প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইতিহাসের পাতা থেকে; কৌলিন্যপ্রথার বিরুদ্ধে...

ইতিহাসের পাতা থেকে; কৌলিন্যপ্রথার বিরুদ্ধে ইসলামের আদর্শ

৩১ ডিসেম্বর ২০১৭ ০৯:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইসলামের প্রাথমিক যুগে যখন ইসলামের নৈতিক মূল্যবোধগুলো কেবল হৃদয়ে হৃদয়ে বিস্তার লাভ করছিল, জাহেলিয়াতের প্রভাব পুরোটা কাটে নি, তখন আরবের বিভিন্ন অঞ্চলে পূর্ব থেকে চলে আসা বিভিন্ন রকমের সমাজব্যবস্থা প্রচলিত ছিল। ইসলাম আগমনের পূর্বে আরবে আভিজাত্য ও কৌলীন্য প্রথা বিদ্যামান ছিল। কিন্তু মহানবী (দ.) এর আগমনের পর এ প্রথার অবসান ঘটে। কারণ আল্লাহ পবিত্র কোর’আনে স্পষ্ট বলেছেন, “তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তিই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী (সুরা হুজরাত ১৩)।” কিন্তু প্রথম দিকে আরবের অনেকেই তাদের গোত্রীয় আভিজাত্য বিসর্জন দিয়ে ইসলামের সাম্যের মানদ- গ্রহণ করতে অস্বীকার করেছিল।
প্রাচীন গাসসান গোত্রের গোত্রপতির ছেলে যারা নিজেদেরকে যুবরাজই মনে করতেন, জাবালা ইবন আল আইহাম ইসলাম গ্রহণের পর মক্কায় হজ্জ করতে আসেন। হজ্জের অনুষ্ঠান পালনের সময় একজন অখ্যাতনামা বেদুঈন ভিড়ের মধ্যে তাঁর কাপড়ের প্রান্ত মাড়িয়ে দেয়। এতে ক্রুদ্ধ হয়ে জাবালা লোকটার গালে চপেটাঘাত করেন। এর ফলে লোকটি ওমরের (রা.) নিকট বিচারের দাবি করলেন। অভিযোগের উত্তরে ওমর (রা.) জাবালাকে বললেন, তিনি ক্ষমা চাইলে সেই বেদুঈন হয়তো তাকে ক্ষমা করে দিবেন নয়তো তিনি বেদুঈনকে জাবালার গালে অনুরূপ চড় মারার অনুমতি দিবেন। জাবালা এমন কঠোর সাম্যনীতির অনুশাসন এড়াবার জন্য নিজের দেশে পালিয়ে যান এবং ইসলাম ধর্ম ত্যাগ করেন। তিনি ভেবেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণের ফলে শুধু একজন দলপতি হিসেবে তার মর্যাদা পূর্বের চেয়ে বেড়ে যাবে। কিন্তু বাস্তবে দেখলেন ভিন্ন চিত্র।
ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের (রা.) শাসনামলের এই ঘটনাটি থেকে একদিকে সাম্যের পতাকাবাহী খলীফার নিষ্ঠা অন্যদিকে প্রাচীনপন্থীদের গোত্রীয় সংস্কারের প্রতি অনমনীয় মনোভাব পরিস্ফুট হয়ে ওঠে। দামেশক বিজয়ের পর আবু ওবায়দাহ (রা.) যখন হেমসের দিকে অগ্রসর হলেন তখন দামেশকের উত্তর দিকে তিন দিনের দূরত্বে অবস্থিত ‘বালা বাক্কা’ এর সন্নিকটে এ ঘটনার বর্ণনা ও প্রয়োজনীয় নির্দেশনা সহ একটি চিঠি খলিফা ওমর (রা.) থেকে তাঁর হস্তগত হয়। চিঠিটি নিচে খুরশীদ আহমদ ফারিক এর ‘ওমর (রা.)- এর সরকারী পত্রাবলি’ গ্রন্থ থেকে তুলে ধরা হলো।
“কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া। আর মোহাম্মদ (সা.) তাঁর রসুল”
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহর বান্দা আমীরুল মু’মিনীন এর পক্ষ হতে আমীনুল উম্মত [রসুলাল্লাহ (সা.) প্রদত্ত আবু ওবায়দাহ (রা.)-এর সম্মানসূচক পদবী] – এর প্রতি; সালমুন আলাইকা। আমি সেই প্রভুর প্রশংসা করছি যিনি ব্যতীত আর কেউ উপাসনার যোগ্য নেই। আর তাঁর নবী মোহাম্মদ (সা.) এর প্রতি দরূদ ও সালাম।
আল্লাহর হুকুম এবং ইচ্ছাকে পরিবর্তন করতে পারবে না কেউই। লওহে মাহফুজে যার সম্পর্কে কাফির বলে লিখে দেওয়া হয়েছে তার ঈমান নসীব হতে পারে না কখনও। আপনার অবগতির জন্য লিখেছি যে, জাবালা ইবন আয়হাম গাস্সানী তার চাচাত ভাই ও স্বগোত্রীয় নেতৃবর্গসহ আমাদের কাছে (মদীনায়) এসেছিল। আমি তাদের অভ্যর্থনা করেছি। সবাই আমার হাতে ইসলাম গ্রহণ করেছে। তাদের ইসলাম গ্রহণে আমি আনন্দিত হয়েছি। কেননা তাদের মাধ্যমে আল্লাহ ইসলাম ও মুসলমানদের শক্তি বৃদ্ধি ঘটিয়েছেন। কিন্তু অদৃশ্য পর্দার অন্তরালে যা লুক্কায়িত ছিল তা আমার জানা ছিল না।
আমরা হজের জন্য মদীনা হতে মক্কায় গেলাম। জাবালাহ সাতদিন পর্যন্ত বায়তুল হারামে তাওয়াফ করল। তাওয়াফকালে এক ফাযারী আরবের পায়ের নিচে তার চাদর পড়ে যাওয়ায় তা কাঁধ থেকে খসে পড়ে। জাবালাহ রাগত চোখে ফাযারীর প্রতি দৃষ্টিপাত করে বলল যে, “তোর অকল্যাণ হউক। তুই আল্লাহর ঘরের সামনে আমায় উলংগ করে দিলি।”
প্রতি উত্তরে ফাযারী বলল, “আল্লাহর কসম, আমি ইচ্ছা করে এরূপ করি নি।” এতদসত্ত্বেও জাবালাহ তাকে এমন জোরে চপেটাঘাত করে বসল যে, এতে তার নাক যখমী হয়ে গেল এবং তার সম্মুখের দাঁত চারটি ভেঙে গেল। ফাযারী আমার কাছে ফরিয়াদ নিয়ে আসল। আমি জাবালাহকে ডাকলাম এবং জিজ্ঞেস করলাম, “তুমি তোমার ফাযারী ভাইকে থাপ্পড় মারলে কেন এবং তার দাঁত চারটি কেন ভেঙে দিলে? তা ছাড়া তার নাকে জখমই বা করলে কেন?”
জাবালাহ বলল, “সে পায়ের নিচে আমার চাদর ফেলে আমায় উলঙ্গ করে দিয়েছে তাই। আল্লাহর কসম, যদি বায়তুল্লাহর সম্মানের খেয়াল না হতো তাহলে ওকে আমি মেরেই ফেলতাম।”
আমি বললাম “তুমি অন্যায় করেছ, এখন হয়তো সে তোমায় মাফ করে দেবে। না হয় আমি তোমার থেকে এর বদলা গ্রহণ করবো।”
জাবালা বলল, “আমার থেকে কেসাস গ্রহণ করা হবে? অথচ আমি একজন বাদশাহ, আর সে একজন সাধারণ আরব নাগরিক।” উল্লেখ্য, এখানে কেসাস বলতে ফাযারী কর্তৃক একই প্রকার একটি চপেটাঘাত জাবালাকে প্রদান করা বোঝানো হয়েছিল।
আমি বললাম, “তোমরা উভয়েই মুসলমান। তুমি কেবল উত্তম চরিত্র বলেই তার উপর প্রাধান্য পেতে পার।”
জাবালাহ আমার কাছে পরের দিন পর্যন্ত সময় প্রার্থনা করল। আমি এ ব্যাপারে ফাযারীকে জিজ্ঞেস করলে, সে রাজী হয়ে গেল। যখন রাত্র হলো, জাবালাহ তার চাচাত ভাইদের সহ উষ্ট্রপৃষ্টে আরোহণ করে সিরিয়ার দিকে পলায়ন করে ‘কালবুত তাগিয়াহ’ (অবাধ্য কুকুর রোমসম্রাট) এর কাছে গিয়ে উঠল। আমার আশা, যদি আল্লাহর ইচ্ছা হয় তবে সে আপনাদের হাতে পড়বে।
হেমস বিজয়ের পর যাত্রা স্থগিত রাখবেন। সম্মুখে অগ্রসর হবেন না। যদি হেমসবাসীরা সন্ধি করে তবে তো উত্তম। অন্যাথায় তাদের সাথে য্দ্ধু করে যাবেন। আর কায়সারে রোমে হেড কোয়ার্টারে নিজেদের গুপ্তচর নিয়োগ করবেন এবং সিরিয়ায় অবস্থানরত আরবীয় (খ্রিস্টান)-দের সম্পর্কে সব সময় হুঁশিয়ার থাকবেন। আল্লাহর অনুগ্রহ আপনার ও সমগ্র মুসলমানদের উপর বর্ষিত হউক।”
[সংগ্রহ: মো. মোস্তাফিজুর রহমান শিহাব, সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ]।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা