…. খাদ্যশস্যের বৈশ্বিক উৎপাদন কমের পূর্বাভাস দিল আইজিসি

২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
বিশ্বের শীর্ষ উৎপাদক দেশগুলোয় বৈরী আবহাওয়ায় কমছে ভুট্টা উৎপাদন। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদনে। পরিস্থিতি বিবেচনায় খাদ্যশস্যের বৈশ্বিক উৎপাদন পূর্বাভাস কমিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। এক বছরের ব্যবধানে উৎপাদন কমতে পারে ৪ কোটি ৩০ লাখ টন। জানুয়ারিতে আইজিসি ২২৫ কোটি ৬০ লাখ টন খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু চলতি মাসে তা ৮০ লাখ টন কমিয়ে ২২৪ কোটি ৮০ লাখ টন ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনায় ব্যাপক হারে ভুট্টা উৎপাদন কমায় পূর্বাভাসে এমন পরিবর্তন আনা হয়েছে।
খাদ্যশস্যের বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ ধরা হয়েছে ৪০ কোটি ৭০ লাখ টন। জানুয়ারির মতোই বাণিজ্য পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে। তবে গত মৌসুমের চেয়ে বাণিজ্য ১ কোটি ৭০ লাখ টন কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক মন্দার উদ্বেগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিসহ নানা বিষয় বাণিজ্যকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।
এদিকে খাদ্যশস্যের বৈশ্বিক ব্যবহার পূর্বাভাস ৯০ লাখ টন কমানো হয়েছে। আইজিসি বলছে, চলতি মৌসুমে ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ২২৬ কোটি ৬০ লাখ টনে। জানুয়ারিতে দেয়া পূর্বাভাসে যা ছিল ২২৭ কোটি ৫০ লাখ টন। আইজিসি ১৬ ফেব্রুয়ারি গ্রেইন মার্কেট শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, খাদ্যশস্যের বৈশ্বিক উৎপাদনের চেয়ে ব্যবহারের পরিমাণ ১ কোটি ৮০ লাখ টন বেশি। ফলে বৈশ্বিক সরবরাহ ঘাটতির মুখে থাকবে।
প্রতিবেদনটিতে বলা হয়, চলতি মৌসুমে বিশ্বজুড়ে ভুট্টা উৎপাদন এর আগের মৌসুমের তুলনায় ৬ কোটি ৭০ লাখ টন কমতে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১১৫ কোটি ৩০ লাখ টনে। এক বছরের ব্যবধানে উৎপাদন ৬ কোটি ৭০ লাখ টনে নামতে পারে। শস্যটির বাণিজ্য পূর্বাভাস ১৭ কোটি টনেই পরিবর্তিত রাখা হয়েছে। তবে গত মৌসুমের তুলনায় বাণিজ্য ৯০ লাখ টন কমতে পারে।
এদিকে গমের উৎপাদন ও ব্যবহার পূর্বাভাস জানুয়ারির মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ৭৯ কোটি ৬০ লাখ টন। তবে গত মৌসুমের তুলনায় উৎপাদন দেড় কোটি টন বাড়ার সম্ভাবনা রয়েছে। এ মৌসুমে শস্যটির ব্যবহার দাঁড়াতে পারে ৭৮ কোটি ৯০ লাখ টন। বিশ্বজুড়ে ১৯ কোটি ৭০ লাখ টন গমের বাণিজ্য হতে পারে বলে মনে করছে আইজিসি।
আইজিসি জানুয়ারিতে ৩৮ কোটি ৫০ লাখ টন সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল। চলতি মাসে তা ৭০ লাখ টন কমিয়ে ৩৭ কোটি ৮০ লাখ টন ধরা হয়েছে। তবে গত মৌসুমের চেয়ে উৎপাদন ২ কোটি ২০ লাখ টন বাড়ার সম্ভাবনা রয়েছে। 
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) বলছে, বৈরী আবহাওয়ায় সয়াবিন উৎপাদন পাঁচ বছরের সর্বনি¤েœ নামতে পারে। আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদক দেশ। বর্তমানে ভয়াবহ খরার প্রভাবে বিপর্যস্ত দেশটির কৃষিপণ্য উৎপাদন খাত। গত অর্ধশতকে এমন খরা আর কখনো দেখা যায়নি। এতে দেশটিতে সয়াবিন উৎপাদন তলানিতে নামার আশঙ্কা রয়েছে, যা বৈশ্বিক উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। তেলবীজটির বাণিজ্য পূর্বাভাস ১০ লাখ টন কমিয়েছে আইজিসি। বাণিজ্যের পরিমাণ ধরা হয়েছে ১৬ কোটি ৭০ লাখ টন। এর আগের পূর্বাভাসে যা ছিল ১৬ কোটি ৮০ লাখ টন।
অন্যদিকে চালের বৈশ্বিক উৎপাদন পূর্বাভাস ৫০ কোটি ৪০ লাখ টনে অপরিবর্তিত রেখেছে আইজিসি। যদিও গত মৌসুমের চেয়ে শস্যটির উৎপাদন ১ কোটি ২০ লাখ টন কমার আশঙ্কা রয়েছে। তবে বাণিজ্য পূর্বাভাস ১০ লাখ টন বাড়িয়ে ৫ কোটি ২০ লাখ টন ধরা হয়েছে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ