প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আর কতদিন চলবে প্রভুদের গোলামী?

আর কতদিন চলবে প্রভুদের গোলামী?

২৮ জুন ২০১৫ ১১:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

[মাহবুব আলী]

ব্রিটিশ খ্রিস্টানরা পুরো ভারতবর্ষের উপরে নিরঙ্কুশ শাসনক্ষমতার অধিকারী হয়েছিল প্রায় দুইশত বছর। তখন তাদের নিজেদের দেশে ছিল রাজতন্ত্র আর আমরা, তাদের দখলকৃত এলাকার অধিবাসীরা ছিলাম তাদের পদানত দাস। একটি জাতি যখন দুইশত বছর অন্যের দাস থাকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের চিন্তা চেতনায় এই দাসত্ব স্থায়ী আসন গেঁড়ে বসে। তারা স্বাধীন চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে, প্রভুর হুকুমের জন্য সদা তটস্থ থাকে। এ জাতিটিরও সেটাই হয়েছে। তাদেরকে যখন সাম্রাজ্যবাদীরা ‘নামকাওয়াস্তে’ স্বাধীনতা ভিক্ষা দিয়ে গেল তখন তাদের মনে এ প্রশ্নও জাগলো না যে, প্রভুরা যে তাদেরকে গণতন্ত্র মেনে চলার জন্য উপায় বাতলে দিয়ে গেলো, তারা নিজেরা কি এতবছর এই গণতন্ত্র মেনে শাসন করেছিল? তারা কি এই দু’শ বছরে জনগণের একটি মতামতেরও পরোয়া করেছে? করে নি। তাদের কোন বড়লাট দূরের কথা, কোন এলাকার ক্ষুদ্র জমিদারও কি নির্বাচনে দাঁড়িয়েছেন? যদি তারা কেউ জনগণের মতামতের জন্য নির্বাচন করতেন, পোস্টার ছাপাতেন, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতারোহণ করার পদ্ধতি অবলম্বন করতেন তবে এক বছরের বেশি ব্রিটিশ শাসকেরা এদেশে থাকতে পারতো কি না সন্দেহ। অথচ তারা ভারতবর্ষ থেকে চলে যাওয়ার সময় গণতন্ত্র নামে একটি অসংলগ্ন, অসামঞ্জস্যপূর্ণ, উদ্ভট জীবন ব্যবস্থা যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পূর্ণ বিপরীত, তা এই জাতির উপরে চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভাবলাম, আমরা বুঝি তাদের ভারত থেকে তাড়িয়েছি। আসলে তখন তারা এটুকু নিশ্চিন্ত হয়েছে যে এখন আর তাদের এদেশে স্বশরীরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে শাসন-প্রশাসন চালানোর প্রয়োজন নেই। তারা তখনই এদেশ থেকে গেছে যখন তারা পুরোপুরি নিশ্চিন্ত হয়েছে যে, এদেশের শিক্ষিত মানুষগুলি যাদের হাতে তারা ক্ষমতার রশি ধোরিয়ে দিয়ে গেলো তারা এতটাই গোলাম যে তাদেরকে স্বাধীনতা দিয়ে গেলেও তারা সাদা চামড়ার প্রভুদের অবাধ্য হবে না, সাত সমুদ্দুরের পার থেকেও প্রভুর হুকুমে ওঠ্-বস করবে। বাস্তবেও তাই হলো। বিদেশিরা চলে যাওয়ার পর থেকে এ জাতির জীবনের প্রতিটি ক্ষেত্রে শুরু হলো ক্রমাবনতি। ব্রিটিশ আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যা ছিল এখন তার চেয়ে বহুগুণ খারাপ, তখন এ জাতি যতটা দুর্নীতিগ্রস্ত ছিল এখন তার চেয়ে অনেকগুণ বেশি দুর্নীতিগ্রস্ত এবং অসৎ। যে কোন পরিসংখ্যান দেখলেই আমার কথার সত্যতা মিলবে। প্রশ্ন হলো, আমাদের এই এলাকায় গণতন্ত্র এমন নিদারুণভাবে ব্যর্থ হলো কেন?
এর কারণ এই ব্যবস্থাটি এদেশের মানুষের চিন্তা-চেতনা, বিশ্বাস, সাংস্কৃতিক, সামাজিক কাঠামো ইত্যাদির সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয়, শুধুমাত্র গায়ের জোরে গত ৭৩ বছর ধরে এটা এতদ অঞ্চলের মানুষকে গেলানোর চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টা চালানো হচ্ছে পশ্চিমা বিশ্বের প্রভাবাধীন মিডিয়া এবং তাদের তৈরি শিক্ষাব্যবস্থার মাধ্যমে। তারা সর্ব উপায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে যে গণতন্ত্রই সেরা জীবনব্যবস্থা। প্রচারে প্রসার, তাই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত গোলামি মানসিকতাবিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সাধারণ মানুষ আজ প্রভুদের চাপিয়ে দেওয়া জীবনপদ্ধতি তাদেরকে শান্তি ও নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হলেও এর বাইরে তাদের চিন্তা করার সামর্থ্য নেই। পশ্চিম থেকে শ্লোগান তোলা হয়, গণতন্ত্রেই মুক্তি আর তাদের এদেশীয় তল্পীবাহকের দল দিনরাত টক-শো, বিবৃতি, বক্তৃতায় সেই শ্লোগানে গলা মেলায়। তারা গোলামি করার ব্যাপারে একে অপরের সাথে প্রতিযোগিতা করে, দেশের মানুষের ভালোমন্দ তাদের বিবেচ্য নয়, যেটুকু দেশপ্রেম তারা দেখায় সেটুকু শুধু ভোট পাওয়া জন্য।
আমাদের একটি নিজস্ব জীবনব্যবস্থা না থাকলে না হয় কথা ছিল যে, আমরা নিরুপায় হয়ে আইন-বিধানের জন্য অন্যের দ্বারস্থ হচ্ছি। কিন্তু তা তো নয়। মহান আল্লাহ আমাদেরকে অনুপম ভারসাম্যযুক্ত, একটি নিখুঁত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা আখেরী নবী মোহাম্মদ (দ:) এর মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহর দেওয়া ঐ ব্যবস্থা গ্রহণ না করে আজও পশ্চিমা প্রভুদের শেখানো, পড়ানো, দেখানো, গেলানো অকার্যকর জীবনব্যবস্থাটিকে বেদবাক্যের মত মেনে চলার চেষ্টা করছি। সীসাঢালা প্রাচীরের ন্যায় একটি মহাজাতি হওয়ার জন্য একটি কর্মসূচিও আল্লাহ দিয়েছেন। গত ৭৩ বছরের রাজনৈতিক দেউলিয়াত্ব থেকে মুক্তির পথ আমরা আল্লাহর রহমে পেয়েছি এবং সেটা আপনাদের সামনে তুলেও ধরছি। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা