প্রচ্ছদ    ঢাকা   সালথায় গোপনে আওয়ামী লীগকে সংগঠিত...

সালথায় গোপনে আওয়ামী লীগকে সংগঠিত করছেন কৃষকলীগ সভাপতি

১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। বিশেষ করে যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ রয়েছে, তারা গা ঢাকা দিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. সেলিম মোল্লা আত্মগোপনে থেকেও আওয়ামী লীগকে গোপনে সংগঠিত করছেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনেকে আশঙ্কা করছেন, এর ফলে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে।

জানা গেছে, একসময় জাসাসের নেতা হিসেবে পরিচিত সেলিম মোল্লা পরবর্তীতে আসাফোর নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি রাজনৈতিক কৌশলে বিভিন্ন সুবিধা আদায় করতে থাকেন। আওয়ামী লীগের ক্ষমতাসীন অবস্থায় দলটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে উপজেলা কৃষকলীগের সভাপতির পদ বাগিয়ে নেন। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর আশীর্বাদে তিনি প্রায় ১০ লাখ টাকার টিআর ও কাবিখার বরাদ্দ পান, তবে কোনো কাজ না করে তা আত্মসাৎ করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সেলিম মোল্লা আত্মগোপনে চলে যান। ফেসবুক প্রোফাইল পরিবর্তন, সংগঠনের সঙ্গে সম্পর্কিত ছবি সরিয়ে ফেলা এবং চেহারা আড়াল করতে দাড়ি রাখা ও পোশাক পরিবর্তনের মতো কৌশল অবলম্বন করেন। কিন্তু গোপনে তিনি আবারও আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং কিছু কর্মী তার নির্দেশে এলাকায় লিফলেট বিতরণও করেছে। এতে উপজেলা জুড়ে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

সালথা উপজেলা জামায়াতে ইসলামী সদস্য ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য মিয়া মো. লিয়াকত হোসেন বলেন, “সেলিম মোল্লা আমাকে প্রেসক্লাব থেকে বহিষ্কারের হুমকি দিয়েছিল। সে কথায় কথায় জামায়াত-শিবির বলে আমাদের বিরুদ্ধে মামলা ও হামলার হুমকি দিত। এখন সে আত্মগোপনে রয়েছে।”

সালথা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) বলেন, “সেলিম মোল্লা একজন ধুরন্ধর ব্যক্তি। তিনি প্রেসক্লাবের নির্বাচনেও পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করিয়ে কমিটি গঠন করেছিলেন। তার মতের বিরুদ্ধে গেলে ভয়ংকর হয়ে উঠতেন। তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে নিজেকে রক্ষা করতেন এবং বিভিন্ন অপপ্রচার চালাতেন।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী (খসরু) বলেন, “সেলিম মোল্লা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমাদের অনেক নেতাকর্মীকে হয়রানি করেছেন। এখন তিনি গোপনে দলকে সংগঠিত করে বড় ধরনের সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছেন। আমরা সতর্ক রয়েছি এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না।”

এ বিষয়ে জানতে সেলিম মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তার গ্রামের বাড়িতেও গিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল, নগরকান্দা) আসাদুজ্জামান শাকিল বলেন, “এ ধরনের কোনো তথ্য আমাদের জানা নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা