প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানুষের ঈমানকে হাইজ্যাক করা হয়...

মানুষের ঈমানকে হাইজ্যাক করা হয় যেভাবে

৫ এপ্রিল ২০১৮ ০৯:৪৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
মানুষের ধর্মবিশ্বাস বা ঈমান একটি অমূল্য সম্পদ। আজ থেকে ১৪০০ বছর পূর্বে পশ্চাদপদ, দারিদ্র্য-ক্ষুধায় জর্জরিত, নিজেরা নিজেরা হানাহানি-রক্তপাতে নিমজ্জিত ও কুসংস্কারে আচ্ছন্ন আরবদেরকে যে শক্তিটি অল্পদিনের ভেতরে পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে গিয়েছিল তা হচ্ছে ‘ঈমান’। আজও পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে একটি জাতির ‘ঈমানী শক্তি’ বিরাট ভূমিকা পালন করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, মুসলিম নামক জাতিটির ‘ঈমান’ নামক মহাশক্তিটি আজকে বিভিন্ন শ্রেণির দ্বারা হাইজ্যাক হয়ে অপব্যবহার হচ্ছে। এককালে যে ঈমান এই জাতির উত্তরোত্তর উন্নতি ও প্রগতির পথ প্রশস্ত করেছিল, এই জাতিকে অন্য সমস্ত জাতির শিক্ষক বানিয়ে দিয়েছিল, মর্যাদা ও সম্মানের চূড়ান্ত সোপানে পদার্পণ করিয়েছিল, সেই ঈমানই এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে কেবল ভুল খাতে প্রবাহিত হবার কারণে।
বর্তমানে তিনটি উপায়ে মানুষের ঈমানকে হাইজ্যাক করা হচ্ছে। সেগুলো হচ্ছে-
১.ব্যক্তি-স্বার্থোদ্ধার: একটি শ্রেণি ধর্মকে অর্থোপার্জনের মাধ্যম হিসেবে কাজে লাগাচ্ছে। আল্লাহ দ্বীনের কাজ করে বিনিময় গ্রহণ হারাম ঘোষণা করলেও এই শ্রেণিটি আল্লাহর হুকুম গোপন রেখে দ্বীন প্রচারের অজুহাতে অর্থোপার্জনে নেমেছে। মানুষকে বোঝানো হয় এই শ্রেণিটি আল্লাহর খুব প্রিয় বান্দা, কাজেই তাদেরকে সন্তুষ্ট করতে পারলে, তাদেরকে দান করলে আল্লাহ খুশি হবেন, হাশরের দিন তারা আল্লাহর কাছে দানকারীর হয়ে সুপারিশ করবেন ইত্যাদি। এভাবে মানুষের ঈমানকে কাজে লাগিয়ে অর্থনৈতিক স্বার্থ হাসিল করছে একটি গোষ্ঠী।
২.রাজনৈতিক স্বার্থোদ্ধার: আরেকটি শ্রেণি মানুষের ধর্মবিশ্বাস বা ঈমানকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। দলের সাথে ‘ইসলামী’ লেবেল এঁটে দিয়ে ধর্মবিশ্বাসী মানুষের সাথে প্রতারণা করা হয়। ধর্মবিশ্বাসী মানুষের কাছে গিয়ে বলা হয়, অমুক মার্কায় ভোট দিলে সেটা জান্নাতের টিকিট হিসেবে পরিগণিত হবে। অন্যদিকে প্রতিপক্ষ দলগুলোকে কাফের, মুরতাদ, মুনাফেক ইত্যাদি আখ্যা দেওয়া হয় এবং বলা হয় ঐসব দলে ভোট দিলে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। এভাবে ধর্মভীরু মানুষের ঈমানকে ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে কাজে লাগায় একটি গোষ্ঠী। এছাড়া রাজনৈতিক সুবিধা হাসিলের স্বার্থে তারা প্রায়ই অন্য ধর্মের বিরুদ্ধে বিষোদগার করে থাকে যাতে করে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা লেগে যায় এবং তারও ফসল ঘরে তোলে ঐ ধর্ম নিয়ে অপরাজনীতিকারী দলগুলোই। তবে ধর্মভিত্তিক দলগুলোই কেবল এ ধরনের সুবিধা নেয়, সেক্যুলাররা নেয় না তা কিন্তু নয়। ক্ষেত্রবিশেষে সেক্যুলার দলগুলোও বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির আনুকুল্য পেতে মুখিয়ে থাকেন এবং এর দ্বারা তারাও ধর্মবিশ্বাসী মানুষের ঈমানকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে অপব্যবহার করেন।
৩.জঙ্গিবাদী কর্মকাণ্ড: বলা যেতে পারে- ধর্মবিশ্বাস বা ঈমানের সবচাইতে ক্ষতিকর অপব্যবহারটির নাম জঙ্গিবাদ। মুসলিম তরুণরা আল্লাহ, রসুল ও ইসলামের জন্য কিছু করতে চায়। উপরন্তু বিশ্বব্যাপী মুসলিম জাতিটির উপর যে অবর্ণনীয় নির্যাতন চলছে, সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে, সে থেকে জাতিকে বাঁচানোর উপায় সন্ধান করেন এই তরুণরা। এক্ষেত্রে তাদের ঈমানের সঠিক ব্যবহার করা গেলে জাতি বহুলাংশে উপকৃত হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঈমানদার তরুণদের ঈমান হাইজ্যাক করে তাদেরকে জঙ্গিবাদী আদর্শে দীক্ষিত করা হচ্ছে। কোর’আন-হাদীসের ভুল ব্যাখ্যা দিয়ে, এখান থেকে একটা আয়াত, ওখান থেকে একটা আয়াত তুলে ধরে তাদেরকে প্ররোচিত করা হচ্ছে নিরীহ মানুষ হত্যার কাজে। এই বিকৃত আদর্শ তাদের জীবনকে তো শেষ করে দিচ্ছেই, সেই সাথে মুসলিম জাতিটিকেও ক্রমশই বীভৎস পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
এইভাবে একটি অমূল্য সম্পদ ‘ঈমান’কে হাইজ্যাক করে ভুল খাতে প্রবাহিত করা হচ্ছে যুগের পর যুগ ধরে। আজ সময় এসেছে এ কথা উপলব্ধি করার যে, এগুলো কোনোটাই আল্লাহ-রসুলের প্রকৃত ইসলাম নয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা