পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০ জানুয়ারি ২০২৫ ০৬:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

পাবনায় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় ধারাল অস্ত্রসস্ত্র নিয়ে হেযবুত তওহীদের সদস্যদের উপর আবারো হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে আন্দোলনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মানববন্ধনে হামলাকারী সন্ত্রাসীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আল্টিমেটাম দেওয়া হয়। না হলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচির ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করা হয়।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এর তীব্র প্রতিবাদ জানান ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান আন্দোলনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিভাগের সদস্য রুফায়দাহ পন্নী, তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, ঢাকা মহানগরীর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম ওখবাহ, ঢাকা মহানগরীর সহ-সভাপতি আল আমিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফ উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

shi

মানববন্ধনে বক্তারা বলেন, একই সন্ত্রাসীরা একই স্থানে একই সংগঠনের লোকজনের উপর বারবার হামলা করছে, হত্যা করছে, কার্যালয় বাড়িঘর ভাংচুর, লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে। আইন আদালতের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার হচ্ছে না। এভাবে আর কতদিন চলবে। সব মানুষগুলোকে উচ্ছেদ করে এরা ক্ষান্ত হবে? সব মানুষগুলোকে খুন করলে প্রশাসন, সরকারের টনক নড়বে?

গত ২০২২ সালের ২৩ আগস্ট পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর কার্যালয়ে একই জায়গায় এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীটি অতর্কিত হামলা চালিয়েছিল। সেদিন রাতে প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সুজন মন্ডলকে হত্যা করে তারা। আহত করে আরো ১০ সদস্যকে। সেই মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদীকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে তারা হামলার হুমকি দেয়। ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে কয়েকদিন আগেই থানায় জিডি করা হয়। সন্ত্রাসীরা এতটাই বোপরোয়া যে, প্রশাসনও সন্ত্রাসীদের নিবৃত করতে পারল না।
থানা আদালতের তোয়াক্কা না করে গত রবিবার রাত সাড়ে আটটার দিকে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী জামিনে থাকা আসামিদের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারাল অস্ত্র নিয়ে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় মামলার বাদীর বাড়ির পাশে নফসারের মোড় নামক স্থানে হামলা চালায়। তারা হেযবুত তওহীদের সদস্যদের এলোপাতাড়ি কোপায় এবং গুলি করে। এঘটনায় হেযবুত তওহীদের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছে। তারা পাবনা সদর হাসপাতালে কাঁতড়াচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ২০২২ সালে এই স্থানে হামলা করেই সুজন মন্ডলকে নৃশংসভাবে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে সুজন হত্যা মামলাটি রাজনৈতিক মামলায় পরিণত করা হয়। ফলে আসামিরা সহজেই জামিনে বেড়িয়ে আসে। এরপর তারা শহীদ সুজন মন্ডলের পরিবার ও মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে চাপ দিতে থাকে। তারা মামলা চালিয়ে গেলে ক্ষোভে ফেটে পড়ে আসামিরা। বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকে। গত বছরের ৫ আগস্ট বিগত সরকারের পতনের পর আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগে মামলার বাদী সেলিম শেষের বাড়িতে হামলা চালায় তারা। এসময় তারা সেলিম শেখের বাড়ি ও হেযবুত তওহীদের স্থানীয় চরঘোষপুর কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট করে। সেলিম শেখের বাড়িতে অগ্নিসংযোগও করা হয়।

একই জায়গায় একই হামলাকারী আসামিদের দ্বারা বারবার হামলার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ। তারা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার এবং এমন ঘটনার পুনারাবৃত্তি যেন আর না ঘটে তার জন্য প্রশাসনের নিকট যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এছাড়াও মানববন্ধনে বক্তারা হামলাকারী সন্ত্রাসীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আল্টিমেটাম দেওয়া হয়। না হলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচির ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের পাবনা স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এতে হেযবুত তওহীদের ১০ সদস্য আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই রাত আড়াইটায় সুজন শেখ নামে এক সদস্য মারা যান। এ ঘটনার পর সারাদেশে হেযবুত তওহীদের সদস্যরা রাস্তায় নেমে আসেন। তারা সুজন হত্যার বিচারের দাবীতে মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এ ঘটনায় ঐদিন রাতেই হেযবুত তওহীদের সাবেক জেলা সভাপতি সেলিম শেখ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করে। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করতে সক্ষম হয়। সকল আসামিরা বর্তমানে জামিনে মুক্ত আছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ