প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামের সোনালী যুগে কেমন নিরাপত্তা...

ইসলামের সোনালী যুগে কেমন নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল?

৩০ জানুয়ারি ২০২৩ ০৫:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী

ইতিহাস মোতাবেক ইসলামের প্রথম চার খলিফার তিনজনই হত্যাকাণ্ডের শিকার হওয়ায় অনেকে তদানীন্তন ইসলামী যুগের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। অনলাইনে আমি নিজেই বেশ কয়েকবার বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছি। যারা এসব প্রশ্ন করেন তারা এর মাধ্যমে ইসলামকে কাঠগড়ায় দাঁড়া করাতে যতটা আগ্রহী, ইতিহাসের নিরিখে ওই হত্যাকাণ্ডগুলোর প্রকৃত কারণ চিহ্নিত করতে তার একাংশও আগ্রহী নন। 
চার খলিফার মধ্যে তিনজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ঠিক, তবে তাতেই প্রমাণিত হয়ে যায় না যে, ইসলাম তদানীন্তন সমাজকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল। যারা শাহাদাৎবরণ করেছিলেন অর্ধপৃথিবীর শাসক হওয়া সত্ত্বেও ওই খলিফারাই কিন্তু বছরের পর বছর খোলা আকাশের নিচে বডিগার্ড ছাড়া শুয়ে-বসে কাটিয়েছেন, বাজারে বাজারে পায়চারী করে বেড়িয়েছেন, রাত-বেরাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভালো-মন্দ খোঁজখবর নিয়েছেন। এমন দৃশ্য আজকের দুনিয়ায় কল্পনা করা যায়? হালের একজন রাষ্ট্রপ্রধানকেও পাওয়া যাবে না যে কিনা এক ঘণ্টার জন্য রাস্তায় বের হবে প্রচলিত নিরাপত্তাবলয় অর্থাৎ পাইক-পেয়াদা-পুলিশ-বডিগার্ড ছাড়া।
আজ আত্মাহীন-বস্তুবাদী জীবনব্যবস্থাগুলো মানুষের আত্মিক শক্তিকে নষ্ট করে দেহসর্বস্ব ভোগবাদী প্রাণীতে পরিণত করছে। মানুষ তার সামান্য খায়েশ মেটাতে হেন কাজ নেই যা করছে না। মানবতা হারিয়ে সমাজ হয়ে পড়ছে নিরাপত্তাহীন। কঠিন শাস্তির ভয় দেখিয়েও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ন্যায়-অন্যায়ের মাপকাঠি হয়ে দাঁড়িযেছে পেশীশক্তি। যার পেশীশক্তি আছে সে তুলনামূলক নিরাপদে থাকছে, যার পেশীশক্তি নেই তার নিরাপত্তাও নেই। এই পেশীশক্তিভিত্তিক হাস্যকর নিরাপত্তাব্যবস্থার অধীনে বসবাস করে ১৪০০ বছর পূর্বের ইসলামী সোনালী যুগের দিকে আঙ্গুল তোলা নির্বুদ্ধিতা ছাড়া কিছু নয়।
এটা ঠিক যে, বংশপরম্পরায় ভেজাল খেয়ে যাদের অভ্যাস, তাদেরকে নির্ভেজাল ভালো খাবারের স্বাদ বোঝানো সহজ নয়। ইসলামের অধীনে কেমন নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল তা বোঝার মত অবস্থা এখন অনেকেরই নাই। ওই সমাজ আজ কল্পনাও করা যায় না। আজকের এই হিংসা-বিদ্বেষ, ক্রোধ-প্রতারণার সাগরে আকণ্ঠ ডুবে থাকা মানুষের সংকীর্ণ চিন্তাভাবনায় আকাশের মত বিশাল ইসলামও ধরা দেয় সংকীর্ণ হয়ে। এর জন্য ইসলাম দায়ী নয়, দায়ী আমরাই।
আজকে আমাদের সমাজের নিরাপত্তা আবর্তিত হয় বুলেট-ব্যাটনকে ঘিরে। কিন্তু প্রকৃত ইসলামের যুগে মানুষ যে অভিনব নিরাপত্তা লাভ করেছিল তাতে বুলেট-ব্যাটনের স্থান ছিল না, ছিল না পুলিশের অস্তিত্বও। ইসলামে পুলিশের জায়গা নেই। জনগণই ছিল পুলিশ। নিজের ও প্রতিবেশির নিরাপত্তা র¶ার দায়িত্ব প্রত্যেকের উপর ন্যস্ত থাকে। বেতনের আশা করে কেউ এই দায়িত্ব পালন করে না। এই দায়িত্ব পালনের প্রেরণা আসে আল্লাহকে সন্তুষ্ট করার বাসনা থেকে। ইসলাম বিশ্বাস করে ভালোবাসায়, ভ্রাতৃত্বে, আত্মত্যাগে। যে দিতে পারে সে ধন্য হয়, যে গ্রহণ করে সে লজ্জিত হয়। অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে মু’মিনরা আত্মতৃপ্তি খুঁজে পায়। অপরের বিপদে-আপদে এগিয়ে আসাকে তারা ঈমানের অঙ্গ মনে করে।
সমাজের প্রত্যেকের অন্তরে ইসলাম এই ভালোবাসা, পরোপকারিতা ও আত্মত্যাগের প্রদীপ জ্বালাতে পেরেছিল বলেই এমন নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল যে, একা একজন সুন্দরী যুবতী মেয়ে রাতের অন্ধকারে শত শত মাইল পথ অতিক্রম করতে পারত, তার মনে বনের জন্তু-জানোয়ার ছাড়া আর কারও ভয় জাগ্রত হত না। অন্যদিকে মানুষের আত্মার সেই শক্তিকে নিষ্ক্রীয় করে ফেলে মানুষকে দেহসর্বস্ব ভোগবাদী জীবে পরিণত করার পরিণতি এই দাঁড়িয়েছে যে, আজ পিতার কাছেও কন্যা নিরাপদ নয়। মায়ের কোলে নিরাপদ নয় শিশু।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা