রুশ পারমাণবিক বোমারু বিমান, হাইপারসনিক মিসাইল ও রণতরী দেখলেন কিম

১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১০ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাশিয়ার পারমাণবিক হামলা চালাতে সক্ষম বোমারু বিমান, হাইপারসনিক মিসাইল ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এগুলো ঘুরে দেখেন তিনি।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় বন্দর শহর ভ্লাদিভোস্তক থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে রাশিয়ার কেনেভিচি এয়ারফিল্ডে শনিবার কিম জং উনকে অভ্যর্থনা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এরপর উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা সেখানে গার্ড অব অনার পরিদর্শন করেন।

আরও পড়ুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

পরে কিম জং উন শনিবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সক্ষম কৌশলগত বোমারু বিমান ও অন্যান্য যুদ্ধবিমান পরিদর্শন করেন। এসময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর পাশাপাশি নেতৃস্থানীয় সামরিক কর্মকর্তারাও সেখানে ছিলেন।

রাশিয়া এদিন কিম জং উনকে যেসব সরঞ্জাম দেখিয়েছে, সেগুলো হলো সেই সব অস্ত্র যা ইউক্রেন আক্রমণে ব্যবহার করে আসছে রুশ সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার আশঙ্কা, পিয়ংইয়ংয়ের সাথে মস্কোর বন্ধুত্বের এই পুনরুজ্জীবন রাশিয়ার কিছু সংবেদনশীল ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রযুক্তিতে কিমকে অ্যাক্সেস দিতে পারে। এর বিনিময়ে ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করে পারে উত্তর কোরিয়া।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী শোইগু কিমকে রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলো দেখিয়েছেন। যার মধ্যে তু-১৬০, তু-৯৫ এবং তু-২২এম৩ মডলের বোমারু বিমানও রয়েছে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং একইসঙ্গে রুশ পারমাণবিক বিমান হামলা বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত।

শোইগু কিমকে একটি বিমানের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটি মস্কো থেকে জাপানে উড়তে পারে এবং তারপরে আবার ফিরে আসতে পারে।’

অন্যদিকে কিমকে দেখা যায়, কিভাবে বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সে বিষয়ে জিজ্ঞাসা করতে। এসময় তাকে মাঝে মাঝে মাথা নেড়ে হাসতেও দেখা যায়। একপর্যায়ে শোইগু তাকে মিগ-৩১আই মডেলের সুপারসনিক ইন্টারসেপ্টর এয়ারক্রাফট দেখান যা ‘কিনঝাল’ হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত ছিল।

মূলত কিনঝাল বা ড্যাগার হলো একটি বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম। ৪৮০ কেজি পেলোড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ১৫০০ থেকে ২০০০ কিমি দূরে হামলা চালাতে পারে। এছাড়া এটি ঘণ্টায় ১২ হাজার কিলোমিটার বা শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে।

উত্তর কোরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা সাংবাদিকদের বলেছেন, রাশিয়ায় কিমের কর্মসূচি ‘খুব ব্যস্ত’ রয়েছে এবং তিনি কতদিন রাশিয়ায় থাকবেন তা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ এই তথ্য জানিয়েছে।

ভ্লাদিভোস্তকের প্রাইমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোজেমিয়াকোকে উদ্ধৃত করে রুশ এই বার্তাসংস্থাটি বলেছে, তিনি রোববার কিমের সাথে খেলাধুলা, পর্যটন এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ