আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম কী সত্যিই মারা গেছেন?

১৮ ডিসেম্বর ২০২৩ ০২:৩৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আশির দশক থেকে আত্মগোপনে থাকা ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার এই মূল পরিকল্পনাকারীকে পাকিস্তানে অজ্ঞাত কিছু মানুষ গত ১৫ ডিসেম্বর বিষপ্রয়োগ করেছে বলে দাবি করা হচ্ছে। এতে বলা হচ্ছে, বিষপ্রয়োগের পর অসুস্থ হয়ে পড়া দাউদ ইব্রাহিম রোববার করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার এই মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান ও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম; যদিও উৎস যাচাইয়ে এই দাবিটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানে কয়েক দশক ধরে আত্মগোপনে আছেন বলে ভারত অভিযোগ করলেও পাকিস্তানের পক্ষ থেকে কখনই তা স্বীকার করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা দাউদ ইব্রাহিমের মৃত্যুর বিষয়ে ছড়িয়ে পড়া খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছেন।

দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরটি প্রাথমিকভাবে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের নামে সামাজিক যোগাযোগামাধ্যম এক্সের একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে। যে কারণে দাউদ ইব্রাহিম মারা গেছেন বলে অনেকে দৃঢ়ভাবে বিশ্বাসও করছেন। কিন্তু আনোয়ার উল হক কাকারের নামে করা এক্স পোস্টটির ফ্যাক্ট চেকিংয়ে ভিন্ন তথ্য মিলেছে।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র


আনোয়ার উল হক কাকারের নামে এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘মানবতার ত্রাতা, প্রত্যেক পাকিস্তানির প্রাণের প্রিয় আমাদের প্রিয় দাউদ ইব্রাহিম অজ্ঞাত বিষক্রিয়ায় মারা গেছেন। করাচির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’’

তবে ফ্যাক্ট চেকিংয়ে দেখা যাচ্ছে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নামে করা এই এক্স পোস্টটি ভুয়া। ভাইরাল স্ক্রিনশটটি গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যায়, তার নাম ব্যবহার করে যে অ্যাকাউন্ট থেকে বার্তাটি ছড়িয়েছে, সেটির সাথে আনোয়ার উল হকের অফিসিয়াল অ্যাকাউন্টের মিল নেই।

এক্সে আনোয়ার উল হকের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সর্বশেষ গত ১৬ ডিসেম্বর পোস্ট করা হয়; যেখানে তিনি কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন।

সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘কুয়েতের আমির মহামান্য শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ মারা গেছেন। এই খবরে আমি গভীরভাবে শোকাহত। শোকের এই মুহূর্তে কুয়েতের রাজপরিবার এবং কুয়েতের জনগণের প্রতি সংহতি জানায় পাকিস্তান। বিদেহী আত্মাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে সর্বোচ্চ স্থান দান করুন। পাক-কুয়েত সম্পর্ককে শক্তিশালী করার জন্য প্রয়াত আমির সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।’’


অনলাইনে ফ্যাক্ট চেকিং ও বিদ্বেষমূলক বার্তা নিয়ে কাজ করা ভারতীয় সংস্থা ডিজিটাল ফরেনসিক রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স সেন্টার বলেছে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের ইউজারনেইম আনোয়ার কাকার (@anwaar_kakar ) লেখা রয়েছে। আর যে অ্যাকাউন্ট থেকে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর দেওয়া হয়েছে, সেটির ইউজারনেইম আনোয়ার কাক্কার (@anwaar_kakkar)। এখানে কাকার নামের বানানে অতিরিক্ত একটি ‘কে’ (k) যুক্ত করা হয়েছে। সংস্থাটি বলেছে, দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর দেওয়া এক্স অ্যাকাউন্টটি আনোয়ার উল হকের অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। এটি একটি ভুয়া অ্যাকাউন্ট। যে কারণে এই খবরের সত্যতা নেই।

• দাউদ ইব্রাহিম কী সত্যিই মারা গেছেন?
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়লেও পাকিস্তানি কোনও গণমাধ্যমে ভারতের মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীর মৃত্যুর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে আরজু কাজমি নামে পাকিস্তানি এক সাংবাদিকও এই ভুয়া সংবাদটি টুইট করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এই তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন। তবে দাউদ ইব্রাহিমের মৃত্যুর গুজবের সাথে পাকিস্তানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে দায়ী করেছেন তিনি।

• ইন্টারনেট শাটডাউন
ইন্টারনেট সেবা পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের বরাত দিয়ে রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানজুড়ে ইন্টারনেট পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ভার্চ্যুয়াল জগতে শক্তির জানান দিতে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানোর পর দেশজুড়ে ইন্টারনেটের গতি ধীর করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। রোববার রাত ৯টায় পিটিআইয়ের ভার্চ্যুয়াল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দেশটিতে ওই সময় সব সামাজিক যোগাযোগমাধ্যম অচল হয়ে যায়। যে কারণে পিটিআইয়ের ভার্চ্যুয়াল সমাবেশও বিঘ্ন হয়।

এক বিবৃতিতে নেটব্লকস বলেছে, ‘‘লাইভ মেট্রিকসগুলোতে পাকিস্তানজুড়ে এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রবেশে বড় ধরনের ব্যাঘাতের চিত্র পাওয়া গেছে।’’

♦ ফ্যাক্ট চেক

• দাবি
দাউদ ইব্রাহিমের মৃত্যু ঘোষণা করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার

• সিদ্ধান্ত

দাউদ ইব্রাহিম মৃত নাকি জীবিত তা পরিষ্কার নয়। তবে এক্সে ছড়িয়ে পড়া বার্তাটি ভুয়া।

• রেটিং

দাবিটি ভুয়া

• কে এই দাউদ ইব্রাহিম?
১৯৫৫ সালে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রেরও মুম্বাইয়ের দোংরি বস্তি এলাকায় জন্মগ্রহণ করেন দাউদ ইব্রাহিম। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের পর তিনি ভারত থেকে পালিয়ে যান। তখন থেকে তিনি পাকিস্তানে আত্মগোপনে আছেন বলে অভিযোগ নয়াদিল্লির।

১৯৯৩ সালের ১২ মার্চ সিরিজ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বাই। এই বিস্ফোরণে অন্তত ২৫৭ জন নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হন। ভয়াবহ এই বিস্ফোরণে প্রায় ২৭ কোটি রুপির সম্পত্তি ধ্বংস হয়।

মহারাষ্ট্র রাজ্য সরকারের অনুরোধে বহুল আলোচিত এই বিস্ফোরণ মামলা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) কাছে হস্তান্তর করা হয়।

২০১৭ সালের ১৬ জুন মোস্তফা দোসা এবং আবু সালেমসহ কয়েকজন অভিযুক্তকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত দাউদ ইব্রাহিমকে মুম্বােই হামলার মূলহোতা বলে অভিযুক্ত করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ