প্রচ্ছদ    আন্তর্জাতিক   ‘জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি...

‘জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি’ -মমতা

১৩ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘটে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসতে ব্যর্থ হওয়ার পর এক আবেগপূর্ণ বক্তৃতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের শীর্ষ পদের প্রতি তার কোনো মোহ নেই আর ‘জনগণের স্বার্থে’ পদত্যাগ করতে তিনি রাজি আছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৫টায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে বৈঠকটি হওয়ার কথা ছিল। ধর্মঘটী চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাকক্ষে মমতা দুই ঘণ্টারও বেশি বসে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি হয়নি।
শুরু থেকেই মমতার সঙ্গে বৈঠকের জন্য ধর্মঘটী চিকিৎসকদের দু’টি প্রধান শর্ত ছিল। এর একটি হল, বৈঠকের সরাসরি সম্প্রচার। দ্বিতীয় শর্তে ৩০ জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যোগ দিতে চেয়েছিলেন তারা। কিন্তু দুই শর্তেই আপত্তি জানায় রাজ্য সরকার।
চিকিৎসকদের প্রতিনিধিরা বৈঠকের জন্য নবান্নের গেইট পর্যন্ত এসেছিলেন। কিন্তু যখন জানলেন সরকার তাদের বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবি মেনে নেয়নি তখন তারা তারা ভেতরে প্রবেশ করতে আর রাজি হননি। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের আদেশের কথা উল্লেখ করে সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়া যাবে না বলে জানায়।
তবে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠকের জন্য ধর্মঘটী চিকিৎসকদের অন্যান্য শর্ত মেনে নিয়েছিল সরকার। তাদের ১৫ জন প্রতিনিধিকে বৈঠকের জন্য আসার অনুমতি দিয়েছিল, কিন্তু তারা নিজেদের দাবি মতো আসেন ৩২ জন; পরে সম্ভবত আরো একজন এসে যোগ দেন। তাদের সবাইকেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ শুধু সরাসরি সম্প্রচারের অনুমতি দিতে রাজি হয়নি; বলেছে, বৈঠকের কার্যধারা রেকর্ড করা হবে আর পরে তা সম্প্রচার করা যেতে পারে। কিন্তু চিকিৎসকদের প্রতিনিধিরা এভাবে বৈঠক করতে রাজি হননি। এরপর দুই ঘণ্টারও বেশি নবান্নের সভাকক্ষে অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা।
এরপর নবান্ন থেকেই সংবাদ সম্মেলন করে তিনি জানান, ধর্মঘটী চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সংলাপের জন্য সরকার সবসময়ই প্রস্তুত আছে।
কিছু ‘স্বার্থান্বেষী প্রতিবাদকে নিজেদের স্বার্থসিদ্ধির’ জন্য ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবারের আগেও পর পর দুই দিন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মমতা। কিন্তু সাড়া পাননি।
তিনি বলেন, “বাংলার মানুষের অনুভূতির কাছে ক্ষমা চাই আমি। আপনারা ভেবেছিলেন আজ বিষয়টির সমাধান হয়ে যাবে। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম।

সামাজিক মাধ্যমে সরকারবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমাকে অসম্মান করা হয়েছে। আমাদের সরকারকে অসম্মান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এখানে একটি রাজনৈতিক রঙ আছে।”
এই রাজনৈতিক রঙের পেছনে যারা আছে তারা, তিনি বলেন, “বিচার চায় না। তারা চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।
“জনগণের স্বার্থে আমি পদত্যাগ করতে প্রস্তুত আছি। আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি তিলোত্তমার (খুন হওয়া নারী চিকিৎসক) বিচার চাই। আমি চাই মানুষ চিকিৎসা পাক।”
ধর্মঘটী চিকিৎসকরা শুধু নির্দেশনা পালন করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আমি জানি প্রতিনিধিদের অনেকেই বৈঠকে আগ্রহী ছিলেন। কিন্তু দুই থেকে তিনজন লোক বাইরে থেকে নির্দেশনা দিচ্ছে। পেছন থেকে তারা বলছে, বৈঠকে যেও না, আলোচনা করো না।”
তিনি বলেন, তার একমাত্র অনুরোধ হচ্ছে চিকিৎসকরা ধর্মঘট ছেড়ে কাজে যোগ দিক, কারণ লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।
মমতা বলেছেন, এরপরও যদি ধর্মঘটী চিকিৎসকরা বৈঠক করতে চান তবে মুখ্যসচিব ও সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন। কিন্তু তিনি আপাতত আর কোনো বৈঠকে থাকছেন না।
আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ন্যায়বিচারসহ বিভিন্ন দাবিতে টানা ধর্মঘট পালন করছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। তাদের ধর্মঘটে ইতোমধ্যে ৩৩ দিন পার হয়ে গেছে। 
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা