ইমরান-বুশরার বিয়ে বৈধতা জানতে চেয়ে নোটিশ আদালতের

১৮ জুলাই ২০২৩ ১১:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা বিবির বিয়ের বৈধতা জানতে চেয়ে নোটিশ জারি করেছেন পাকিস্তানের একটি আদালত।

রাজধানী ইসলামাবাদের একটি জেলা ও সেশন আদালতের বিচারক ও সিভিল জজ কুদরতউল্লাহ মঙ্গলবার এই নোটিশ জারি করেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। নোটিশে নিজেদের বিয়ের বৈধতা সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য আগামী ২০ জুলাই পিটিআই চেয়ারম্যান ও তার স্ত্রীকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন বিচারক।

গত এপ্রিলে মুহম্মদ হানিফ নামে এক ব্যক্তি ইমরান খান ও বুশরা বিবির বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালতে পিটিশন জমা দেন। সেখানে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের ‘মহিলা পীর’ নামে পরিচিত বুশরা বিবিকে বিয়ে করার ক্ষেত্রে ইমরান খান ‘ইদ্দত’ মানেননি, যা ইসলামি শরিয়তের পরিপন্থী।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইসলামি আইন অনুসারে কোনো নারী বিবাহবিচ্ছেদের পরপরই দ্বিতীয় কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন না। এক্ষেত্রে ওই নারীকে অন্তত ৪ মাস অপেক্ষা করতে হয়। এই অন্তবর্তী সময়কে বলা হয় ‘ইদ্দত’।

মুহম্মদ হানিফ তার পিটিশনে বলেন, ‘বুশরা বিবির সঙ্গে তার সাবেক স্বামীর বিচ্ছেদ ঘটে ২০১৭ সালের নভেম্বরে। তারপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইমরান খানের সঙ্গে বিয়ে হয় তার। এটা পরিষ্কারভাবে শরিয়া ও ইসলামি আইনের পরিপন্থী।’

যে কাজি এই বিয়ে নিবন্ধন করেছিলেন, সেই মুফতি মুহম্মদ সাঈদের বক্তব্যও পিটিশনে যুক্ত করেছেন মুহম্মদ হানিফ। সেখানে মুফতি মুহম্মদ সাঈদ দাবি করেছেন, ‘ইদ্দত’ নিয়ে সংশয় থাকায় তিনি প্রথমে এই বিয়ে পড়াতে চাননি, কিন্তু বুশরা বিবির এক বোন তাকে আশ্বস্ত করে বলেছিলেন বিয়ের জন্য শরিয়া আইনের সব ধরনের প্রয়োজনীয় শর্ত পূরণ করা হয়েছে। বুশরা এবং ইমরান খান এখন বিয়ে করতে পারবেন।

তারপরই এই বিয়ে তিনি নিবন্ধন করেন বলে পিটিশনে বলেছেন মুফতি সাঈদ। পরে আদালতে সাক্ষ্য দিতে এসেও এই কাজি বলেন, এই বিয়ে ইসলামি শরিয়াসম্মত নয়, কারণ বুশরার ইদ্দতকাল পেরোনোর আগেই তাকে বিয়ে করেছেন ইমরান।

যে আদালতে পিটিশনটি জমা দিয়েছিলেন মুহম্মদ হানিফ, সেখানকার বিচারক মুহম্মদ আজম খান গত সপ্তাহে সেটি ইসলামাবাদের জেলা ও সেশন জজ আদালতের সিভিল বিভাগে স্থানান্তরের নির্দেশ দেন। তারপর মঙ্গলবার ইমরান ও বুশরা বিবিকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়ে নোটিশ দিলেন আদালত।

যে কারণে বুশরাকে বিয়ে করেন ইমরান

বুশরা বিবির প্রকৃত নাম বুশরা রিয়াজ ওয়াতু। তবে আধ্যাত্মিক নারী বা মহিলা পীর হিসেবে পরিচিত বুশরাকে পাকিস্তানে ‘বুশরা বিবি’ নামেই জানে।

২০১৭-১৮ সালের দিকে পিটিআইয়ের শীর্ষ নির্বাহী কমিটির সদস্য ছিলেন মুফতি মুহম্মদ সাঈদ। আদালতে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, বুশরার ভবিষ্যৎবানী প্রদানের ক্ষমতায় আকৃষ্ট হয়েই তাকে বিয়ের জন্য ‘ব্যস্ত’ হয়ে উঠেছিলেন ইমরান খান। কারণ পিটিআইয়ের চেয়ারম্যানের বিশ্বাস ছিল, যদি তিনি বুশরা বিবিকে বিয়ে করেন, সেক্ষেত্রে ২০১৯ সালের নির্বাচনে তার বিজয় কেউ ঠেকাতে পারবেন না।

বাস্তবেও অবশ্য তাই হয়েছিল। ২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিল পিটিআই, প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন ইমরান খান।

তবে নিজের মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই , ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের বিরোধী এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হতে হয়েছে তাকে। পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই প্রথম প্রধানমন্ত্রী, যিনি বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন।

গত এপ্রিলের আদালতে সাক্ষ্য দিতে এসে মুফতি সাঈদ বলেন, ‘২০১৮ সালের জানুয়ারিতে ইমরান খান প্রথমবার আমাকে বুশরা বিবির সঙ্গে তার বিয়ে নিবন্ধন করানোর জন্য অনুরোধ করেন। আমি তাকে (বুশরার) ইদ্দতকাল শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলাম।’

‘পরে ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয়বারের মতো আমাকে অনুরোধ করেন এবং সেবার বুশরা বিবির এক বোন আমাকে নিশ্চয়তা দেন যে এখানে কোনো সমস্যা নেই। শরিয়া আইনের সব শর্ত তারা পালন করেছেন। পরে আমি তাদের বিয়ে পড়াই।’

‘এই বিয়ে অবৈধ। কারণ যখন এটি হয়েছিল, বুশরা বিবির ইদ্দতকাল তখনও শেষ হয়নি।’

তিনি আরও জানান, বিয়ের অনুষ্ঠানে ইমরান খানের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। কেবল বুশরা বিবির পরিবার ও স্বজনদের উপস্থিতিতে হয়েছে এই বিয়ে।

এর আগেও দু’বার বিয়ে করেছেন ইমরান খান। প্রথমবার ১৯৯৫ সালে ব্রিটেনের নাগরিক, লেখক ও চলচ্চিত্রকার জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন তিনি। ২০০৪ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সুলাইমান ইসা ও কাসিম নামে দুই সন্তান রয়েছে এই যুগলের।

পরে ২০১৫ সালের জানুয়ারিতে রেহাম খান নামের নারীকে বিয়ে করেন ইমরান। তবে সেই বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ