প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হামযা ইবনে আব্দুল মুত্তালিব (রা.)...

হামযা ইবনে আব্দুল মুত্তালিব (রা.) (ইতিহাসের পাতা থেকে)

২১ জানুয়ারি ২০১৮ ১১:১৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

নাম তাঁর হামযা ইবনে আব্দুল মুত্তালিব (রা.), আবু ইয়ালা ও আবু আম্মারা তাঁর কুনিয়াত। রসুলাল্লাহ (সা.) তাঁর উপাধি দেন আসাদুল্লাহ। তাঁর জননী ‘হালা বিনতে উহাইব’ রসুলাল্লাহর (সা.) মাতা আমিনার চাচাতো বোন। তিনি ছিলেন রসুলাল্লাহর (সা.) আপন চাচা। তাছাড়া হামযা (রা.) ছিলেন রসুলাল্লাহর (সা.) দুধভাই। আবু লাহাবের দাসী ‘সুওয়াইবা’ তাঁদের দু’জনকে দুধ পান করিয়েছিলেন। তিনি বয়সে রসুলাল্লাহর (সা.) দু’বছর মতান্তরে চার বছরে বড়।
ছোট বেলা থেকেই তরবারি চালনা, তীরন্দাযী ও কুস্তির প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ। ভ্রমণ ও শিকারে তাঁর ছিল সীমাহীন আকর্ষণ। জীবনের অধিকাংশ সময় তিনি এ কাজে ব্যয় করেছেন। রসুলাল্লাহর (সা.) নবুয়্যত প্রাপ্তির পর তখন বেশ কিছুদিন গত হয়েছে। তওহীদের আহ্বান তখন মক্কার অলিতে গলিতে ধ্বনিত হচ্ছিল। তবে হামযার (রা.) মত শিকার নিয়ে ব্যাস্ত লোকের এ ধরণের বিষয় অর্থাৎ সামষ্টিক জীবন ব্যবস্থা নিয়ে ভাবার বা মনোযোগ দেওয়ার মানসিকতা ছিল না।
আবু জাহেল একদিন সাফা পাহাড়ের পাদদেশে রসুলাল্লাহ (সা.) এর পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় সে তাঁকে অশ্লীল গালিগালাজ ও ভর্ৎসনা করল এবং তার আনীত জীবনব্যবস্থার বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ভাষায় নিন্দা করল ও তাঁকে হীন বলে আখ্যায়িত করল। রসুলাল্লাহ (সা.) তাকে জবাবে কিছুই বললেন না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুদআন এর আযাদকৃত দাসী নিজের ঘরে বসে আবু জাহেলের এসব অশ্লীল কথাবার্তা ও ব্যবহার শুনছিল। এরপর আবু জাহেল ঐ স্থান থেকে চলে গিয়ে কা’বার নিকট একদল কুরাইশদের সাথে বসল।
কিছুক্ষণ পর হামযা (রা.) ঐ পথ দিয়ে তীর-ধনুক সজ্জিত অবস্থায় শিকার থেকে ফিরছিলেন। হামযা (রা.) ঐ দাসীর ঘরের নিকট দিয়ে যাওয়ার সময় সে তাঁকে বলল; “হে ‘আবু আম্মারা’ এইমাত্র আপনার ভাতিজা মোহাম্মদ (সা.) আবুল হাকাম ইবনে হিশামের কাছ থেকে যে ব্যবহারটি পেল, তা যদি আপনি দেখতেন! সে মোহাম্মদকে (সা.) এখানে বসা দেখে বিনা কারণে গালাগাল করল এবং অত্যন্ত ঘৃণ্য আচরণ করল, তারপর চলে গেল। মোহাম্মদ (সা.) তাকে কিছুই বলেন নি”।
এ খবর শুনে হামযা (রা.) ক্রোধে অধীর হয়ে আবু জাহেলের খোঁজে বায়তুল্লাহর দিকে ছুটলেন। সেখানে গিয়েই তিনি দেখলেন আবু জাহেল কিছু লোকের সাথে বসে আছে। তিনি তার দিকে এগিয়ে গেলেন, সে কিছু বুঝে উঠার আগেই তিনি স্বীয় ধনুকটি দিয়ে তার মাথায় খুব জোরে আঘাত করলেন, ফলে আবু জাহেলের মাথা রক্তাক্ত হলো। তারপর হামযা তাকে লক্ষ্য করে বললেন, “তুমি তাঁকে (মোহাম্মদ) তিরস্কার কর! জেনে রাখ, আমিও তো তাঁর ধর্মের অনুসারী এবং সে যা বলে আমিও তা বলি। এখন পারলে আমাকে কিছু করে দেখাও দেখি”। এ সময় আবু জাহেলকে সাহায্য করার জন্য বনু মাখযূমের কিছু লোক হামযার দিকে ছুটে এলো। আবু জাহেল তখন তাদেরকে বলল; “থাক! ‘আবু আম্মারা’কে কিছু বলো না। আমি তার ভাতিজাকে সত্যিই খুব খারাপ গালি দিয়েছি”।
ঘটনার পর হামযার (রা.) উত্তেজনা কমে আসলে তাঁর মধ্যে ভাবান্তর আসলো। তিনি চিন্তা করতে শুরু করলেন যে, উত্তেজিত অবস্থায় যদিও তিনি কথাগুলো বলে ফেলেছেন, কিন্তু সত্যি সত্যি কি তিনি তাঁর বাপ-দাদার ধর্ম ত্যাগ করতে পারবেন। আর কোনটাই বা সঠিক? এতদিনের পালন করা ধর্ম, না কি মোহাম্মদের আনীত ধর্ম? এ সকল প্রশ্ন তাঁর মনে তোলপাড় শুরু করলো। এক ভয়াবহ দোলাচলে দোলতে লাগলো তাঁর মন। অবশেষে সিদ্ধান্তহীন হয়ে আকাশের দিকে হাত তুলে মোনাজাত ধরলেন হামযা (রা.); “হে আল্লাহ! মোহাম্মদের কথা যদি সত্য হয় এবং সে সত্যিই যদি তোমার প্রেরিত রসুল হয়, তাহলে এই বিশ্বাস আমার অন্তরে স্থির করে দাও! আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা কর! আর যদি তা সত্য না হয় তাহলে আমাকে এই বিপদ থেকে রক্ষা কর!”
এরপর তিনি মোহাম্মদ (সা.) এর নিকট উপস্থিত হয়ে নিজের মনের এই দোদ্যুলমানতার কথা তুলে ধরে পরামর্শ ও দোয়া চাইলেন। আল্লাহর রসুল (সা.) অত্যন্ত শান্তভাবে তাঁর কথা শুনার পর তাঁকে তওহীদের দিকে আহবান করলেন এবং দিকনির্দেশনমূলক কথা বললেন। এরপর তিনি প্রাণখুলে আল্লাহর দরবারে হামযার (রা.) মনের স্থিতিশীলতার জন্য এবং তাঁকে হেদায়াতদানের দোয়া করলেন।
এই সময়টা ছিল রসুলাল্লাহর উপর ঈমান আনয়নকারী মু’মীনদের জন্য সেই দুঃসময়ের কথা, যখন রসুল (সা.) আরকাম ইবনে আবুল আরকামের গৃহে আশ্রয় নিয়ে গোপনে তওহীদের আহবান করছিলেন। রসুলের (সা.) আহবানে তখন গুটিকয় মানুষ সাড়া দিয়েছেন। যারাই প্রকাশ্যে তওহীদের এই ঘোষণা দিয়েছেন তারাই অতি দ্রুত সমাজ এবং পরিবারের নিকট অনেকটা অচ্ছ্যুত হয়ে নিরাশ্রয় ও নিরন্ন অবস্থায় পতিত হয়েছেন। শুধু তাই নয় এমতাবস্থায় তারা হয়ে পড়েছিলেন চূড়ান্ত নিরাপত্তাহীন। এদের মধ্যে যাদের সামাজিক অবস্থান একটু দুর্বল ছিল তারা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। আম্মার ইবনে ইয়াসের (রা.) এর পরিবারের সকল সদস্য তওহীদ গ্রহণের ফলে আবু জাহেল গংদের নির্যাতনের শিকার হয়ে তিনি ছাড়া তাঁর মা, বাবা, ভাই সকলেই শহীদ হন। আম্মার ইবনে ইয়াসের (রা.) এর মাতা সুমাইয়া (রা.) আখেরী ইসলামের প্রথম শহীদ। এমতাবস্থায় হামযা (রা.) এর তওহীদ গ্রহণ, পুরো পরিস্থিতির উপর গভীর প্রভাব বিস্তার করে। হামযার (রা.) দ্বীন গ্রহণের জন্য বিরুদ্ধবাদীদের অপতৎপরতা অনেকটা হ্রাস পায়।
এর কিছুদিন পরেই উমর ইবনুল খাত্তাব (রা.) তওহীদ গ্রহণের জন্য মনস্থ করে রসুলাল্লাহর নিকট দারুল আরকামে উপস্থিত হলেন। রসুলাল্লাহ তখন কয়েকজন সাহাবীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন, হামযা (র.) ও তাদের মাঝে উপস্থিত ছিলেন। উমর ইবনে খাত্তাব (রা.) সেখানে সশস্ত্র অবস্থায় উপস্থিত হলেন। উমারকে (রা.) এই অবস্থায় এসে দরজায় কড়া নাড়তে দেখে উপস্থিত সকলেই পরবর্তী পরিস্থিতি সম্পর্কে শঙ্কিত হয়ে পড়লেন। কিন্তু হামযা তাদের অভয় দিয়ে বললেন; “তাঁকে আসতে দাও। যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে, আমরাও তাঁর সাথে ভালো ব্যাবহার করবো। অন্যথায় তাঁরই তরবারি দিয়ে তাঁকে হত্যা করা হবে”। কিন্তু উমর (রা.) উল্টো তওহীদ গ্রহণের ঘোষণা দিলে সকলেই খুশিতে তকবীর দিলেন। হামযার (রা.) পর উমরের ইসলাম গ্রহণ মু’মিনদের অবস্থান যথেষ্ট দৃঢ় করে। এই দুই জনের তওহীদ গ্রহণ রসুলাল্লাহর (সা.) আনীত দ্বীনকে অপ্রতিরোধ্য গতি ও শক্তি দান করে।
মক্কায় অবস্থানকালে রসুলাল্লাহ (সা.) তার অতি আদরের পালক পুত্র যায়িদ ইবনে হারিসা (রা.) এর সাথে হামযার (রা.) ভ্রাতৃসম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। যায়িদের প্রতি তাঁর ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয় যে, যখন তিনি বাইরে কোথাও যেতেন, তখন তাঁকেই সব ব্যাপারে অসিয়ত করে যেতেন। নবুয়্যতের ত্রয়োদশ বছরে অন্য সকলের সঙ্গে হামযাও (রা.) মদিনায় হিজরত করলেন।
হিজরতের পর সপ্তম মাসে রসুল (সা.) ‘ঈস’ অঞ্চলের সমুদ্র উপকূলের দিকে ত্রিশ সদস্যের মুহাজিরদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠান। উদ্দেশ্য, কুরাইশদের গতিবিধি লক্ষ্য করা। মদিনা থেকে যাত্রার প্রাক্কালে রসুল (সা.) এই বাহিনীর নেতৃত্ব হামযার (রা.) হাতে তুলে দেন। এখানে তাঁরা আবু জাহেলের নেতৃত্বাধীন মক্কার তিনশো অশ্বারোহীর একটি বাহিনীর মুখোমুখি হন। তারা সিরিয়া থেকে ফিরছিল। কিন্তু মাজদী ইবনে আমর জুহানীর প্রচেষ্টায় এ যাত্রা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। মাজদীর সাথে দু’পক্ষের সন্ধি চুক্তি ছিল। ইবনে আবদিল বার সহ কোনো কোনো ঐতিহাসিক মনে করেন, এটাই ছিল রসুল (সা.) কর্তৃক কোন সাহাবীর হাতে তুলে দেওয়া প্রথম ঝা-া।
সংগ্রহে – আব্দুল কাদের; সদস্য, হেযবুত তওহীদ

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা