ভারতীয় দাবি করে বিহারের নারীকে বিয়ে, শেষ রক্ষা হলো না বাংলাদেশির

৬ সেপ্টেম্বর ২০২৩ ১০:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে অবস্থান এবং জাল নথি রাখার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নিজেকে ভারতীয় দাবি করে বিহার রাজ্যের এক নারীকে বিয়ে করেছিলেন।

এছাড়া গ্রেপ্তারকৃত দুজন পাঁচ বছরের বেশি সময় ধরে ভারতে বসবাস করছিলেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, জাল নথি ব্যবহার করে অবৈধভাবে ভারতে বসবাসকারী দুই বাংলাদেশি নাগরিককে গত সোমবার গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের উত্তর-পূর্বাঞ্চলীয় ভিক্রোলি থানার পুলিশ। পুলিশ জানায়, তারা পাঁচ বছরের বেশি সময় ধরে দেশে বসবাস করছিলেন।

আরও পড়ুন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

এমনকি অভিযুক্তদের একজন দেশটির বিহার রাজ্যের এক নারীকে বিয়েও করেন। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব করে ওই নারীকে বিয়ে করেন অভিযুক্তদের একজন।

ফ্রি প্রেস জার্নাল বলছে, ভিক্রোলি পুলিশের অ্যান্টি-টেরোরিস্ট সেল (এটিসি) দুই অভিযুক্তের বিষয়ে গোপন তথ্য পেয়ে অভিযান শুরু করে এবং ২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই দুই নাগরিকের নাম রিপন মুর্শিদ আলী (২৯) এবং বিলাল মুস্তাক হুসেন (৩২)।

তার দুজনেই বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা এবং ভারতে পাড়ি জমানের পর মুম্বাই শহরের ভিক্রোলি পূর্বের ঠাকুর নগরের বস্তিতে বসবাস করছিলেন।

এটিসি প্রধান এপিআই প্রকাশ ইঙ্গলের নেতৃত্বে ব্যাপক তল্লাশি অভিযানের পরে দুই অভিযুক্তকে তাদের ঘর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, বিলাল প্রায়ই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসা-যাওয়া করলেও রিপন কাজের প্রয়োজনে শহরেই থাকত।

এর আগে প্রায় ছয়-সাত বছর আগে বিলালের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রিপন। একপর্যায়ে রিপন বিহারের এক নারীর সাথে পরিচিত হয় এবং তার সাথে সোশ্যাল মিডিয়ায় চ্যাট শুরু করে। এমনকি তার সাথে দেখা করতে বিহারেও যায় রিপন।

বেশ কয়েক বছরের আলাপচারিতার পর চার মাস আগে বিহারের পাটনার কাছে একটি গ্রামে ছোট অনুষ্ঠানে তাদের বিয়ে হয়। ওই নারীর বয়স ২০ বছরের বেশি এবং রিপন বা বিলালের বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি তিনি জানতেন না বলে পুলিশ নিশ্চিত করেছে। কারণ অভিযুক্ত দুজনেই ভারতীয় নাগরিক হিসাবে নিজেদের জাহির করেছিল।

পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত এই দুই বাংলাদেশি নাগরিকের পরিকল্পনা ছিল ধীরে ধীরে তাদের পরিবারের সদস্যদের ভারতে এনে স্থায়ীভাবে বসতি স্থাপন করা।

ইঙ্গেল জানিয়েছেন, তারা এখন রিপনের স্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরসহ অভিযুক্ত ও জড়িত সকল পক্ষকে জিজ্ঞাসাবাদ করবে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, পাসপোর্ট (ভারতে প্রবেশ) এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর দুজনকে আদালতে হাজির করে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ