প্রচ্ছদ    সারাদেশ   চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে...

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে

৬ নভেম্বর ২০২৩ ১০:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের আয়োজনে আজ  সোমবার (৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের সেন্টু মার্কেট সংলগ্ন বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে মাহি বলেন, আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন উপহার দিতে চাই। দেশবাসীকে জানাতে চাই, অন্য জেলা কী করছে জানি না, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিএনপিকে আর চায় না। এই জেলার কৃষকসমাজ বিএনপিকে চায় না। তারা চাই, সুষ্ঠুভাবে ভোট দিতে। তরুণরা তাদের প্রথম ভোট নৌকায় দিতে চায়।

গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়েছে উল্লেখ করে মাহি বলেন, আমার যেসব ভাই-বোন বছরের প্রথম দিনে নতুন বই পায়, তার পরিবার চায় না এই দেশে বিএনপি আসুক। বিএনপি যে অপরাজনীতি ও জ্বালাও-পোড়াও শুরু করেছে, চাঁপাইনবাবগঞ্জে তা মোকাবিলায় ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং তার উন্নয়নের বার্তা চারদিকে ছড়িয়ে দেবেন। বিএনপি-জামায়াত যাতে মানুষকে ভুল বুঝাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে তরুণদের প্রথম ভোট নৌকায় দিতে পারে।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

তিনি আরও বলেন, এ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ বিএনপির অবরোধ মানে না। আজকে সীমান্তবর্তী ভোলাহাটের শেষ ঘরটিতেও পৌঁছে গেছে বিদ্যুতের আলো। সেই ঘরে লাইট জ্বলে। সেই ঘরের মানুষ চায় না, এই দেশে অবরোধ হোক, ক্ষমতায় অন্য কোনো দল আসুক। কারণ আওয়ামী লীগ সরকারই তাদের ঘরে ঘরে বিদুৎ এনে দিয়েছে। আজকে সীমান্তের সোনামসজিদ এলাকার শেষ ঘরটিতেও একটি ছেলে মোবাইলে ইন্টারনেট সংযোগ দিয়ে দেখছে, ঢাকায় কীভাবে এক পুলিশ ভাইকে মারতে মারতে মেরেই ফেলা হলো। সেই ছেলেটি চায় না, এই দেশে আর বিএনপি আসুক। তারা চায় না, এই দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করা সেই বিএনপি ক্ষমতায় আসুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজকে আমার বাসা নাচোল উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আসার পথে বেশ সময় লেগেছে। আমি ভেবেছিলাম হয়ত রাস্তা ফাঁকা থাকবে, কারণ আজকে অবরোধ চলছে। কিন্তু রাস্তায় বের হয়ে দেখলাম অনেক ট্রাক, অটোরিকশা, সিএনজি চলছে। কর্মমুখর জীবন পার করছে সবাই। রাস্তায় অনেককেই জিজ্ঞেস করলাম, আজকে অবরোধ না? উত্তরে সাধারণ খেটে-খাওয়া মানুষজন জানালো, এসব অবরোধ মানলে হবে? আমরা কাজ করে খায়। এই দেশে আমরা অবরোধ মানি না।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানেই বিএনপির অবরোধবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক। এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা