প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সত্য যখন আসে মিথ্যাকে বিতাড়িত...

সত্য যখন আসে মিথ্যাকে বিতাড়িত হতেই হয়

৮ আগস্ট ২০১৭ ১০:১০ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
হুদাইবিয়ার সন্ধিপত্র যখন লেখা হচ্ছিল তখন মুসলমানদের মধ্যে অনেকেই এই সন্ধিকে মুসলমানদের জন্য চরম অবমাননা ও পরাজয় মনে করেছিলেন। কিন্তু আল্লাহ বলেছিলেন এটা সুস্পষ্ট বিজয় (ফাতহুম মুবীন)। কীভাবে বিজয় তা পরবর্তীতে সকলেই দেখতে পেয়েছিল। মূল কথা হচ্ছে, এই সন্ধির পর মুসলমানরা মুশরিকদের পক্ষ থেকে হামলার ব্যাপারে নিশ্চিন্ত হতে পেরেছিল, সমস্ত ভয় ও আতঙ্ক কেটে গিয়েছিল। বহুবিধ নির্যাতন, নিপীড়ন, অবরোধ, যুদ্ধ-বিগ্রহ ইত্যাদির বিপরীতে এই প্রথম রসুলের অনুসারীরা নির্বিঘ্নে সাধারণ মানুষের সামনে তাদের আদর্শ উপস্থাপনের সুযোগ লাভ করেছিল। অন্যদিকে এই চুক্তির কারণে মক্কাতেও মুসলিমদের নিরাপদে প্রবেশ ও লোকজনের সাথে নির্ভিকচিত্তে দেখা-সাক্ষাৎ করার অনুকুল পরিবেশ তৈরি হয়ে যায়, ফলে মক্কার মানুষও অপপ্রচার ও ষড়যন্ত্রের পর্দা সরিয়ে ইসলামের প্রকৃত আদর্শটি সম্যকভাবে দেখার ও উপলব্ধি করার সুযোগ পায়। ফলে খুবই অল্পদিনের মধ্যে একটি বিশাল জনগোষ্ঠী ইসলামের প্রতি আকৃষ্ট হয়, যাদের প্রায় সকলেই এর আগে নানাবিধ অপপ্রচারে বিভ্রান্ত  ছিল নতুবা সামাজিক চাপের কারণে ইসলাম গ্রহণ করতে অপারগ ছিল।
এই কথাগুলো বললাম তার কারণ আছে। হেযবুত তওহীদ ইসলামের হারিয়ে যাওয়া প্রকৃত আদর্শটি প্রচার শুরু করেছে আজ থেকে অন্তত ২২ বছর আগে। কিন্তু এই দীর্ঘ সময়ের প্রায় পুরোটা জুড়েই হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মব্যবসায়ীরা এত অপপ্রচার চালিয়েছে যে, আমরা সাধারণ মানুষের সামনে আমাদের বক্তব্য উপস্থাপনের সুযোগই পাই নি। তারা অপপ্রচার চালিয়েছে আমরা খৃষ্টান, আমরা ইহুদির দালাল, আমরা বিদেশ থেকে ফান্ড নিয়ে ইসলাম ধ্বংস করতে নেমেছি ইত্যাদি। ফলে আমরা কী বলতে চাচ্ছি, আমরা কী করতে চাচ্ছি তার আর কোনো মূল্যই থাকে নি। উপরন্তু হেযবুত তওহীদের লেখা পড়া যাবে না, ওদের বক্তব্য শোনা যাবে না, শুনলে ঈমান চলে যাবে ইত্যাদি ফতোয়া তো বরাবরই দেয়া হয়েছে।
এদিকে এক শ্রেণির ইসলামবিদ্বেষী গণমাধ্যম কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই অবিশ্রান্তভাবে লিখে গেছে হেযবুত তওহীদ জঙ্গি, নিষিদ্ধ, উগ্রপন্থী ইত্যাদি। তাতে বিভ্রান্ত হয়েছে প্রশাসন ও শিক্ষিত সমাজ। আর আমাদের নিরাপরাধ সদস্যদেরকে মারধোর খেয়ে, অপমানিত হয়ে, রক্ত ঝরিয়ে ও জীবন দিয়ে এই অপপ্রচারের মূল্য পরিশোধ করতে হয়েছে। আমরা কী বলতে চাই তা এই গণমাধ্যমগুলো নিজেরাও কোনোদিন শুনতে চায় নি, সাধারণ মানুষকেও শোনাতে দেয় নি।
এভাবে একদিকে ধর্মব্যবসায়ীরা, অন্যদিকে ইসলামবিদ্বেষী গণমাধ্যম চেষ্টা করে এসেছে সব সময়ের জন্য হেযবুত তওহীদ ও সাধারণ মানুষের মধ্যে একটি অভেদ্য দেয়াল তৈরি করে রাখতে। সর্বশক্তি দিয়ে তারা প্রচেষ্টা চালিয়েছে কোনোভাবেই যেন হেযবুত তওহীদ সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে, তাদের বক্তব্য উপস্থাপন করতে না পারে। কিন্তু আল্লাহর পরিকল্পনা যদি হয় তার উল্টো? আল্লাহর অসীম করুণায় ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা নস্যাৎ হয়ে গেছে এবং হেযবুত তওহীদ তার সূর্যালোকের ন্যায় উজ্জ্বল আদর্শ নিয়ে সাধারণ মানুষের সামনে উপস্থিত হচ্ছে। গত কয়েক বছরে আমরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ের অংশ হিসেবে লক্ষাধিক সভা-সমাবেশ আয়োজন করেছি। ফলে যারা হেযবুত তওহীদকে জঙ্গি, নিষিদ্ধ ইত্যাদি বলে মিথ্যাচার করত তাদের মুখোস উন্মোচিত হয়েছে। এই সভা-সমাবেশে আমরা চেষ্টা করছি মানুষের সামনে আল্লাহ-রসুলের প্রকৃত ইসলামের রূপরেখাটি তুলে ধরতে। আমরা দেশপ্রেম ও ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষকে যাবতীয় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।
আল্লাহর রহমে আমাদের বক্তব্য যারাই শুনছে, মুষ্ঠিমেয় কিছু বিতর্কপ্রিয় ও অপপ্রচারে অন্ধ ব্যক্তি ছাড়া অধিকাংশ মানুষ আমাদের সাথে ঐক্যমত পোষণ করছে। আমাদের জন্য দোয়া করছে ও আমাদের নিয়ে স্বপ্ন দেখছে। আজ আমরা যখন দেখি আমাদের বক্তব্য শুনে ও উপলব্ধি করে দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষ দুই হাত তুলে যাবতীয় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার শপথ নিচ্ছে, তখন উপলব্ধি করতে পারি আল্লাহর রসুল কেন হুদাইবিয়ার সন্ধিতে মোশরেকদের প্রত্যেকটি আপাত অবমাননাকর শর্ত মেনে নিয়েছিলেন।
আল্লাহর রসুল সত্য নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন যে, এই সমস্ত শর্তের বিনিময়ে তিনি পাচ্ছেন একটি সুযোগ, সেটা হচ্ছে নির্ভয়ে, নিরাপদ পরিবেশে সত্য প্রচার করতে পারা, সাধারণ মানুষকে আরও কাছ থেকে পাওয়া। আর সত্যের ধর্ম হচ্ছে সে সূর্যের মত উদিত হয়ে অন্য সমস্ত আলোকে অর্থহীন করে দিতে পারে নিমেষেই। রসুল ভালোভাবেই জানতেন একবার যদি মানুষের সামনে সত্যটাকে তুলে ধরা যায় তাহলেই সত্যনিষ্ঠ তৃষিত মানুষের হৃদয়ে নিজ থেকেই তওহীদের ঝংকার উঠবে। কোনো শক্তিই আর তাদেরকে আটকে রাখতে পারবে না।
ইনশা’আল্লাহ রসুলাল্লাহর সুন্নাহ মোতাবেক সমস্ত অপপ্রচারের দেয়াল ভেঙ্গে দিয়ে হেযবুত তওহীদও অচীরেই সত্যনিষ্ঠ মানুষদেরকে অজ্ঞতা ও বিভ্রান্তির বেড়াজাল থেকে উদ্ধার করে আল্লাহ-রসুলের প্রকৃত ইসলামের সাথে পরিচয় করিয়ে দিবে। আর মিথ্যাচারী উদ্ধতরা মক্কার কোরাইশ ধর্মব্যবসায়ীদের মতই ঘৃণিত ও ধিক্কৃত হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা