ধর্মব্যবসায়ীদের মুখোস উন্মোচন করা অপরিহার্য

২৮ মে ২০১৫ ০৩:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শেখ মনিরুল ইসলাম, মুখপাত্র, হেযবুত তওহীদ

আমাদের দেশের অধিকাংশ জনগণ ধর্মভীরু এবং তারা ধর্মীয় বিষয়গুলির ব্যাপারে ধর্মব্যবসায়ী আলেম মোল্লা শ্রেণির উপর নির্ভরশীল। এই আলেম মোল্লাদের যে কোন প্রচারে সাধারণ মানুষ সাংঘাতিকভাবে প্রভাবিত হয়, অতীতে এটা বার বার দেখা গেছে। অথচ এই ধর্মজীবীরাই নিজেদের হীনস্বার্থে ধর্মকে ব্যবহার করে, সত্যকে বিকৃত করে এবং মিথ্যার প্রসার ঘটায়। তাদের করা ধর্মের অপব্যাখ্যার দ্বারা সাধারণ মানুষ বহু অধর্মকে ধর্ম হিসাবে বিশ্বাস করে এবং ঘোরতর অন্যায় কাজে লিপ্ত হয়, যার প্রকৃষ্ট উদাহরণ জঙ্গিবাদ ও ধর্ম নিয়ে অপরাজনীতি। এমন অবস্থায় যদি সাধারণ মানুষকে বোঝানো যায় যে এই মোল্লারা ধর্ম নিয়ে ব্যবসা কোরছে, রাজনীতি কোরছে, শুধু তাই নয়, তারা যে ইসলামটাকে বিক্রি কোরে জীবিকা নির্বাহ কোরছে বা রাজনীতি কোরছে সেটা আল্লাহ-রসুলের প্রকৃত ইসলামই নয়, সেটা একটি বিকৃত বিপরীতমুখী ইসলাম, তাহোলে সাধারণ মানুষ আর তাদের কথায় প্রতারিত হবে না। ধর্মব্যবসাকে আল্লাহ হারাম কোরেছেন এবং ধর্মজীবী আলেমরা যেটাকে ইসলাম হিসাবে সমাজে কায়েম কোরে রেখেছে সেটাও যে প্রকৃত ইসলাম নয় তা কোর’আন ও হাদিসের ভিত্তিতে প্রমাণ কোরেছেন হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা, এ যামানার এমাম, টাঙ্গাইলের প্রখ্যাত পন্নী পরিবারের সদস্য জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। তিনি আরও প্রমাণ দিয়েছেন যে, ইসলামে কারও অন্ধ অনুকরণের, অন্ধ বিশ্বাসের কোন স্থান নেই, যুক্তিজ্ঞানহীন কোন আমলের প্রতিদান আল্লাহ দিবেন না। অথচ ধর্মব্যবসায়ীরা সর্বদাই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি কোরে মানুষকে অন্ধ অনুকরণে এবং যুক্তিজ্ঞানহীন আচরণে প্ররোচিত করে। সত্য প্রকাশের স্বার্থে এবং মানুষকে ধর্মের নামে প্রতারণা করার হাত থেকে রক্ষার করার উদ্দেশ্যে সেই তথ্য-প্রমাণগুলি আমরা গত ১৮ বছর ধোরে সাধ্যমত প্রচার কোরে যাচ্ছি। যারা আমাদের বক্তব্য পড়েছেন বা জেনেছেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন, তারা নিজেদেরকে ধর্মব্যবসায়ী মোল্লাদের প্রচারিত মিথ্যা থেকে মুক্ত কোরতে সক্ষম হোয়েছেন। আমরা গভীরভাবে বিশ্বাস কোরি, ধর্মব্যবসায়ীদের প্রকৃত রূপ এবং তাদের প্রচারিত ইসলামটি কিভাবে বিকৃত তা যদি আরও ব্যাপকভাবে মানুষের কাছে তুলে ধরা যায়, তবে আমাদের দেশ থেকে ধর্মীয় অন্ধত্ব, কু-সংস্কার, জঙ্গিবাদ, ধর্মীয় সন্ত্রাস, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি- এক কথায় ধর্মের যত প্রকার অপব্যবহার সমাজে প্রচলিত আছে সেগুলি সব একেবারে নির্মূল হোয়ে যাবে। তখন আর ধর্মজীবী মোল্লারা ধর্মের নামে সাধারণ মানুষের মধ্যে কোন হুজুগ বা উন্মাদনা সৃষ্টি কোরে সহিংস ঘটনা সংঘটন কোরে নিজেদের স্বার্থ হাসিল কোরতে পারবে না। মনে রাখতে হবে, ধর্মের নামে উন্মাদনা, সাম্প্রদায়িকতা যুগে যুগে অশান্তির একটি মূল কারণ। সাম্প্রতিককালে আফগানিস্তান, পাকিস্তান, মিশর, সিরিয়া ইত্যাদি দেশগুলিতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পিছনেও মূল অনুঘটক ছিলো ধর্মের অপব্যাখ্যা এবং একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক ধর্মীয় উন্মাদনা সৃষ্টি। এটা সন্দেহাতীত যে, মহান আল্লাহর নিকট থেকে ধর্ম এসেছে মানবতার কল্যাণে, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। ধর্ম কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য আসে নি, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাও ধর্মের কাজ নয়। ব্যবসায়ীরা যেমন অধিক মুনাফার জন্য নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে, সুযোগ বুঝে স্বার্থোদ্ধার করে, তেমনি ধর্মব্যবসায়ীরাও নিজেদের মধ্যে সিন্ডিকেট বা জোট সৃষ্টি কোরে ধর্মকে নিজেদের কুক্ষীগত কোরে রেখেছে। মানুষ যেহেতু ধর্মের প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসা পোষণ করে, তাই মোল্লারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য “ধর্ম গেল – ধর্ম গেল” জিকির তুলে সেই ধর্মীয় অনুভূতিকে ব্যবহার কোরে থাকে। আর সাধারণ কোন ব
িষয় নিয়ে হুজুগ সৃষ্টি আর আল্লাহ-রসুলের নাম নিয়ে হুজুগ সৃষ্টি করার মধ্যে আসমান জমিন ফারাক, বর্তমান দুনিয়ার প্রেক্ষাপটে এ কথা বিশেষ ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। তাই ধর্মজীবী মোল্লা ও ধর্মভিত্তিক সন্ত্রাসবাদীরা যেন কোনরূপ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কোরে না পারে এবং জনগণকে তাদের হীন স্বার্থে ব্যবহার কোরতে না পারে সেজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি অপরিহার্য।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ