প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বাবার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা

বাবার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা

২ নভেম্বর ২০২৩ ০৫:৫৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

১৫ শাবান পবিত্র লাইলাতুল বরাত। ঈদুল ফিতর ও ঈদুল আযহার মত দুটি বড় উৎসবের পরেই আরেকটি বড় আনুষ্ঠানিকতা এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে পালন করতে দেখা যায়, তা হল পবিত্র শবে বরাত। যদিও হাদিস ও ইতিহাসে শবে বরাত সম্বন্ধে বিস্তারিত কোনো বর্ণনা নেই তবে এটুকু জানা যায় যে রসুলাল্লাহ (স.) এ রাতে জাগ্রত থেকে নফল ইবাদত করতেন এবং মো’মেনদের এ দিনে সিয়াম পালন করার জন্য বলেছেন (মুসলিম)। তবে বর্তমানে মুসলিম উম্মাহ এ রজনীকে সৌভাগ্যরজনী হিসেবেও পালন করে আসছে। যে যেভাবেই পালন করুক না কেনো আমার জন্য এ রাতের তাৎপর্য একটু ভিন্নরকম। কারণ আমার শ্রদ্ধেয় বাবা হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমাম, এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর জন্ম হয়েছিল এই রাতে। তিনি ১৫ শাবান ১৩৪৩ হেজরী মোতাবেক ১৯২৫ সনের ১১ মার্চ শেষ রাতে জন্মগ্রহণ করেন। একদিকে এই রাত আমার জন্য আনন্দের কারণ আজ তাঁর জন্মদিন যাঁর শিক্ষা, আদর্শ, স্নেহে ও ভালোবাসায় আমি বড় হয়েছি এবং অপরদিকে এ রাত আমার জন্য গৌরবময় কারণ আজ তাঁর জন্মদিন, আল্লাহর মনোনীত একজন মহামানব, যাঁর আগমনের মাধ্যমে মহান আল্লাহ পুরো মানবজাতির বর্তমান সংকটময় অবস্থা থেকে মুক্তির পথ নিশ্চিত করেছেন। তাঁর সন্তান হতে পেরে আমি মহামহীম আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ।

ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে সত্যের পথে চলার অনুপ্রেরণা পেয়েছি, পেয়েছি সত্যের পথে অটল থাকার শিক্ষা। বাবাকে কখনোই মিথ্যার সামনে নত হতে দেখিনি, মিথ্যার সাথে আপোষ করতে দেখিনি। মহান আল্লাহর প্রতি ও রসুলে পাক (সা.) এর প্রতি তিনি যেরূপ ঈমান এনেছিলেন, যেভাবে নির্ভর করতেন, যেরূপ এই বিষয়ে পর্বতের ন্যায় অটল-অনড় থাকতেন সেরূপ আমি আর কাউকে দেখিনি এবং পৃথিবীতে তাঁর মত এমন একজন মানুষ খুঁজে পাওয়া শুধু দুস্করই নয় প্রায় অসম্ভব। বাবার ৮৬ বছরের জীবনে একবারের জন্যও আইনভঙ্গের কোন রেকর্ড নেই, নৈতিক স্খলনের কোন নজির নেই। তিনি আধ্যাত্মিক ও মানবিক চরিত্রে এতটাই বলীয়ান ছিলেন যে, সারাজীবনে তিনি একটি মিথ্যা শব্দও উচ্চারণ করেন।

আল্লাহ তাঁকে প্রকৃত ইসলামের জ্ঞান দান করেছেন এবং সেই জ্ঞান তিনি মানবজাতির সামনে তুলে ধরেছেন। তাঁর আবির্ভাবে দুনিয়া আলোকিত হয়েছে, অন্ধকার দূর হয়েছে, মানুষ মুক্তির পথ লাভ করেছে। মহান মহান আল্লাহ এক অলৌকিক ঘটনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন হেযবুত তওহীদ হক্ব, হেযবুত তওহীদের এমাম হক্ব, হেযবুত তওহীদ দিয়ে সারা পৃথিবীতে আল্লাহর সত্যদ্বীন প্রতিষ্ঠিত হবে তাঁর মাধ্যমে মহান আল্লাহ ইবলিসের দেয়া চ্যালেঞ্জে বিজয়ী হবেন, মানবজাতি ঐক্যসূত্রে আবদ্ধ হবে, মানবজাতির মধ্যকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, রক্তপাত অর্থাৎ ফাসাদ ও সাফাকুদ্দিমা দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই আমার মতে যে রাতে তিনি জন্ম নিয়েছেন সে রাত শুধু মুসলিমদের জন্যই সৌভাগ্যরজনী নয়, পুরো মানবজাতির জন্য সৌভাগ্যরজনী।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

পন্নী পরিবারের গৌরবোজ্জ্বল ইতিহাস ইতিহাসের পাঠকমাত্রই জানেন। সুলতানী যুগে ও মোঘল আমলে আমাদের পূর্বপুরুষগণ বাংলা, বিহার, উড়িষ্যাসহ ভারতের উত্তর প্রদেশ নিয়ে গঠিত রাজ্য গৌড়ের স্বাধীন সুলতান ছিলেন। প্রাচ্যের আলীগড় আখ্যাত টাঙ্গাইলের ‘সা’দাত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী ওরফে চান মিয়া যিনি সম্পর্কে আমার বাবার দাদা জনাব হায়দার আলী খান পন্নীর বড় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন বাবার মায়ের নানাজান।

বাবার শৈশব কাটে করটিয়ায় নিজ গ্রামে। ১৯৪২ সনে তিনি মেট্রিকুলেশন পাশ করেন। বাবা যখন কলকাতার ইসলামিয়া কলেজে পড়ছেন তখন পুরো ভারত উপমহাদেশ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে উত্তাল। আন্দোলনের এই চরম মুহূর্তে বাবা তখন তরুণ। সেই তরুণ বয়সেই তিনি আল্লামা এনায়েত উল্লাহ খান আল মাশরেকীর প্রতিষ্ঠিত ‘তেহরীক এ খাকসার’ নামক আন্দোলনে যোগ দিয়ে ব্রিটিশবিরোধী সংগ্রামে নেমে পড়েন। সেই সুবাদে বাবা এ সংগ্রামের কিংবদন্তীতুল্য নেতৃবৃন্দের সাহচর্য লাভ করেন যাদের মধ্যে মহাত্মা গান্ধী, কায়েদে আযম মোহম্মদ আলী জিন্নাহ, অরবিন্দু ঘোস, হোসেন শহীদ সোহরাওয়ার্দি, সাইয়্যেদ আবুল আলা মওদুদী অন্যতম। বাবা আমাদের সাথে অবসরে এ সময়ের স্মৃতিচারণ করতেন।

তাঁর ছোট বেলা থেকেই ছিল শিকারের শখ। তিনি আমাদের শিকারের লোমহর্ষক অভিজ্ঞতার কথা বলতেন আর আমরা প্রচণ্ড আগ্রহ নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা শুনতাম ও বারবার শিহরিত হতাম। বাবা পরবর্তীতে তাঁর বাস্তব অভিজ্ঞতা নিয়ে ‘বাঘ-বন-বন্দুক’- নামক একটি বই লিখেন যা ১৯৬৪ সালে প্রকাশিত হয়েছিল। তৎকালীন খ্যাতনামা সাহিত্যিক ও সমালোচকদের দ্বারা বইটি প্রশংসিত হয়। ক্রীড়াঙ্গনেও তিনি ছিলেন একজন অগ্রপথিক। ১৯৫৬ সনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পাকিস্তান দলের অন্যতম রায়ফেল শুটার হিসাবে নির্বাচিত হন।

রাজনীতিক অঙ্গনেও তিনি প্রত্যক্ষ ভূমিকা রাখেন। তিনি ১৯৬৩ সনে তৎকালীন পূর্ব পাকিস্তানের সদস্য অর্থাৎ এম.পি নির্বাচিত হন। এছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ ও প্রখ্যাত চিকিৎসক। বাবার চিকিৎসা পেশাকেই বর্তমানে আমি আমার পেশা হিসেবে গ্রহণ করেছি। বাবাকে দেখেই আমি চিকিৎসা পেশায় আসার অনুপ্রেরণা লাভ করি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান, জাতীয় কবি কাজি নজরুল ইসলামসহ অনেক বরেণ্য ব্যক্তি বাবার রোগীর তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।

এছাড়াও বাবা ছিলেন একজন সঙ্গীত অনুরাগী। তিনি ভারতীয় রাগসঙ্গীতের একজন বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি ছিলেন বাংলাদেশ নজরুল একাডেমির একজন প্রতিষ্ঠাতা সদস্য।

১৯৬৩ সনে তিনি করটিয়ায় হায়দার আলী রেডক্রস ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন যার দ্বারা এখনও সে এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন। পরবর্তীতে তিনি বড় ভাইয়া সা’দাত আলী খান পন্নীর নাম অনুসারে ‘সা’দাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন।

এ পত্রিকার সকল পাঠকদের কাছে আমি দোয়াপ্রার্থী। আমি আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে পথ চলতে চাই, সেই মহাসত্য মানবজাতির সামনে তুলে ধরতে চাই। আমি জানি তিনি যে মহান আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছিলেন সে আদর্শ প্রতিষ্ঠিত হলে সমগ্র দুনিয়ায় শান্তি ফিরে আসবে। তাই আমি পরম দয়ালু মহান আল্লাহর দরবারে দোয়া করি যাতে তিনি সে আদর্শ প্রতিষ্ঠার মহান কাজে আমি যাতে অগ্রণী ভূমিকা পালন করতে পারি সে তৌফিক দান করেন। পরিশেষে আমার পরম শ্রদ্ধেয় পিতার জন্মদিনে আবারাও আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা