ভারতীয় চালের রফতানি চাহিদা বাড়ছে লাফিয়ে

২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
চলতি সপ্তাহে ভারত ও ভিয়েতনামে চালের রফতানি মূল্য বেড়েছে। তুলনামূলক সস্তা ভারতীয় চালের বাজারদর উঠেছে দুই বছরের সর্বোচ্চে। বিশ্বজুড়ে চাল সরবরাহ নিয়ে ঝুঁকি ও উদ্বেগ বৃদ্ধি সত্ত্বেও ভারতীয় চালের চাহিদা বাড়ছে পাল্লা দিয়ে। খবর বিজনেস রেকর্ডার। 
একটি গ্লোবাল ট্রেডিং হাউজের মুম্বাইভিত্তিক এক ডিলার বলেন, ‘‌কয়েক সপ্তাহে ধরেই ভারতীয় চাল রফতানি চাহিদা ঊর্ধ্বমুখী। কারণ প্রতিদ্বন্দ্বী রফতানিকারক দেশগুলোর তুলনায় ভারতীয় চালের দাম কম।’ ভারতের সরকার ও শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল চলতি সপ্তাহে টনপ্রতি ৩৯৭-৪০৪ ডলারে রফতানি হচ্ছে। এর আগের সপ্তাহে প্রতি টনের দাম ছিল ৩৯৫-৪০২ ডলার।
ভারত স্থানীয় সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে গত বছর ভাঙা চাল রফতানি বন্ধ ঘোষণা করে। সাদা চাল রফতানিতে আরোপ করা হয় ২০ শতাংশ শুল্ক। এর পরও তুলনামূলক কম দামের কারণে দেশটির চালের চাহিদা ছিল ঊর্ধ্বমুখী। ফলে ২০২২ সালে দেশটির চাল রফতানি রেকর্ড স্পর্শ করে।
ভাঙা চালের ওপর থেকে রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া কিংবা সাদা চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের কথা ভাবছে না ভারত। বরং এসব বিধিনিষেধের সময়সীমা আরো বাড়ানো হতে পারে। স্থানীয় বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই রফতানি সীমিত রাখার সিদ্ধান্তে অটল দেশটি।
ভারতের এমন সিদ্ধান্তে বিশ্ববাজারে চালের দাম আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সরবরাহ নিয়েও সংকটে পড়তে পারে আমদানিকারক দেশগুলো। এতে নিম্ন আয়ের দেশগুলোয় খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকি আরো প্রকট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের সরকারি এক কর্মকর্তা বলেন, ‘‌২০ শতাংশ শুল্কারোপের পরও চাল রফতানি গতি হারায়নি। তাই আমরা মনে করেছি, শুল্ক কমানোর বা প্রত্যাহারের কোনো প্রয়োজন নেই। আমরা এখনই ভাঙা চাল রফতানি চালুর কথা ভাবছি না। চীনের অনেক প্রতিষ্ঠান এটি আমদানির মাধ্যমে ইথানল কিংবা পশুখাদ্য উৎপাদনের কথা ভাবছে। আমরা এর পরিবর্তে স্থানীয় বাজারে শস্যটির সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। গমের মজুদ সীমিত করলেও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তন দেখা দিলে এ মজুদ থেকেই স্থানীয় চাহিদা পূরণ করতে সক্ষম হব।’
গত বছর ভারতের চাল রফতানি এক বছরের ব্যবধানে ৩ দশমিক ৫ শতাংশ বাড়ে। রফতানির পরিমাণ দাঁড়ায় ২ কোটি ২২ লাখ ৬০ হাজার টনে। শীর্ষ রফতানিকারক থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সমন্বিত রফতানির চেয়ে বেশি রফতানি করেছে ভারত।
ভালো উৎপাদন ও মজুদ সত্ত্বেও বাংলাদেশে চালের দাম ঊর্ধ্বমুখী। সম্প্রতি দেশের বেসরকারি ব্যবসায়ীদের চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। উদ্দেশ্য বাজার নিয়ন্ত্রণে রাখা।
এদিকে ভিয়েতনামে ৫ শতাংশ ভাঙা চালের রফতানি মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৪৫৫-৪৬০ ডলারে। দেশটির ব্যবসায়ীরা জানান, বৈশ্বিক সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থাকলেও চালের চাহিদা এখনো ঊর্ধ্বমুখী। চলতি মাসের প্রথমার্ধে আফ্রিকা ও মালয়েশিয়ায় রফতানি কমেছে। তবে চীন ও ফিলিপাইনে লক্ষণীয় মাত্রায় বেড়েছে।
থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের রফতানি মূল্যে কিছুটা পরিবর্তন লক্ষ করা গেছে। প্রতি টন বিক্রি হচ্ছে ৪৬০ ডলারে। দেশটির চালের চাহিদা ক্ষীণ হয়ে এসেছে। মার্চ ও এপ্রিলে বাজারে নতুন চাল উঠতে পারে। তখন দাম আরো কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ