প্রচ্ছদ    আন্তর্জাতিক   আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর গলা...

আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর গলা চেপে ধরেছে ধনীরা

৫ মার্চ ২০২৩ ০১:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস আকাশছোঁয়া জ্বালানির দাম ও আগ্রাসী সুদের হারের মাধ্যমে ধনী দেশগুলো দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর গলা চেপে ধরেছে বলে মন্তব্য করেছেন। এছাড়া গরিবদের বিরুদ্ধে ধনী দেশগুলোর বিদ্বেষপূর্ণ নানা কৌশলের নিন্দাও জানিয়েছেন তিনি।

কাতারের দোহায় বিশ্বে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে উপস্থিত নেতাদের সামনে তিনি এই মন্তব্য করেন। শনিবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কাতারে জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ভাষণ দেন আন্তোনিও গুতেরেস। সেখানেই কোনও রাখঢাক না রেখে ধনী দেশগুলোর তীব্র সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

জাতিসংঘের এই প্রধান বলেন, আকাশছোঁয়া জ্বালানির দাম ও আগ্রাসী সুদের হারের মাধ্যমে দরিদ্র ও পিছিয়ে পড়া দেশগুলোর গলা চেপে ধরে শ্বাসরোধ করে রাখছে উন্নত দেশগুলো। একইসঙ্গে ধনী দেশগুলোকে ‘দুষ্ট চক্রে আটকে থাকা’ অন্যদের সাহায্য করার জন্য বার্ষিক ৫০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

কারণ হিসেবে ধনীদের ‘দুষ্ট চক্রে আটকে থাকার’ ফলে দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে চাঙ্গা করার এবং স্বাস্থ্য এবং শিক্ষাখাতে উন্নতি করার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন গুতেরেস।

সংবাদমাধ্যম বলছে, নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছরে পর পর ‘লিস্ট ডেভেলপড কান্ট্রিজ’ (এলসিডি) বা স্বল্পোন্নত দেশগুলোর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। আর তাই এই সম্মেলন হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনা মহামারির কারণে দু’বার বাতিল হয় এই সম্মেলন।

অবশেষে শনিবার কাতারের রাজধানী দোহায় সেই শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বক্তৃতা দেন গুতেরেস। ৪৬টি দেশ এবারের এই শীর্ষ সম্মেলনে অংশ নেয়। আফগানিস্তান আর মিয়ানমারের সরকারকে জাতিসংঘের সদস্য দেশগুলো স্বীকৃতি দেয় না বলে ওই দুই দেশের কোনও প্রতিনিধি সম্মেলনে ছিলেন না।

দোহায় যে ৪৬টি দরিদ্র ও অনুন্নত দেশ এই সম্মলনে যোগ দিয়েছিল, শনিবার তাদের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘের মহাসচিব। নাম উল্লেখ না করেই যুক্তরাষ্ট্রসহ উন্নত পশ্চিমা দেশগুলোকে তীব্র ভাষায় সমালোচনার পাশাপাশি আক্রমণ করেন তিনি। যদিও দোহার এই সম্মেলনে কোনও উন্নত দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

শীর্ষ সম্মেলনের উদ্বোধনে গুতেরেস বলেন, ‘আপনারা (এলডিসি দেশগুলো) পৃথিবীতে প্রতি আটজনের একজনের প্রতিনিধিত্ব করেন। উন্নত জীবন ও উন্নয়নের জন্য আপনাদের অসাধারণ প্রচেষ্টার আমি প্রশংসা করি। কিন্তু আপনার দেশগুলোও এমন এক দুষ্টচক্রে আটকে আছে যা উন্নয়নকে কঠিন করে তোলে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের অন্যায্য বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থার সৃষ্ট বৈষম্য সম্পর্কে পুরোপুরি সচেতন।’

তার ভাষায়, ‘স্বল্পোন্নত দেশগুলো যখন প্রয়োজনীয় সম্পদের জন্য ক্ষুধার্ত থাকে, ঋণে ডুবে থাকে এবং অসম করোনা মহামারি মোকাবিলায় ঐতিহাসিক অবিচারের সঙ্গে লড়াই করছে, তখন এসব দেশের জন্য অর্থনৈতিক উন্নয়ন চ্যালেঞ্জিং।’

গুতেরেস আরও বলেন, ‘জলবায়ু বিপর্যয় সৃষ্টির পেছনে আপনাদের কোনও দায় না থাকলেও এই বিপর্যয় মোকাবিলা করা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিশেষ করে যখন মূলধনের দাম আকাশচুম্বী এবং প্রাপ্ত আর্থিক সহায়তা তলানিতে নেমে যায়। এছাড়া জীবাশ্ম জ্বালানি জায়ান্টরা প্রচুর মুনাফা করলেও আপনাদের দেশে লাখ লাখ মানুষ তাদের টেবিলে খাবার রাখতে পারেন না।’

আর তাই প্রতি বছর এই অনুন্নত দেশগুলোর মানুষের স্বার্থে উন্নত দেশগুলোর কমপক্ষে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়া উচিত বলেও স্পষ্ট জানিয়ে দেন জাতিসংঘের মহাসচিব। তার ভাষায়, ‘আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ধনী দেশগুলোর তৈরি করা। তারা নিজেদের সুবিধার জন্যই এই ব্যবস্থা চালু রেখেছে।’

এছাড়া জলবায়ু পরিবর্তনের জেরে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়া দরিদ্র দেশগুলোকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও ধনী দেশগুলো মুখ ফিরিয়ে রেখেছে বলে অভিযোগ করেন গুতেরেস।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা