প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে সন্ত্রাসী...

হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও খুনীদের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

৩ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে সদস্যদের উপর আকস্মিক হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। গত ২৩ আগস্টের ঘটনায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে নিহত হন হেযবুত তওহীদের একজন কর্মী, আহত হন আরো দশজন। এই বর্বোরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ (৩ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর হেযবুত তওহীদ।

মানববন্ধনটি রবীন্দ্র সরণি থেকে শুরু হয়ে হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে মানব সমাবেশে রূপ নেয়। সমাবেশে মূল বক্তব্য দেন হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।

হেযবুত তওহীদের সর্ব্বোচ্চ নেতা বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, হেযবুত তওহীদের মূলনীতি হলো মানবতার কল্যাণে নিজেদের সম্পদ ও জীবন উৎসর্গ করে কাজ করা, কোনো ধরনের অবৈধ অস্ত্রের সংস্পর্শে না যাওয়া এবং রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ না করা। শুরু থেকেই এ সকল নীতিতে আমরা অবিচল। কিন্তু এভাবে যদি আমাদের উপরে অন্যায় হামলা হতেই থাকে, আর যদি অপরাধীরা বিচারের আওতায় না আসে তবে বাংলাদেশকে এক সময় তারা সন্ত্রাসের জনপদে পরিণত করবে। চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এ গোষ্ঠীটি অর্থহীন করে দেবে সমস্ত অর্জন, স্তব্ধ করে দেবে অগ্রগতির চাকা, ভূলুন্ঠিত হবে মানবতা ও মানবাধিকার। সীমাহীন ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই ৫০ বছর পরে সরকার নিশ্চয়ই সেটা হতে দেবেন না।, তিনি সমাবেশ থেকে পরবর্তী ঘোষণা করেন

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

১. আগামীকাল থেকে প্রত্যেক জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান।

২. প্রত্যেক উপজেলায় প্রতিবাদ সমাবেশ

৩. প্রত্যেক এলাকায় গণসংযোগ।

৪. ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) প্রত্যেক জামে মসজিদে মিলাদ মাহফিল।

৫. উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর হামলা থেকে নিজেদের ও আন্দোলনের কার্যালয়গুলোকে সুরক্ষা দেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধির আত্মরক্ষামূলক আইনানুযায়ী প্রস্তুতি গ্রহণ করা।

মানববন্ধনের বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যগ্ম মহাসচিব এস এম শামসুল হুদা। তারা ন্যাক্করজনক এ হামলায় জড়িত সবাইকে গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য সম্পাদক মাখদুমা পন্নী, প্রচার সম্পাদক শফিকুল আলম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, অনলাইন প্রচার সম্পাদক মোখলেসুর রহমান, সহ-সাহিত্য সম্পাদক আসাদ আলি। মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন রব্বানি।

মানববন্ধনে স্বাগত বক্তব্যে গাজীপুর ও উত্তরা অঞ্চলের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে সরকার আছে, আইন-শৃঙ্খলা বাহিনী আছে, সংবিধানে সুস্পষ্টভাবে নাগরিক অধিকার, মানবাধিকারের ধারাগুলো লিপিবদ্ধ আছে। প্রতিটি মানুষের কথা বলার, সংগঠন করার মৌলিক অধিকার সেখানে দেওয়া হয়েছে। অথচ হেযবুত তওহীদকে বারবার এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বারবার আক্রান্ত হয়েও আমরা বিচার পাচ্ছি না। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ সুজন হত্যার বিচারের দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছি।’

হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব এস এম শামসুল হুদা বলেন, হেযবুত তওহীদ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসার বিরুদ্ধে কাজ করছে বিধায় একদল সন্ত্রাসী তাদের টার্গেট করে বারবার হামলা করছে। দেশের মানবাধিকার সংস্থাগুলো এসব ব্যাপারে তেমন কোন তৎপরতা দেখা যায় না। তাদেরকে সবকিছুর উর্ধ্বে গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে হবে, সুজনের হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যারা যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যাই হোক না কেন, তারা সন্ত্রাসী। কাজেই তাদেরকে বিচারের মুখোমুখী করতে হবে।’

ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, ‘আমাদের দাবী, হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে হামলা করে যারা নির্দোষ নিরপরাধ সদস্যদেরকে খুন করেছে, তাদের সবাইকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সেই সঙ্গে পূর্ববর্তী সকল হত্যাকাণ্ডের বিচার করা হোক। এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যেন বাংলাদেশে কেউ আর জঙ্গিবাদের বিস্তার ঘটাতে না পারে, কেউ আর সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বা গুজব রটিয়ে মানুষের জানমালের ক্ষতিসাধন করার দুঃসাহস না দেখাতে পারে।’

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করা নেতাকর্মীরা সুজন হত্যাকাণ্ডের বিচার দ্রুত আইনে করার দাবি জানান। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। হাজার হাজার মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন দীর্ঘ এক কিলোমিটার লম্বা হয়। দীর্ঘ মানববন্ধনের কারণে উত্তরা এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। তাই পুলিশের অনুরোধে মানববন্ধনের সময় সংক্ষিপ্ত করে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমবেত হয়।

 

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা