প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নামের আংশিক মিলের কারণে হয়রানি...

নামের আংশিক মিলের কারণে হয়রানি চরম মানবাধিকার লঙ্ঘন

৩১ মার্চ ২০২৫ ১১:০৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ওবায়দুল হক বাদল:
মিডিয়া সন্ত্রাসের ফাঁদে পড়ে দেশের বহু জায়গায় নিরাপরাধ হেযবুত তওহীদের বহু সদস্যকে হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেফতার করা হতো। শুরু হতো হয়রানি। অথচ দুটো সংগঠন সম্পূর্ণ আলাদা। দুটো দল যে সম্পূর্ণ আলাদা, প্রতিষ্ঠাতা আলাদা, কর্মসূচি আলাদা, নীতি-পদ্ধতি আলাদা এটা আদালতকে বোঝাতে বোঝাতে মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, বিনা অপরাধে কারাগারে বন্দী থাকতে হয়েছে হেযবুত তওহীদের নিরাপরাধ বহু সদস্যকে।

বাংলায় একটি প্রবাদ আছে ‘নামে নামে যমে টানে’। নামের মিলের কারণে কারো ভালো কাজের কোনো পুরস্কার হয়ত কেউ পায় না তবে মন্দ কাজের ভাগ কখনো কখনো ঘাড়ে পড়ে। অনেক সময় দেখা যায়, একই এলাকার দুই ব্যক্তির নাম এক। কিন্তু তাদের আচার আচরণ, কর্মক্ষেত্র, পেশা, বংশ, স্বভাব-চরিত্র সম্পূর্ণ আলাদা। একজন হয়ত ভয়ঙ্কর অপরাধী অন্যজন হয়ত ভদ্র, মার্জিত, নির্বিবাদী একজন মানুষ। একজনের নামে হয়ত থানায় একাধিক মামলা রয়েছে, হয়ত তিনি ফেরারি ফাঁসির আসামি অন্যজন হয়ত কখনো থানার বারান্দায়ও যান নি। থানার দারোগা ফেরারি আসামিকে খুঁজতে গিয়ে ঐ এলাকার নির্বিবাদী নিরপরাধ লোকটিকে যদি ধরে নিয়ে যান তাহলে বিষয়টি কেমন হবে? এমন ঘটনা যে ঘটে না তা কিন্তু না। এমন ঘটনাও ঘটে। তবে শুধু নামের কারণে বিভ্রান্ত হয়ে এভাবে একজন অপরাধীর পরিবর্তে নিরপরাধ কেউ সাজা খেটেছে এমন ঘটনা দেখা যায় না। ভুল বুঝতে পেরে নিরপরাধ ব্যক্তিটিকে ছেড়ে দেওয়া হয়। এবং তার সাথে দ্বিতীয়বার আর এমন ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেনা। তবে নামের আংশিক মিলের কারণে কোনো ব্যক্তিকে হয়রানির শিকার হতে হয়েছে এমনটা দেখা যায় না।

কিন্তু প্রতিষ্ঠানের নামের আংশিক মিলের কারণে বহু হয়রানির শিকার হতে হয়েছে এমন একটি ঘটনা আমাদের নজরে এসেছে। এবং এই হয়রানি চক্রাকারে চলছে। হাজার বার ঘুরে-ফিরে একই ভুল হচ্ছে। ফ্যাসিবাদী আমলে একটি সংগঠনের সঙ্গে এরকম ঘটনা অনেকবার হয়েছে; ফ্যাসিস্টদের কাছ থেকে এধরনের আচরণ অস্বাভাবিক নয়। তবে বৈষম্যহীন বাংলাদেশে এমনটা মোটেও কাম্য নয়।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

এমনই একটি অভাগা, নিষ্পেষিত দল হল হেযবুত তওহীদ। শুধু অন্য একটি সংগঠনের নামের সাথে আংশিক মিলের কারণে কারাগার পর্যন্ত ঘুরে আসতে হয়েছে নিরাপরাধ সদস্যদের। আদালত বারবার এদের নিরাপরাধ সাক্ষ্য দিলেও অজানা কারণে স্থানীয় প্রশাসন বারবার একই ভুল করেছিল।

২৪’ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসনের কাছ থেকে ‘অজানা কারণে হওয়া’ এধরনের ভুল জনগণ প্রত্যাশা করে না। 
বিষয়টা একটু খোলাসা করি। কারোরই অজানা নয়, ‘হিজবুত তাহরীর’ জেরুজালেমে প্রতিষ্ঠিত একটি ইসলামিক দল। ২০০৯ সনে বাংলাদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এই দলটির সঙ্গে হেযবুত তওহীদের নামের আংশিক মিল থাকায় হেযবুত তওহীদকে প্রচণ্ড হয়রানির সম্মুখীন হতে হয় বিগত দিনে।

যেহেতু হেযবুত তওহীদ ইসলামের কথা বলে, তাই ফ্যাসিস্ট আমলে ইসলামভীতি প্রচারকারী মিডিয়া স্বভাবতই হেযবুত তওহীদকেও সন্দেহের বাণে বিদ্ধ করে আসছিল। আন্দোলন প্রতিষ্ঠার (১৯৯৫) কিছুদিন যেতে না যেতেই তারা নানারকম অপপ্রচার আরম্ভ করে দেয়। আন্দোলনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি দলের সঙ্গে হেযবুত তওহীদকে ষড়যন্ত্রমূলকভাবে জড়িয়ে সংবাদ পরিবেশন করতে থাকে। ফলে মানুষের মনে অকারণ সন্দেহের জন্ম হয়, বিরাটসংখ্যক মানুষ হেযবুত তওহীদকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে শুরু করে। যেখানে হেযবুত তওহীদের প্রচার কার্যক্রম পরিচালিত হয় সেখানেই প্রচারকারী সদস্যদের উপর হামলা ও মামলা যুগপৎ চলতে থাকে। শত শত সন্দেহমূলক মামলা হতে থাকে যেগুলো সবই আদালতে মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু এরই মধ্যে আর্থিক ক্ষতি, আক্রান্তদের জীবিকা হারানো, মানহানি যা হওয়ার হয়ে যায়।

২০০৯ সনে ‘হিজবুত তাহরীর’ নিষিদ্ধ হওয়ার পর ইসলাম বিদ্বেষী গণমাধ্যমগুলো একটা মওকা পেয়ে যায়। তারা হেযবুত তওহীদের সঙ্গে হিজবুত তাহরীরকে মিলিয়ে মিশিয়ে সংবাদ পরিবেশন করতে থাকে। ‘হিজব’ শব্দের অর্থ দল। তাই আরবিতে যে কোনো দলের নামের মধ্যেই ‘হিজব’ শব্দটি থাকা সম্ভব। পবিত্র কোর’আনেও হিজবুল্লাহ (আল্লাহর দল), হিজবুশ শয়তান (শয়তানের দল) শব্দ দুটো আছে। হেযবুত তওহীদের সঙ্গে হিজবুত তাহরীরের নামের এই আংশিক মিলকে পুঁজি করে জনমনে ও প্রশাসনে ভীষণভাবে জলঘোলা করা হয়। অনেকেই মনে করতে থাকে, দুটো দল আসলে একই। এমনও সংবাদ প্রচার করে দেওয়া হয় যে নিষিদ্ধ হওয়ার পর হিজবুত তাহরীরের সদস্যরা গা ঢাকা দিতে হেযবুত তওহীদে যোগ দিচ্ছেন, বস্তুত যা ছিল সর্বাংশে মিথ্যা।

মিডিয়া সন্ত্রাসের ফাঁদে পড়ে দেশের বহু জায়গায় হেযবুত তওহীদের বহু সদস্যকে হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেফতার করা হতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে থানা থেকে উর্ধ্বতন পর্যায়ে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর ছেড়ে দিলেও অধিকাংশ ক্ষেত্রেই মামলা দায়ের হয়ে যায়। বিচার শুরু হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসাবে। ফলে পুলিশী নির্যাতন, ব্রিটিশ প্রবর্তিত বিচার প্রক্রিয়ার হয়রানি মাত্রা ছাড়িয়ে যায়। দুটো দল যে সম্পূর্ণ আলাদা, প্রতিষ্ঠাতা আলাদা, কর্মসূচি আলাদা, নীতি-পদ্ধতি আলাদা এটা আদালতকে বোঝাতে বোঝাতে মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, বিনা অপরাধে কারাগারে বন্দী থাকতে হয়েছে বহু সদস্যকে। অথচ দুটো সংগঠন সম্পূর্ণ আলাদা। একটি ছকের মাধ্য সংগঠন দুটোর মধ্যে পার্থক্য তুলে ধরার চেষ্টা করছি।

 

দুটো দলের মধ্যে এমন বহু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান থাকা সত্ত্বেও আমাদের সরকারি আমলারা, কর্মকর্তারা কেবল সত্য উদ্ঘাটনে বা তথ্য সংগ্রহে অলসতা করে হেযবুত তওহীদকে হিজবুত তাহরীর ভেবে বিভ্রান্ত হয়েছেন। বছরের পর বছর ধরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন কামরায় বসে থাকা শিক্ষিত শ্রেণিটির দ্বারা এতটাই নির্বুদ্ধিতার চর্চা আমাদের দেশে হয়েছে যা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। অবশেষে যখন হেযবুত তওহীদ দেশজুড়ে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে লক্ষ লক্ষ অনুষ্ঠান করতে লাগলো, পত্রিকা প্রকাশ ও প্রচার করতে লাগল তখন মানুষের মন থেকে সেই অপপ্রচারের প্রভাব কেটে যেতে লাগল। তবু এখনও বহু মানুষের মনে এ বিষয়ে অপপ্রচারের ধোঁয়াশা থেকে যাওয়া অসম্ভব নয়। সে কারণেই এই লেখার অবতারণা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা