প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ নাকি...

প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ?

২১ ডিসেম্বর ২০১৮ ০৮:৪০ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

বর্তমানের যুগকে বলা হয় তথ্য-প্রযুক্তির যুগ। বর্তমানের এ যুগে তথ্য ও প্রযুক্তির ন্যুনতম জ্ঞান না রাখাটা অনেকটাই জেনে শুনে পাপ করার সামিল। প্রযুক্তি হচ্ছে সেই সকল উপাদান যা মানুষকে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সহায়তা প্রদানের মাধ্যমে মানবজীবনকে সহজ করে তোলে। উদাহরণ স্বরূপ বলা যায়, কলম তৈরির প্রযুক্তি আবিস্কারের ফলে মানবজাতি তার চিন্তা শক্তিকে সহজেই লিখিত রূপ দিতে সক্ষম হয়েছে। ধীরে ধীরে সেই প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়নের ফলেই আজ আমরা ছাপার মেশিনে লেখা ছাপাতে পারছি। তেমনি মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির অনুপ্রবেশ আমাদের জীবনকে করে তুলেছে সহজ ও শান্তিময়। কিন্তু প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে আবার অভিশাপও। প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশ মানব সভ্যতাকে হাজার বছর এগিয়ে দিলেও, শুধু এই সভ্যতাতেই, নীতি-নৈতিকতার দিক থেকে মানবজাতি হাজার বছর পিছিয়ে গিয়েছে।
মানুষ, সৃষ্টির শুরু থেকেই ¯্রষ্টাপ্রদত্ত জ্ঞানের অধিকারী। মহান আল্লাহ পবিত্র কোর’আনে বলেছেন, “আর আল্লাহ আদমকে শিখালেন সমস্ত বস্তু সামগ্রির নাম (সুরা বাকারা ৩১)।” অর্থাৎ সৃষ্টির শুরতেই ¯্রষ্টা নিজেই মানুষের মধ্যে বিজ্ঞানের জ্ঞান দিয়ে দিলেন। এবার সভ্যতার ক্রমবিকাশে মানুষ সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে আবিষ্কার করল বিভিন্ন প্রযুক্তির। প্রযুক্তির এই ক্রমবর্ধমান উন্নতি সম্পর্কে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আমাদের সামনে আজ প্রযুক্তির আকাশচুম্বি উন্নতি দিনের আলোর মতোই দৃশ্যমান। সভ্যতার ক্রমবিকাশে নতুন প্রযুক্তির অনুপ্রবেশ খুব কমই ঘটেছে। মূলত আবিষ্কৃত প্রযুক্তির বিকাশই আমাদের বর্তমান উন্নতির সোপান।
বাংলাদেশেও প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে নেই। গত দশ বছরের হিসাব যদি করা হয় তবে দেখা যাবে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির দিকে বেশ এগিয়ে গিয়েছে। সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সি.আর.আই) এর গবেষণা অনুযায়ী গত দশ বছরে পুরো দেশজুড়ে ৫,২৮৬ টি ডিজিটাল সেন্টার তৈরি করা হয়েছে যেখানে সাধারণ জনগণ খুব সহজেই ইন্টারনেটভিত্তিক কাজগুলো করতে পারছে। দেশের ৯৯ শতাংশ মানুষ এবং ৯৫ শতাংশ জায়গা মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। মোবাইল নেটওয়ার্ক থ্রিজি পেড়িয়ে ফোর-জি ছুঁয়েছে এবং সরকার একে আরো উন্নত করার প্রচেষ্টা করছে। ২০০৬ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১.৬ মিলিয়ন যা ২০১৮ তে এসে ৮৬ মিলিয়নে পৌঁছেছে। আইসিটি ভিত্তিক কর্মসংস্থানের ফলে বেকারত্ব দূর হয়েছে এবং বেশ ভালো পরিমাণে অর্থ আমাদের অর্থনৈতিক খাতে যুক্ত হচ্ছে। প্রযুক্তির আশীর্বাদে আমাদের দেশ এগিয়ে গিয়েছে এ কথায় আর কোনো সন্দেহ থাকে না। কিন্তু এই আশীর্বাদের সাথে সাথে প্রযুক্তি আমাদের জন্য অভিশাপও ডেকে নিয়ে এসেছে। ঠিক যেন অমৃতের সাথে উত্তলিত হওয়া হলাহল বিষ।
প্রযুক্তির সহজলভ্যতার ফলে আমাদের সমাজে আজ সৃষ্টি হয়েছে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা। নৈতিক অধঃপতনে পতিত হয়েছে আমাদের যুবসমাজ। এমনকি ১১ থেকে ১৪ বছর বয়সী শিশুরা ইন্টারনেটের সহজলভ্যতার ফলে ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে এবং এর ফলে মানসিক ভাবে অসুস্থ হয়ে অনেকেই ভারাসাম্যহীনতার শিকাড় হচ্ছে এবং আত্মহত্যা, মাদক সেবন ইত্যাদি অন্যায়ের দিকে ঝুঁকে পড়ছে। “একটি প্রতিবেদনে দেখা যায় বর্তমানে ইন্টারনেটের তথ্যভা-ারের প্রায় ২৫ শতাংশই পর্নোগ্রাফি। প্রায় ২০ কোটি ওয়েবসাইটের মধ্যে পাঁচ কোটি ওয়েবসাইটই পর্নোগ্রাফির ওয়েবসাইট। শিশুদের নিয়ে তৈরি অশ্লীল ছবির ওয়েবসাইট রয়েছে ১ কোটি ৫০ লাখের বেশি। ১০ লাখের বেশি শিশুর ছবি রয়েছে এসব সাইটে। ১০ লাখের মতো অপরাধী এসব অবৈধ ব্যবসায় যুক্ত (প্রযুক্তির অপব্যবহার ও সামাজিক অবক্ষয়, আমাদের সময়, প্রকাশকাল: ২৯ মার্চ ২০১৭)।” এই শেষ নয়, ইন্টারনেটের সহজলভ্যতা আমাদের যুবসমাজকে খুন, ছিনতাই, অপহরণসহ অন্যান্য অপরাধের দিকে নিয়ে যাচ্ছে।
যুবসমাজের এ ধরনের অধঃপতনের পুরোটা দোষ আমি প্রযুক্তির উপর দিব না। একটি সুঁই দিয়ে আপনি যেমন কাপড় সেলাই করতে পারেন তেমনি অন্যের ক্ষতিও করতে পারেন। সুঁইয়ের এখানে কোনো দোষ নেই। তেমনি প্রযুক্তিও অনেকটাই আপনার ব্যবহারের উপর নির্ভর করে। বতর্মানে আমাদের অভিভাবকগণ তাদের কিশোর-কিশোরীদের যুগোপযোগী করে গড়ে তুলতে গিয়ে তাদের এতটাই স্বাধীনতা দিয়ে দিয়েছে যে তারা আজ আত্মাহীন সভ্যতার উন্মুক্ত শিকার। তাদের মধ্যে ছোট-বেলা থেকেই নীতি নৈতিকতার অভাব থাকার ফলে তারা ন্যায় ও অন্যায়ের পার্থক্য করতে পারছে না। তারা নিজেদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় না কারণ তারা সেই শিক্ষা পায়নি। সেই শিক্ষা তারা পেতে পারতো ধর্ম থেকে কিন্তু বর্তমানের ধর্মহীন বস্তবাদী সভ্যতায় ধর্মের প্রকৃত শিক্ষা তাদের কাছে পৌঁছায়নি। পাশ্চাত্যের অনুকরণ করতে করতে আমরা এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে আমরা নিজেরাই যে নিজেদের পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি সেটা বুঝতে পারছি না। আমাদের মধ্যে সচেতনার অভাব বেশ প্রকট। এর ফলে আমাদের শিশু-কিশোরা কী করছে সেদিকে আমরা খেয়াল না করে তাদের প্রযুক্তির সাথে অবাধ মেলামেশাকে বেশ ভালোভাবেই মেনে নিয়েছি এবং ভাবছি তারা এ যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এর ফলে তাদের আত্মা যে ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল রাখছে কয়জন অভিভাবক? একটু ঘেটে দেখলেই পাওয়া যাবে আত্মহত্যার ঘটনা ১০ বছর আগে যা ঘটতো তার চেয়ে এই বিগত বছরগুলোতে বেশি ঘটেছে। এর কারণ আর কিছুই নয়, আত্মিক শূণ্যতা ও হতাশা।
বর্তমানের সভ্যতার আরেক নাম বস্তুবাদী সভ্যতা। বস্তুবাদী এই সভ্যতায় প্রতিটি বিষয়ই বস্তুগত এবং স্বার্থকেন্দ্রীক। এর ফলে আমাদের সমাজের মানুষগুলোই পাশ্চাত্যের অনুকরণে সেই একই বিষয় চর্চা করে আসছে। কিন্তু এই অন্ধচর্চা আমাদের বন্ধ করতে হবে। প্রযুক্তির অপব্যবহার বন্ধ করার জন্য আমাদের এখনই সচেতন হতে হবে। অভিভবাকগণের সচেতনতার পাশাপাশি সচেতন হতে হবে আমাদের কিশোর ও যুবসমাজকে। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা যদি প্রকৃত শিক্ষা না দিতে পারি, যদি তাদের নৈতিকতা বৃদ্ধি করতে না পারি তবে আমাদের ভবিষ্যত হবে চরম দুর্গতিপূর্ণ। সচেতনার পরপরই আমাদের প্রয়োজন হবে সঠিক নৈতিক শিক্ষা যা খুব সহজেই ধর্ম থেকে পাওয়া যায়। প্রতিটি ধর্মই অন্যায় ও অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে। আমাদের শিশু-কিশোরদের ধর্মের প্রকৃত শিক্ষা দিতে হবে। তাদের সামনে তাদের জীবনের মূল লক্ষ্য তুলে ধরতে হবে। তারা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তাদের জীবনের একটি লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। এই দেশ, এই জাতি তাদের পথচেয়ে অপেক্ষা করছে। তারা যদি আজ এই দেশ ও জাতির কল্যাণ করার জন্য নিজেদের তৈরি না করে প্রযুক্তি অপব্যবহার করে মাদক, অশ্লীলতা, অনৈতিক কর্মকা- ইত্যাদির দিকে পা বাড়ায় তবে এই জাতি অচিরেই মুখ থুবড়ে পড়বে।
অতএব এখনই আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। পাশ্চত্যের দাজ্জালীয় সভ্যতার অনুকরণ ত্যাগ করে একটি সঠিক আদর্শ ধারণ করা উচিত যার মাধ্যমে আমাদের যুবসমাজ তাদের জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন হবে এবং তারা হয়ে উঠবে এক একজন, মানবতার কল্যাণে-দেশের কল্যাণে, নিবেদিত প্রাণ। প্রকৃত ধর্মের শিক্ষার পাশাপাশি প্রযুক্তির শিক্ষা তাদের সাথে সাথে বর্তমান জাতিকেও এমন এক পর্যায়ে পৌঁছে দিবে যার কথা অনেকেই কল্পনাতেও আনতে পারবেন না। তাই আসুন আমরা এই বিষয়ে সচেতন হই এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের অবদান রাখি।

(লেখক: সাংবাদিক ও কলামিস্ট, facebook.com/glasnikmira13)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা