প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জাতীয় প্রেসক্লাবে হেযবুত তওহীদের নারীদের...

জাতীয় প্রেসক্লাবে হেযবুত তওহীদের নারীদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১২ মে ২০২৪ ১১:১৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

Previous slide
Next slide
হেযবুত তওহীদের নারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল.হেযবুত তওহীদের নারী সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ মে ২০২৪খ্রি.) সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিভাগ।.হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী। তিনি বলেন, হেযবুত তওহীদ নারীদের মুক্তি জন্য কাজ করছে, নারীর অধিকারের জন্য কাজ করছে। আমাদের নারীরা যখন দেশের জন্য, জাতির জন্য কাজ করছে, ইসলামের প্রকৃত আদর্শ প্রচার প্রচার করছে তখন আমাদের সামনে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী। তারা বিভিন্নভাবে মিথ্যা ফতোয়াবাজি ও হেযবুত তওহীদের নামে অপপ্রচার করে মানুষকে উস্কে দিয়ে হেযবুত তওহীদের নারীদের উপর হামলা, নির্যাতন চালাচ্ছে।.তিনি হেযবুত তওহীদের নারীদের উদ্দেশে বলেন, আপনারা ন্যায়সঙ্গত দাবি নিয়ে মাঠে কাজ করবেন। এটা আপনাদের ধর্মীয় অধিকার। আপনাদের মানবাধিকার। কোনো উগ্রবাদী, সন্ত্রাসী জঙ্গী যদি আপনাদের সামনে দাঁড়ায়, আপনাদের পথকে কণ্টকাকীর্ণ করতে চায় আপনারা বীরাঙ্গনার ভূমিকা পালন করবেন। কখনো পিছপা হবেন না। কারণ আল্লাহ রসুল (সা.) আমাদেরকে এই শিক্ষা দেন নি। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নি।.হেযবুত তওহীদের কেন্দ্রীয় আন্তঃধর্মীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা চৈতির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় আমীর ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়শা সিদ্দীকা প্রমুখ। এ সময় বক্তারা সরকার ও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এ ধরনের উগ্রবাদীদের ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানান।.অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, রংপুর বিভাগীয় নারী নেত্রী উম্মে হানী ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, খুলনা-১ বিভাগীয় নারী নেত্রী পাপিয়া সুলতানা নিরু, খুলনা-২ বিভাগীয় নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস মিম, সিলেট বিভাগীয় নারী নেত্রী মাহমুদা আক্তার দিপা, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবি, রাজশাহী বিভাগীয় নারী নেত্রী নাঈমা খাতুন ও সকল জেলা ও উপজেলা নেত্রীসহ হাজারো নারী কর্মী।.মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ-মিছিল প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে পুনঃরায় প্রেসক্লাবের সামনে মিলিত হয়। এ সময় রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। ‘নারীর উপর হামলা কেন, প্রধানমন্ত্রী জবাব চাই’, ‘নারীর উপর হামলাকারী, নিপাত যাক নিপাত যাক’, ‘ফতোয়াবাজির বিরুদ্ধে, লড়তে হবে এক সাথে’, ‘হেযবুত তওহীদের অঙ্গীকার, আনব নারীর অধিকার’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় রাজধানীর রাজপথ, উত্তাল হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা