প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জৈবিক চাহিদা মেটানোই কি মানবজীবনের...

জৈবিক চাহিদা মেটানোই কি মানবজীবনের লক্ষ্য?

২৪ নভেম্বর ২০২২ ০৭:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
পশ্চিমা জড়বাদী সভ্যতার ডান চোখ অন্ধ বলে এই সভ্যতা জীবনের আত্মা ও পরকালের দিকটি একেবারেই দেখতে পায় না। কেবল বাম চোখ দিয়ে জীবনের একটি দিক অর্থাৎ দেহের দিক, বস্তুর দিক দেখতে পায়। তাই বস্তু ও দেহ নিয়েই এই সভ্যতার যত মাথা ব্যথা, আত্মার ও নৈতিকতার অধঃপতন চোখে দেখে না। আজ এই সভ্যতা মানুষের দৈহিক চাহিদা পূরণের জন্য কত কিছুই না করছে। খাবার- সে কত প্রকারের হতে পারে, যৌনতা- কত ধাঁচের হতে পারে, দৈহিক সুস্থতা- কত বিচিত্র পন্থায় নিশ্চিত করা যেতে পারে, আরাম আয়েশ- কত হাজার উপায়ে ভোগ করা যেতে পারে- তা এই সভ্যতার অন্যতম গবেষণার বিষয়। অতীতে কোনো সভ্যতা মানুষের কেবল ‘দৈহিক চাহিদা’ পূরণের জন্য এতটা ব্যতিব্যস্ত হয়েছে কিনা সন্দেহ। অথচ কিনা একই সময়ে মানুষের আত্মিক জগতে চলছে ভয়াবহ দুর্ভিক্ষ। মানুষের আত্মা মরে যাচ্ছে। সমাজে এক ফোঁটা দয়া নেই, মায়া নেই, ভালোবাসা নেই। একের দুঃখে দশের সাড়া নেই। ত্যাগ নেই, উৎসর্গ নেই। অন্যায়ের প্রতি ঘৃণা নেই। ন্যায়ের প্রতি শ্রদ্ধা নেই। সত্যের কদর নেই। সততার মূল্য নেই। কিন্তু আফসোস! দেহ নিয়ে যে সভ্যতার এত টেনশন, আত্মার এই ত্রাহী অবস্থার দিকে একপলক চেয়ে দেখার ফুসরতও তার নেই।
এই সভ্যতার বিশেষজ্ঞরা স্বপ্ন দেখছে এমন যান্ত্রিক মানুষ তৈরি করতে যারা অবিকল আমাদের মতই হবে। আমাদের মতই হাঁটবে, বেড়াবে। দুঃখে কাতর হবে, আনন্দে বিভোর হবে। কিন্তু তাদেরকে বলুন, ‘ভাই, মানুষ তো এমনিতেই কম নেই। নতুন করে মানুষ বানানোর দরকার কী? আপনারা কেবল একটি কাজ করে দিন, পৃথিবীর মানুষগুলোর মধ্যে কীভাবে সততা, পরোপকারিতা ও ন্যায়নিষ্ঠতা জাগিয়ে তোলা যায় সে উপায়টা বাতলে দিন।’ দেখবেন তারা ‘হা’ করে চেয়ে থাকবে। কারণ তাদের গবেষণা, তাদের চিন্তা-ভাবনার ধারাটাই বস্তুকেন্দ্রিক। আত্মার সমাধান তাদের অজানা। 
আত্মার সাথে ছিল ধর্মের সম্পর্ক। একমাত্র ধর্মই যুগে যুগে মানুষের দেহ ও আত্মার সুন্দর ভারসাম্যপূর্ণ সমাধান দিয়ে এসেছে। কিন্তু ‘মানুষ স্রষ্টার দাসত্ব করবে’- এটা এই যান্ত্রিক সভ্যতার দৃষ্টিতে বড়ই সেকেলে ঠেকল। এই সভ্যতা তার বস্তুকেন্দ্রিক প্রযুক্তিগত উন্নতির অংহকারে স্ফিত হয়ে স্রষ্টার অস্তিত্বই অস্বীকার করে বসল। বলল- ‘স্রষ্টা কে? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, সে আবার ‘থাকে’ কি করে? কাজেই স্রষ্টা নেই। আর থাকলেও তার দাসত্ব করার দরকার নেই। কারণ মানুষ এখন অত্যন্ত সবল! তারা পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের তলদেশ থেকে স¤পদ তুলে আনছে। মেঘ থেকে বৃষ্টি ঝরাচ্ছে। কাজেই মানুষ এখন অনেক শক্তিশালী। দাসত্ব তার মানায় না!’
অথচ চেয়ে দেখুন- এই সভ্যতা আজ মানুষের ‘দেহ’কেই বানিয়েছে ‘দেবতা’। সেই দেবতাকে তুষ্ট করার জন্য মানুষ উদয়াস্ত ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। কোথাও থামবার জো নেই, ঠান্ডা মাথায় বসে একটু ভাববার জো নেই যে, কোথায় ছুটেছি আমরা? কেন ছুটে চলেছি আমরা? কে আমাদেরকে এই ছোটাছুটিতে লিপ্ত করল? ‘জীবনযাত্রার মানোন্নয়ন’ নামক মরীচিকার পেছনে ছুটতে ছুটতে মানুষ আজ পুরোদস্তুর দাসত্বের জীবনকে বরণ করে নিয়েছে। সে এখন দেহের দাস, ভোগের দাস, প্রবৃত্তির দাস, অর্থের দাস। অর্থ ও ভোগের পেছনে নিরন্তর ছুটে চলাই যেন তার ‘ধর্ম’। আবার স্রষ্টাকে যেহেতু ভুলে যাওয়া হয়েছে, পরকালের জবাবদিহিতার ভয় গেছে কেটে, সুতরাং এই ছোটাছুটিতে ন্যায়-অন্যায় বা নৈতিকতা-অনৈতিকতার বালাইও আর থাকল না।
আজ দার্শনিকরা বলছেন- অর্থনৈতিক সমস্যাই মানুষের মূল সমস্যা। শিশুকে শেখানো হচ্ছে, লেখাপড়া করে যে/গাড়ি-ঘোড়া চড়ে সে। তরুণ-তরুণীদেরকে শেখানো হচ্ছে- পরিশ্রম কর, ক্যারিয়ার গড়। যুবক-যুবতীকে শেখানো হচ্ছে- যত পারো টাকা কামাও, সঞ্চয় করো, গাড়ি-বাড়ি কেন, জীবনকে উপভোগ করো। মানুষ সেটাই করছে। আর এই উপভোগের পথে যে-ই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, সেই তার শত্রু হয়ে উঠছে। হোক না সে তার জন্মদাতা পিতা, গর্ভধারীণী মাতা, কিংবা ঔরসজাত সন্তান। তাই শুনি- একটি মোটর সাইকেল কিনে না দেওয়ার অপরাধে বাবাকে হত্যা করল পুত্র! কেন করবে না? সম্পর্কটা তো আত্মার নয়, দেহের ও বস্তুর; ভালোবাসার নয়, লেনদেনের। উপার্জনে অক্ষম বুড়ো বাপ-মায়ের তাই শেষ ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। ভাই-ভাইয়ের জন্য জীবন দেওয়ার দিন শেষ হয়েছে। এখন এক বিঘত জমির জন্য ভাই ভাইকে হত্যা করছে। শিক্ষকের সম্মান? সে আবার কী কথা? কাড়িকাড়ি টাকাও নিবে আবার সম্মানও? দুর্নীতিটাই ‘নীতি’ হয়ে দাঁড়াচ্ছে দিনদিন। ‘ঘুষ’কে আদর করে ডাকা হচ্ছে ‘¯িপড মানি’। খুন-খারাবি বন্ধ হচ্ছে না কোনো কিছুতেই। হাজার টাকার বিনিময়ে চলন্ত যাত্রীবোঝাই বাসে পেট্রল বোমা ছুঁড়ে দিয়ে নিজের ‘জীবনযাত্রার মানোন্নয়নের’ দিকে মনোযোগ দিচ্ছে রাস্তার বখাটে, চোর-ছ্যাঁচড়রাও। পুলিশের বিরুদ্ধেই গাড়ি গাড়ি অভিযোগ! টাকার বিনিময়ে হচ্ছে প্রতিবাদ! টাকার বিনিময়েই মুখে কুলুপ! রাজনীতি যেন আরেক ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার ছেলে-মেয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে নিচ্ছে, গাড়ি-ঘোড়া কিনছে! পরকাল যেহেতু নেই, কাজেই জবাবদিহিতার ভয়ও নেই। পৃথিবীর আইন আছে বটে, তবে তার ফাঁকও আছে। তাছাড়া যারা নিজেরাই আইন প্রয়োগ করেন তাদের তো সেই ভয়ও থাকার কথা নয়। বলবেন বিবেকের দংশন বলে তো একটা কথা আছে? না, তাও নেই। আত্মা খাদ্যের অভাবে মরে গেছে, কাজেই বিবেকের দংশনও নেই। আছে কেবল ‘চাই চাই আরও চাই, আরও চাই, আরও চাই . . .।’
হায়রে মানুষ! একটি কুকুরও তো সমাজের কিছু না কিছু উপকারে লাগে। কিন্তু এই পৃথিবীতে লক্ষ-কোটি মানুষ জন্মাচ্ছে, খাচ্ছে-দাচ্ছে, বংশবিস্তার করছে, জৈবিক চাহিদা মিটিয়ে মরে যাচ্ছে- সমাজের কোনো উপকারে লাগছে না- এই কি তবে মানবজীবন? এই কি আশরাফুল মাখলুকাতের জীবন? প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে এই সভ্যতা মানুষকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে বটে, কিন্তু সেই সাথে এও কি নিরেট সত্য নয় যে- আত্মিকভাবে, চারিত্রিকভাবে, নৈতিকভাবে সমগ্র মানবজাতিক সে ধ্বংস করে ফেলেছে?
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা