সিরিয়ার আলেপ্পো-দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের হামলা, নিহত ২

২২ অক্টোবর ২০২৩ ১১:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর প্রধান দুই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে হামাসের সাথে যুদ্ধে লিপ্ত ইসরায়েল। এতে দামেস্কে বিমানবন্দরের অন্তত দুই কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় উভয় বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রোববার ভোরের দিকে সিরিয়ার এই দুই বিমানবন্দরে ইসরায়েলি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে দেশটির আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে সিরিয়ার দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলি বোমাবর্ষণে কমপক্ষে দুই কর্মী নিহত হয়েছেন। নিহত দুজনই বিমানবন্দরে আবহাওয়া বিভাগের অফিসে কর্মরত ছিলেন।

তবে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা বলছে, প্রধান দুই বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এতে দামেস্ক বিমানবন্দরে একজন বেসামরিক কর্মী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। রানওয়েতে ক্ষয়ক্ষতি হওয়ায় বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় বলে দেশটির সামরিক একটি সূত্র জানিয়েছে।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, বন্দর নগরী লাতাকিয়ার বিমানবন্দরে ফ্লাইটগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। অতীতেও সিরিয়ার এই দুই বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছিল। তবে রোববারের হামলার পর উভয় বিমানবন্দরে বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রাণ গেছে; যাদের অনেকেই নারী এবং শিশু।

এর আগে গত ১২ অক্টোবর সিরিয়ার আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে একযোগে হামলা চালায় ইসরায়েল। ওই সময় ইসরায়েলি বিমান হামলায় দুই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল বলে জানায় সিরিয়া।

চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক কলেজে ড্রোন হামলা হয়েছিল। স্থানীয় একটি যুদ্ধ পর্যবেক্ষক গোষ্ঠীর তথ্য অনুযায়ী, হোমসে ড্রোন হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দর ব্যবহার করে সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে তেহরান সামরিক রশদ সরবরাহ করতে পারে, এমন আশঙ্কায় ইসরায়েল বিমানবন্দর দুটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, এমন উদ্বেগ থেকে বিমানবন্দর দুটিতে হামলা চালিয়েছে।

হামাস-ইসরায়েল যুদ্ধ ওই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে বারবার সতর্ক করে দিয়ে আসছে ইরান। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রতিরোধ যুদ্ধে অংশ নিতে পারে বলে ইরান জানিয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ