প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সত্যের উপর ঐক্যবদ্ধ না হলে...

সত্যের উপর ঐক্যবদ্ধ না হলে শেষরক্ষা হবে না

৪ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম
আমি বাঙালি। শত শত বছর থেকে বাঙলার সহজাত সংস্কৃতি আমার রক্তে মিশে আছে। বাঙলার একতারা, দোতরা হাতে বটতলায় বাউলের মরমি গান, কলসি কাঁখে চিরন্তন বাঙালি নারী, মাথায় ঝাঁপি নিয়ে বিল থেকে মাছ ধরে ফিরছে জেলে, লুঙ্গি পরা, মাথায় গামছা বাঁধা কৃষক গরু নিয়ে মাঠে যায়, বাঙালি বধূর বারহাতি শাড়ি, পান্তাভাত, ইলিশমাছ, পদ্মা, মেঘনা, যমুনা, বাংলা ভাষা, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাঁশির সুর, নজরুল, রবীন্দ্রনাথ, লালনকে হৃদয়ে ধারণ করে আমরা বাঙালি। আমাদের চেতনার গভীরে আছে ধর্ম, বর্ণ, গোত্র নির্বশেষে সাম্য, মৈত্রী, সৌহার্দ্য, সালাম, প্রণাম। সেই জন্যই আমাদের ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। আমি ইচ্ছে করেও শত চেষ্টা করেও, শত চাইনিজ আর ফাস্টফুড, পিজ্জা, থাই স্যুপ খেয়েও, আরবী খোরমা খেজুর খেয়েও ইউরোপীয়, চাইনিজ বা আরবীয় হতে পারব না।
আমি বাংলাদেশি। আমার ইতিহাসের এক বিরাট ও বিস্ময়কর ঘটনা ’৭১ এর মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের আলোচনা ছাড়া একটা দিনও আমার কাটে না। এ চেতনা আমার সর্বাবস্থায় জাগ্রত। যে চেতনা ছিল অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরশাসন, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সমাজ সৃষ্টির জন্য, যেখানে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, ধর্মের নামে অধর্ম চলবে না, হানাহানি, রাহাজানি থাকবে না, শাসনের নামে জুলুম চলবে না, কয়েকটি পরিবারের কাছে জাতীয় নেতৃত্ব ও সম্পদ কেন্দ্রীভূত হবে না। এক কথায় তারা চেয়েছিলেন ধর্ম, বর্ণ, গোত্র মিলে একটি একক শান্তি পূর্ণ সমাজ। পাকিস্তান ছিল এমন একটি রাষ্ট্র যা একটি ধর্মব্যবসায়ী রাষ্ট্র। মুক্তিযোদ্ধারা চেয়েছেন এমন একটি দেশ যেখানে কোনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না, সব ধর্মের মানুষ তাদের যার যার ধর্ম পালনের সমান অধিকার লাভ করবে। একাত্তরের চেতনা ধর্মহীনতা ছিল না, বরং ছিল ধর্মের নামে চলা অধর্মের বিরুদ্ধে।
আমি মুসলিম। আমার যেমন দেহ আছে তেমনি আছে আত্মা। আমি যেমন সৃষ্ট তেমনি আমার একজন স্রষ্টাও আছেন। আমার ইহকাল যেমন বাস্তব তেমনি পরকালও বাস্তব। কাজেই দুইকাল নিয়েই আমার জীবন। উভয় জীবনের মুক্তির জন্য যুগে যুগে স্রষ্টা তাঁর প্রেরিতদের মাধ্যমে পথ নির্দেশনা পাঠিয়েছেন যার সর্বশেষ সংস্করণ হলো ইসলাম। সেই ইসলামের সাম্যের বাণী নিয়ে অর্ধ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম যুগের মুসলিমরা। ইসলামে প্রবেশের শর্ত হচ্ছে এ কথা বিশ্বাস করা যে “লা ইলাহ হা ইল্লাল্লাহ” – আল্লাহর কথা ছাড়া আর কারো কথা না মানা। অর্থাৎ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরেুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গিকার হচ্ছে ইসলামের মর্মকথা। মানবতার কল্যাণ সাধনই আমার এবাদত। ধর্মের এই প্রকৃত চেতনাকে আমি সর্বাবস্থায় শয়নে, স্বপনে, জাগরণে ধারণ করি।
আমি সনাতন। সনাতন অর্থ হলো চিরন্তন, শ্বাশ্বত, যেটা ছিল-আছে-থাকবে। সনাতনের চিরন্তন বাণী হলো সেই মহাসত্যকে ধারণ করা যেটা ধারণ করলে একজন ব্যক্তি মায়া মমতা, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, মানবতা, সহযোগীতা, সহমর্মিতা ইত্যাদি মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়। ধর্ম শব্দটির আক্ষরিক অর্থ যে গুণ বা বৈশিষ্ট্য ধারণ করা হয়, সেটা হচ্ছে এমন গুণ যা ধারণ করলে অপরের দুঃখ কষ্ট দেখে একজনের হৃদয় আকুল হয়। পবিত্র কোর’আনে ইসলামকে বলা হয়েছে দীনুল কাইয়্যেমাহ যার অর্থই সনাতন, শাশ্বত, চিরন্তন।
আমরা এ দেশে যারাই বসবাস করি, তারা এ মাটিরই সন্তান, আমাদের কোনো প্রকার বিশ্বাস বা চেতনাই যেন জাতীয় ঐক্যের পথে প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়। আমাদের সব চেতনাধারীদের এখন এক বিন্দুতে ঐক্যবদ্ধ হতে হবে, একক ও অবিভাজ্য মহাজাতি হিসাবে বলিষ্ঠভাবে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে বৈদেশিক পরাশক্তিগুলো বিভাজিত জাতিতে দাঁত বসানোর মওকা পায়। সেই ঐক্যসূত্র কী হবে? সেটা হচ্ছে সকল প্রকার অন্যায়, সন্ত্রাসের বিরুদ্ধে এবং সকল ন্যায়ের পক্ষে। আমাদের শ্লোগান হবে- এক জাতি এক দেশ – ঐক্যবদ্ধ বাংলাদেশ। সেই জাতির মূল ধর্ম, তারা সত্যনিষ্ঠ জাতি।
এই ই¯পাত কঠিন ঐক্য এখন কেন প্রয়োজন? যেভাবে সাম্রাজ্যবাদীদের ইন্ধনে ও ধর্মব্যাবসায়ীদের ষড়যন্ত্রে একের পর এক মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই তাণ্ডবলীলা থেকে যদি আমাদের প্রিয় জন্মভূমিকে রক্ষা করতে হয় তাহলে সেটা সম্ভব হবে যদি সকল চেতনার লোককে একটি বিন্দুতে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে, আমাদের মূল চেতনাগুলোর মধ্যে কোনো সংঘাত নেই, তাই মূল চেতনাগুলো বজায় রেখে, সেগুলোকে শানিত করে আমরা সবাই এক বিন্দুতে আসতে পারি। যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমি হলফ করে বলতে পারি বহু সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা, হাজার বছরের লালিত বাঙালি চেতনা এবং ধর্মীয় চেতনা, ইত্যাদি কোনো চেতনাই জাতিকে শেষ রক্ষা করতে পারবে না। যে মাটিতে আমি সেজদা করি, যে মাটিতে আমি মন্দির গড়ি, যে মাটিতে আমি ফসল ফলাই সেই মাটি আবারো পরাশক্তির পদানত হয়ে যাবে, যেমন হয়েছে সিরিয়া, ইরাক, আফগানিস্তান। তখন আমার কোনো চেতনাই থাকবে না, আমাদের মাতৃভ‚মি হয়ে যাবো যুদ্ধবিদ্ধস্তু দেশ। আমাদের একটাই পরিচয় হবে- উদ্বাস্তু। হিন্দু মুসলমান বাঙালি বাংলাদেশী সব চেতনাবাদীরা তখন উদ্বাস্তুশিবিরে বাস করবো। ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে, আর এটা সম্ভব যার প্রমাণ আমি দিলাম।   লেখক: এমাম, হেযবুত তওহীদ

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা