প্রচ্ছদ    ঢাকা   মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে জামানত...

মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৭ প্রার্থী

১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ১৭ জন প্রার্থীই ভোট কম পাওয়ায় তাদের জামানত হারিয়েছেন। মাদারীপুর-১ আসনে ১০ জনের মধ্যে ৭ জন, মাদারীপুর-২ আসনে ১০ জনের মধ্যে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ৫ জনের মধ্যে ৩ জনই জামানত হারিয়েছেন।

মাদারীপুর-১ আসনে ১০২ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২ শত ৮৯। নির্বাচনে ভোট দিয়েছে ১ লাখ ৮২ হাজার ৭ শত ১০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭ শত ১৯টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৫৬.৩৪%। এই আসনে প্রার্থী ছিল ১০ জন। এদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকসা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা ৬৪ হাজার ৯ শত ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার ৬৪ হাজার ৫ শত ২৮ ভোট পেয়ে ২য় অবস্থানে আছেন। বিএনপি’র বিদ্রোহী (স্বতন্ত্র জাহাজ) প্রার্থী কামাল জামান মোল্লা ৩৬ হাজার ৫ শত ৬৪ ভোট পেয়ে ৩য় অবস্থানে আছেন। বাকী ৭ জন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) আকরাম হোসাইন ৬ হাজার ২ শত ৫ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (কাস্তে) আবদুল আলী ২০৮ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু ১৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী (হরিণ) মো. ইমরান হাসান ২৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টি (আনারস) মো. হাফিজুর রহমান ৬৯ ভোট, গণঅধিকার পরিষদের (ট্রাক) রাজিব মোল্লা ৩ হাজার ২৬ ভোট, বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র ফুটবল) সাজ্জাত হোসেন সিদ্দিকী ৩ হাজার ৫৯ ভোট পেয়েছেন।

মাদারীপুর-২ আসনে ১৪৫ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৪ লাখ ৩৬ হাজার ২ শত ৩২। নির্বাচনে ভোট দিয়েছে ১ লাখ ৯২ হাজার ১ শত ৬৪ জন। ভোট বাতিল হয়েছে ৬ হাজার ৪ শত ৯৪টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৪৪.০৫%। এই আসনে প্রার্থী ছিল ১০ জন। এদের মধ্যে বিএনপি’র ধানের শীষ প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭ শত ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র কলস) প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪ শত ৭৬ ভোট পেয়ে ২য় অবস্থানে ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকসা) প্রার্থী আব্দুস সোবাহান ৩৬ হাজার ১ শত ৬৯ ভোট পেয়ে ৩য় অবস্থানে আছে। এছাড়া বাকী ৭ প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) আলী আহমাদ চৌধুরী ১৬ হাজার ৮ শত ৬৫ ভোট, স্বতন্ত্র (হরিণ) মুহাঃ কামরুল ইসলাম সাঈদ ১৪ হাজার ৫ শত ১৯ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (কাঁচি) মোহাম্মদ দিদার হোসেন ১২৮ ভোট, জাতীয় পার্টি (লাঙ্গল) মো. মহিদুল ইসলাম ৬৪৬ ভোট, স্বতন্ত্র (ঘোড়া) মো. রেয়াজুল ইসলাম ২ হাজার ৭ শত ৭৯ ভোট, স্বতন্ত্র (মটর সাইকেল) শহিদুল ইসলাম খাঁন ৬ হাজার ৪৩ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাত ঘরি) সুবল চন্দ্র মজুমদার ৩০১ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

মাদারীপুর-৩ আসনে ১৩৪ টি কেন্দ্র ও পোস্টাল ভোটারসহ মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮ শত ৬। নির্বাচনে ভোট দিয়েছে ২ লাখ ১ হাজার ২ শত ৩৭ জন। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৪ শত ৭৫টি। প্রদত্ত ভোটে শতকরা হার ৫১.৮৯%। এই আসনে প্রার্থী ছিল ৫ জন। এদের মধ্যে বিএনপি’র (ধানের শীষ) প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬ হাজার ১ শত ৮৮ ভোট পেয়ে বিজয়ী হায়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রার্থী মো. রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬ শত ৪৬ ভোট পেয়ে ২য় অবস্থানে আছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ (মই) আমিনুল ইসলাম ৩৬৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) নিতাই চক্রবর্তী ২ হাজার ৫ শত ৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. আজিজুল হক ১৩ হাজার ৫৮ ভোট পেয়েছেন। এই ৩ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা