প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আমি সাধারণ কিন্তু আমার কথা...

আমি সাধারণ কিন্তু আমার কথা সাধারণ নয়

২৮ নভেম্বর ২০২২ ০৬:২৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম:
আমি কোনো রাজনীতি করি না। কোনো নির্দিষ্ট সরকারকে সাপোর্ট করি না। আমি সাধারণ মানুষ, কিন্তু আমার কথা সাধারণ নয়; আমাদের ছোট আন্দোলন, কিন্তু আমাদের বক্তব্য ছোট নয়। আমাদেরকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে পারবেন না। বাঁচতে চাইলে আগে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার কথা আল্লাহর রসুল বলেছেন। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি তোমাদেরকে আদেশ দিয়ে গেলাম। দাড়ি রাখার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। ঐক্যবদ্ধ করার আদেশ রাসুল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। দাড়ি রাখার আদেশ আল্লাহ দেন নাই।
ঐক্যবদ্ধ করতে হবে জাতিবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে। জাতি বিনাশী বিভক্তি আর থাকা চলবে না। রাজনীতি অনৈক্য যেমন সেক্যুলার আন্দোলন, বাম আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সরকারি দল, বিরোধী দল, ধর্মীয় অনৈক্য যেমন ফেরকা মাযহাব তরিকা নিয়ে দ্বন্দ্ব-সংঘাত, কোনো ধরনের অনৈক্য চলবে না। কিছু কিছু মানুষ আমাকে বলে, ‘রসুলের সময়ও তো অনৈক্য ছিল’। কিন্তু তারা দেখে না যে তখন যারা অনৈক্য সৃষ্টিকারী কথা বলেছেন রসুল (স.) মিম্বরে দাড়িয়ে তাদের সতর্ক করেছেন এবং অনৈক্য করাকে কুফর বলে আখ্যায়িত করেছেন। ফলে তারা তওবা করে ঐক্যের রশির মধ্যে ফিরে এসেছে। আর যারা ঐক্যের রশির মধ্যে আসে নাই তাদেরকে রসুল (স.) মো’মেন হিসেবে স্বীকৃতি দিয়েছেন? দেন নাই। তারা কাফের, মুরতাদ, মোশরেক, মোনাফেক হিসেবে জাতি থেকে বিতাড়িত হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতি হবে কয়টা? একটা। জাতির নেতা হবে কয়জন? একজন। এই সূত্র অলঙ্ঘীয় সূত্র। প্রকৃতিক সূত্র। তাহলে জাতির মধ্যে নেতা হবেন কে? আপনারা বাছাই করুন। আপনারা ভাববেন না যে, আমার নেতার হওয়ার খায়েস। না! আমি সূত্র দিয়ে গেলাম, মহামান্য এমামুযযামান সূত্র দিয়েছেন। নেতা আপনারা ঠিক করেন। কাকে নেতা বানাবেন, কে নেতা হবেন, কার আনুগত্য করবেন – আপনারা ঠিক করেন। 
যদি ঐক্যবদ্ধ হতে না পারেন ইসলামের রশি খুলে যাবে আর জাহান্নামের জ্বালানির পাথর হবেন। জাহান্নামের জ্বালানির পাথর হওয়ার আগে এটম বোমার জ্বালানির পাথর হবেন। আপনারা পম্পেই নগরীর নাম শুনছেন? ইটালির আগ্নেয়গিরি নাম হচ্ছে ভিসুভিয়াস। তার থেকেও আগ্ন্যুৎপাত হয়ে একটি নগরী মাটির সাথে মিশে গেছে। সেই নগরীর নাম পম্পেই। নগরীর মানুষগুলি যখন মিশে গেছে তখন পাথরের মতো মানুষ বসে ছিলো। আগ্ন্যুৎপাতে সেখানের মানুষ জন সব সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেছে। জাহান্নামের জ্বালানি পাথর হবেন? সেটা তো পরের কথা। এখনই তো হাউড্রোজেন আর এটম বোমার আঘাতে ধূলিসাৎ হতে হবে। তারপরে জাহান্নাম। আল্লাহর রাসুলের কথা ১০০% সত্য হবে। তাই আগে এক নাম্বার ঐক্য। 
ঐক্যবদ্ধ করবেন কীভাবে?
আপনারা বলেন, কীভাবে ঐক্যবদ্ধ হব? আপনাদের দলের কর্মীরাই তো নেতার কথা শুনে না। দলের সিদ্ধান্ত যদি হয়- তুমি নির্বাচনে দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে বলে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবো, আমি ওকে মানি না। ঐক্যবদ্ধ করতে পারবেন না আপনারা। ঐক্যবদ্ধ করার দায়িত্ব হেযবুত তওহীদ নিয়েছেন। হেযবুত তওহীদের কর্মীদেরকে, নেতাদেরকে, আমিরদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এখন মাঠে নামতে হবে।
আজকের সম্মেলনের প্রথম সিদ্ধান্ত- দুর্ভিক্ষের হাত থেকে জাতিকে বাঁচানোর জন্য এক নম্বর সূত্র কী? ঐক্যবদ্ধ হওয়া। কেমন ঐক্য? লোহার মতো ঐক্য, সীসার মতো ঐক্য। ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য আপনারা মাঠে ময়দানে নামবেন। আপনাদের বিছানা হবে আল্লাহর জমিন। আল্লাহ যা খাওয়াবেন মাঠে ময়দানে তা খাবেন। আপনারা যদি ঐক্যের দাওয়াত নিয়ে, ঐক্যের আহ্বান নিয়ে মাঠে ময়দানে থাকেন, তবে আমাদের মধ্যে কেউ কেউ শাহাদাত বরণ করতে পারেন, কেউ কেউ আহত বিকলাঙ্গ হতে পারেন, কেউ কেউ নাস্তানাবুদ হতে পারেন, কেউ কেউ অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু হয়ে যেতে পারেন।
সাহাবায়ে কেরাম জাহেলি সমাজকে ঐক্যবদ্ধ করেছেন। এই সুন্নাহ অনুসরণ না করে অন্য কোনো পথে ঐক্যবদ্ধ করতে পারবেন না। অফিসে বসে পারবেন না। এসি লাগানো টাইলসের অফিস, দামি চেয়ারে বসে কেউ কোনোদিন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। ঘরে বসে পোলাও কোরমা খেয়ে জাতিকে কেউ দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে পারে নাই। তোমরাও পারবেনা। যেদিন তোমরা মাটি খাওয়ার সিদ্ধান্ত নেবে, কলা রুটি খাওয়ার সিদ্ধান্ত নিবে সেদিন জনগণকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে পারবে। 
সরকার বলছেন, সরকারের আদেশ শিরধার্য। আমরা ভেন্নার তেল ব্যবহার করব। আমাদের বিদ্যুৎ লাগবে না। ছোটবেলার কথা আমার মনে আছে, সূর্যের আলোয় বিদ্যুৎ ছাড়া লেখাপড়া করেছি। কুপি বাতি দিয়ে লেখাপড়া করেছি। আমরা পারব, আবার সেখানে ফিরে যাবো। কোনো বিদ্যুৎ লাগবে না। কিন্তু আপনারা যারা রাষ্ট্র চালাচ্ছেন, আপনারা যারা সমাজ চালাচ্ছেন তারা আগে আপনারা প্র্যাক্টিস করেন। তখন দেখবেন জাতি প্র্যাক্টিস করবে। এই দেশের বড় বড় শিল্পপতি, কোটিপতি, পয়সাওয়ালাদের ভবিষ্যৎ দেশে নাই। তাদের সন্তানদেরকে বিদেশে পড়ান। গত মাসের খবর, ব্রিটেন কলেজ বিশ্ববিদ্যালয় ২০ হাজার স্টুডেন্টকে ভিসা দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। লেখাপড়া করার জন্য আমরা ব্রিটেনে যাচ্ছি। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুরি চাপাতি দিয়ে মারামারি লাগিয়ে দিয়ে আপনাদের সন্তানদের শিক্ষার জন্য বিদেশে পাঠাচ্ছেন। কিন্তু তারা সেখান থেকে ইসলাম শিখে আসবে না, দাজ্জালীয় সভ্যতা রপ্ত করে আসবে। 
আমার দেশের সেনাপ্রধান চাকরি যাওয়ার পরে বিদেশে চলে যান। আমার দেশের রাষ্ট্রপতি চাকরি যাওয়ার পরে বিদেশ চলে যান। আমার দেশের পুলিশ প্রধান বিদেশ চলে যান। আমার দেশের যাদের পয়সা আছে তারা বিদেশের হাসপাতালে চিকিৎসা করান। ছেলেমেয়েদেরকে বিদেশে লেখাপড়া করান। কে বাঁচাবে আমাদের দুর্ভিক্ষ থেকে? আল্লাহ বাঁচাবেন? না, আল্লাহ শর্ত দিয়েছেন। আল্লাহ বলেন, আমি বাঁচাবো। শর্ত একটাই- মো’মেন হতে হবে। কী হতে হবে? মো’মেন। পত্রিকার সম্পাদক কোথায়? খবর নিয়ে দেখেন, সম্পাদক মহোদয় বিদেশে। কলকারখানা ইন্ডাস্ট্রির এমডি পরিচালক বিদেশে, সব বিদেশে। তাদের ভবিষ্যৎ এখানে নাই। বিচারপতি অবসর নিয়ে চলে যান বিদেশে। সন্তানরা আগে থেকেই সেখানে প্রতিষ্ঠিত। তারা বলেন, এ দেশে কোনো ভবিষ্যৎ নাই। তাহলে জাতিকে কে বাঁচাবে? কে দুর্ভিক্ষর হাত থেকে বাঁচাবে? রাজনৈতিক সংকট থেকে বাঁচাবে কে? 
আপনারা দীর্ঘদিন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। জ্ঞান অর্জন করেছেন। সেই অভিজ্ঞতা সেই জ্ঞান নিয়ে আপনারা চলে যাচ্ছেন বিদেশে। সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছেন বিদেশে। আর নাক শিঁটকিয়ে বলেন, এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। এই দেশের ভবিষ্যৎ আপনারা নষ্ট করেন। আমাদের ভবিষ্যৎ আপনারা নষ্ট করেন। কিন্তু আপনার সন্তান বিদেশে গিয়ে নাদুসনুদুস হতে পারে, আমার সন্তানদেরকে বাংলার মাটিতে কঙ্কালসার হতে দেব না। এ মাটি আমার, দেশ আমার, মানুষ আমার। আপনার সব নিয়ে বিদেশ যান, কিন্তু বাংলার মাটিতে পা রাখতে পারবেন না। 
দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে হেযবুত তওহীদ এখন থেকে তোমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শহরে নগরে বন্দরে তোমরা বেরিয়ে পড়ো। কোনো প্রতিরোধের তোয়াক্কা করবে না। কোনো সমালোচনাকারীর সমালোচনা তোয়াক্কা করবে না। তোমরা কি জীবন দিতে প্রস্তুত? যদি তোমরা জীবন দিতে প্রস্তুত হও তবে এই জাতি দুর্ভিক্ষের হাত থেকে বাঁচবে।
এ জাতিকে যতদূর সম্ভব ঐক্যবদ্ধ করতে হবে। ধর্মগুরুরা ঐক্যবদ্ধ হতে দেবে না। যার যার মাদ্রাসা তার তার এলাহ। আল্লাহ এখন এদের কাছে এলাহ নয়। যারা শাসন করে ব্রিটিশদের তৈরি আইন দিয়ে করে। পশ্চিমাদের জীবন দর্শনই তাদের এলাহ। যারা রাজনীতি করে পশ্চিমারা তাদের এলাহ। কাজেই এরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে না। হেযবুত তওহীদ তোমরা মাঠে নাম। ঐক্যবদ্ধ করার জন্য বেরিয়ে পড়ো।
[ হেযবুত তওহীদের কেন্দ্রীয় সম্মেলনে প্রদত্ত ভাষণ থেকে সম্পাদিত: হাসান মাহ্দী ]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা