হয়ে যায়। একজন খুনীকে এক কোটি লোকের মধ্য থেকে খুঁজে বের করতে সক্ষম একটি প্রশিক্ষিত কুকুর, অথচ মানুষ দুজনের মধ্য থেকেও কে অপরাধী তা বের করতে সক্ষম হয় না। কাজেই মানুষের অহংকার করা সাজে না। একজন মুচি তো সে হিসাবে অনেক উচ্চ পর্যায়ের। মুচি বলে কি তার কোনো জ্ঞান থাকতে নেই?

যারা নাক সিঁটকিয়ে বলেন, শেষ পর্যন্ত মুচির কাছ থেকে ইসলাম শিখতে হবে- তাদেরকে বলব, মুচি তো উচ্চশ্রেণির মানুষই। ও মুচি বলে কি তার কোন জ্ঞান থাকতে নেই। এখন যদি বাটা কোম্পানির কোনো কর্তাব্যক্তি বা মালিক আসেন তাহলে কি আপনারা তাকে সম্মান না করে পারবেন? তিনিও তো পাদুকা নির্মাণকারীই।

হাসান বসরী (রহঃ) বলেন, কুকুরের মধ্যে এমন দশটি স্বভাব পাওয়া যায়, যেগুলো মানুষের মধ্যে পাওয়া গেলে ভালো হত। দশটা শিক্ষার এক নম্বরটা হলো: কুকুর প্রচণ্ড প্রভুভক্ত, মো’মেন বান্দারাও তার প্রভুর ভক্ত হবে। দুই নম্বর হলো কুকুর কম খেয়ে অথবা অভুক্ত থেকে দিনের পর দিন কাটায় কিন্তু অভিযোগ করবে না। তেমনি মো’মেনও দারিদ্র্য, অনাহারে অভিযোগ না করে সবর করবে। কুকুর রাতের পর রাত জেগে মালিকের বাড়ি পাহারা দেয় তেমনি মো’মেনদেরও কম ঘুমিয়ে রাতে তার প্রভুর ইবাদত বন্দেগী করে কাটাতে হবে। এমনি করে একে একে সকল ক্ষেত্রে কুকুরের জীবন থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে। আমরা যদি কুকুর আর কাকের কাছ থেকে শিখতে পারি তাহলে যে কোনো মানুষ থেকে শেখা তার চেয়ে ভালো। সেই মানুষ যদি মুচিও হয়, মেথরও হয় তার ভেতর আল্লাহর রুহ রয়েছে, সেও আল্লাহর প্রতিনিধি, খলিফা। কুকুর, কাক যদি মানুষকে শিক্ষা দিতে পারে তাহলে মানুষ হয়ে একজন  মানুষের থেকে কেন শিক্ষা নেয়া যাবে না?

এই মূর্খতার প্রসার হয় কখন? যখন ধর্ম যখন একটি নির্দিষ্ট শ্রেণী, পেশার মানুষের হাতে পুঞ্জীভুত হয়ে গেল তখন ইসলামের কথা বলার অধিকার আর সাধারণ মানুষের রইল না। ধর্ম হয়ে গেল ধর্মজীবীদের স্বার্থ হাসিলের হাতিয়ার। এই মানসিকতা যখন মুসলমানদের ভেতর ঢুকলো তখনই মানুষ তার সমস্ত জ্ঞান-বিজ্ঞান থেকে ছিটকে পড়ল, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হলো, তাদের মগজ তালাবদ্ধ হয়ে গেল, তাদের আক্কেল চলে গেল, জ্ঞান-বিজ্ঞানের সকল দরজা বন্ধ হয়ে গেল। অজ্ঞতাই অহঙ্কারের আকর। এ কারণে জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞরা নিজেদের আলেম জ্ঞান করে অহংকারী হয়ে গেল। দাড়ি, টুপি, হায়েজ-নেফাসের ফতোয়ার জ্ঞানে জ্ঞানী হয়ে তারা মনে করল তাদের চেয়ে মহাজ্ঞানী আর কেউ নেই, তাই তাদের আর কারো থেকে শেখার প্রয়োজন নেই। বরং জগৎবাসীর ইসলাম শিখতে হলে তাদের কাছেই ধর্না দিতে হবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত জ্ঞানকে তার সমস্ত সৃষ্টির সকল উপাদানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে অহংকার করার আসলে কোনো জায়গা নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা